মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ?
উত্তর: ভুটান।
প্রশ্ন: ২০২৬ সালের ১৮তম ব্রিকস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ভারতে।
প্রশ্ন: ২০২৬ সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: আঙ্কারা, তুরস্কে।
প্রশ্ন: ২০২৫ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ফিনল্যান্ড।
প্রশ্ন: ২০২৫ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ সুদান।
প্রশ্ন: ২০২৫ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১১৪তম।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি বিষয়ের ৪টি মডেল প্রশ্ন, ৭৯তম পর্ব
প্রশ্ন: ২০২৫ সালের উইম্বলডনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে?
উত্তর: জানিক সিনার।
প্রশ্ন: ২০২৫ সালের উইম্বলডনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে?
উত্তর: ইগা সিওটেক।
প্রশ্ন: দেশের প্রথম জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন করা হয়?
উত্তর: নারায়ণগঞ্জে।
প্রশ্ন: দেশে ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাওয়ের ‘পাঠাও পে’ সেবা কবে চালু করা হয়?
উত্তর: ৮ জুলাই, ২০২৫ সালে।
প্রশ্ন: প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: প্রায় ৩.১৩ কিলোমিটার।
প্রশ্ন: ‘জুলাই ৩৬ গেট’ কোন বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয়?
উত্তর: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর