তৃতীয় অধ্যায় : অর্থের সময়মূল্য
(১৭ সেপ্টেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০। বর্তমান মূল্য নির্ধারণে ব্যবহার করা হয়-
ক) বাট্টাকরণ
খ) চক্রবৃদ্ধিকরণ
গ) সরলীকরণ
ঘ) ক্রমযোজন
১১। বিনিয়োগকারী কোন মূল্যকে অধিক গুরুত্ব দেয়?
ক) বর্তমান মূল্যকে
খ) ভবিষ্যৎ মূল্যকে
গ) বার্ষিক বৃত্তিকে
ঘ) চিরস্থায়ী বৃত্তিকে
১২। কোন বাট্টাকরণে বর্তমান মূল্য সর্বনিম্ন হয়?
ক) পাক্ষিক খ) মাসিক
গ) ত্রৈমাসিক ঘ) ষাণ্মাষিক
১৩। কোন চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে?
ক) মাসিক খ) ত্রৈমাসিক
গ) ষান্মাসিক ঘ) বার্ষিক
১৪। বর্তমান সময়ের ১০০ টাকা ১০ বছর পরের ১০০ টাকা সমান মূল্য বহন করে না কেন?
ক) সময়ের সঙ্গে চাহিদার পরিবর্তন হয়
খ) সময়ের সঙ্গে অর্থের মূল্য পরিবর্তন হয়
গ) অর্থের সঙ্গে ক্রয়ক্ষমতা পরিবর্তন হয়
ঘ) অর্থের সঙ্গে চাহিদার পরিবর্তন হয়
১৫। যদি নির্দিষ্ট সময় পর সমপরিমাণ অর্থ দেওয়া বা গ্রহণ করা হয় তবে তাকে কী বলে?
ক) বর্তমান মূল্য
খ) ভবিষ্যৎ মূল্য
গ) বার্ষিক বৃত্তি
ঘ) অর্থের সময়মূল্য
১৬। অর্থের সময়মূল্য নির্ধারণের কারণ কোনটি?
ক) বাট্টার হার
খ) সুদের হার
গ) আর্থিক নীতি
ঘ) মুদ্রানীতি
১৭। চক্রবৃদ্ধিকরণের বিপরীত পদ্ধতি কোনটি?
ক) বাট্টাকরণ
খ) বার্ষিকীকরণ
গ) মূল্যায়ন
ঘ) অর্ধবার্ষিকীকরণ
১৮। দ্বি-মাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা কত?
ক) ২ খ) ৪
গ) ৬ ঘ) ১২
১৯। ব্যবসায়ে সর্বাধিক তরল সম্পদ হচ্ছে-
ক) অগ্রিম খরচ খ) প্রাপ্য বিল
গ) চেক ঘ) মজুত পণ্য
২০। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়?
ক) বাড়ি ভাড়া
খ) ব্যবস্থাপকের বেতন
গ) বিজ্ঞাপন ব্যয়
ঘ) কাঁচামাল
২১। বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে কী বলে?
ক) চক্রবৃদ্ধি
খ) মুদ্রাস্ফীতি
গ) বার্ষিক বৃত্তি
ঘ) বাট্টাকরণ
২২। ব্যাংক জমার ক্ষেত্রে চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে নিচের কোনটি হ্রাস পাবে?
ক) বর্তমান মূল্য
খ) সাধারণ বার্ষিক বৃত্তির সংখ্যা
গ) ভবিষ্যৎ মূল্য
ঘ) অগ্রিম বার্ষিক বৃত্তির সংখ্যা
২৩। সুদাসলের ওপর সুদ ধার্য করা হলে তাকে কী বলা হয়?
ক) চক্রবৃদ্ধি সুদ খ) সরল সুদ
গ) মোট সুদ ঘ) নামিক সুদ
২৪। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি গণনার ক্ষেত্রে চক্রবৃদ্ধির সংখ্যা কত?
ক) ১ খ) ২
গ) ৪ ঘ) ৬
২৫। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ার মূল কারণ-
ক) মুদ্রা সংকোচন
খ) বিনিময় হার বৃদ্ধি
গ) মুদ্রাস্ফীতি
ঘ) ব্যাংক জমার হার বৃদ্ধি
২৬। কখন নামিক সুদ কার্যকরী সুদের সমান হয়?
ক) সমান হারে কিস্তি দিলে
খ) বছরের শুরুতে কিস্তি দিলে
গ) বছরে একবার চক্রবৃদ্ধি হলে
ঘ) বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে
২৭। কোন বার্ষিক বৃত্তির টাকা বছরের শুরুতে পরিশোধ করা হয়?
ক) বিলম্বিত খ) সাধারণ
গ) অগ্রিম ঘ) চিরস্থায়ী
২৮। বিনিয়োগ থেকে অর্জিত সুদের ওপর সুদ গণনাকে বলা হয়-
ক) সরল সুদ
খ) চক্রবৃদ্ধি সুদ
গ) বার্ষিক বৃত্তি
ঘ) সাধারণ বৃত্তি
উত্তর: ১০। ক, ১১। ক, ১২। ক, ১৩। ক, ১৪। খ, ১৫। গ, ১৬। খ, ১৭। ক, ১৮। গ, ১৯। গ, ২০। ঘ, ২১। ঘ, ২২। ক, ২৩। ক, ২৪। গ, ২৫। গ, ২৬। গ, ২৭। গ, ২৮। খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর