কবিতা : শিক্ষাগুরুর মর্যাদা
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখ ও বাক্য রচনা করো।
উত্তর: কুমার- রাজার ছেলে। আগের দিনে হাতি-ঘোড়ায় চড়ে কুমার শিকারে যেতেন।
শাহজাদা- বাদশার পুত্র। বাদশাহ শাহজাদাকে সুশিক্ষা দিয়েছিলেন।
বারি- পানি। শ্রাবণের বারিধারায় মাঠঘাট ভরে গেছে।
চরণ-পা। পিতার চরণে পুত্র পানি ঢেলে দিল।
শির-মাথা। অন্যায়ের কাছে কখনো শির নত করব না।
শাহেনশাহ- বাদশাহ, রাজাধিরাজ। শাহেনশাহ আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক ছিলেন।
প্রক্ষালন- ধোয়া, পানি দিয়ে পরিষ্কার করা। তিনি হাত-পা প্রক্ষালন করে ঘরে ঢুকলেন।
কুর্নিশ- মাথা নত করে অভিবাদন করা। উজির বাদশাহকে কুর্নিশ করলেন।
কেল্লা- দুর্গ। তিতুমীরের বাঁশের কেল্লা ইতিহাসে বিখ্যাত।
অনর্গল- একটানা, অবিরাম। অনর্গল কথা বলা ভালো নয়।
আরো পড়ুন : ঘাসফুল কবিতার ৩টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
পুলকিত-আনন্দিত। ঈদের দিন শিশুরা খুব পুলকিত হয়।
নয়ন- চোখ। একটু আদর পেয়ে দুখী ছেলেটির নয়ন অশ্রুসজল হয়ে উঠল।
ভালে- কপাল, অদৃষ্ট, ভাগ্য। মা শিশুটির ভালেতে চুমু এঁকে দিলেন।
স্পর্ধা- দর্প। তার স্পর্ধা দেখে আমি অবাক হয়েছি।
সৌজন্য-ভদ্রতা, শিষ্টাচার। তার সৌজন্য আমাদের মুগ্ধ করেছে।
শাস্ত্র- অনুশাসন, ধর্মগ্রন্থ। শাস্ত্রের প্রতি সম্মান জানানো উচিত।
প্রশ্ন: বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন?
উত্তর: বাদশাহ আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলভী পড়াতেন।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা শাখা, ঢাকা
কবীর