গল্প : অপরিচিতা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কোন স্টেশনে কল্যাণী নেমে যায়?
ক) কোন্নগর খ) বোলপুর
গ) কানপুর ঘ) পূর্বের শহরে
উত্তর: গ) কানপুর।
২। ‘ভালোবেসে মিটলো না আশ, কুলালো না এ জীবনে’ উক্তিটি কার জন্য প্রযোজ্য?
ক) শম্ভুনাথের খ) কল্যাণীর
গ) মামার ঘ) অনুপমের
উত্তর: ঘ) অনুপমের।
৩। সরস প্রাণ, হাস্যরসিক, প্রাণবন্ত, নির্ভরযোগ্য কে?
ক) অনুপম খ) হরিশ
গ) মা ঘ) মামা
উত্তর: খ) হরিশ।
৪। ‘অপরিচিতা’ গল্পে অনুপমের ঠিক বিপরীত চরিত্র কোনটি?
ক) শম্ভুনাথ খ) বিনুদাদা
গ) অনুপম ঘ) হরিশ
উত্তর: ঘ) হরিশ।
৫। শম্ভুনাথবাবুর ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো হলো-
i. রাশভারী ও স্বল্পভাষী
ii. আত্মমর্যাদাবাদী
iii. গোঁ বজায় রাখা রাগী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
আরো পড়ুন : অপরিচিতা গল্পের ৫টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্র
৬। কল্যাণীর চরিত্রে রয়েছে-
i. ব্যক্তিত্ববোধ
ii. আভিজাত্যের অহংবোধ
iii. দৃঢ় মানসিকতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
নিচের উদ্দীপক পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
অনিমেষ আচার্য আভিজাত্যে বড়, জাতে উচ্চ। তার ডাক্তার ছেলেকে ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ে দিলেও অনেকে জাত ও পণ নিয়ে কথা তুলল। তিনি বললেন তোমরা এখনো জাতেই রইলে, মানুষ হলে না। আর পণ, ছেলেকে কি বিক্রি করতে যাচ্ছি, না নতুন জীবন শুরু করাচ্ছি?
৭। ওপরের উদ্দীপকের অনিমেষ আচার্যের বিপরীত চরিত্র কোনটি?
ক) বিনু খ) হরিশ
গ) শম্ভুনাথ ঘ) মামা
উত্তর: ঘ) মামা।
৮। ওপরের উদ্দীপকে ‘অপরিচিতা’ গল্পের প্রেক্ষাপটটি হলো-
i. পণপ্রথা
ii. পুরুষতান্ত্রিকতা
iii. বিবাহপ্রথা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
৯। ‘প্রদোষ’ অর্থ কী?
ক) প্রভাতবেলা খ) অপরাহ্ণ
গ) সন্ধ্যা ঘ) প্রথম প্রহর
উত্তর: গ) সন্ধ্যা।
১০। ‘অপরিচিতা’ কোন পুরুষে লেখা গল্প?
ক) উত্তম পুরুষ
খ) মধ্যম পুরুষ
গ) নাম পুরুষ
ঘ) প্রথম পুরুষ
উত্তর: ক) উত্তম পুরুষ।
লেখক : সহকারী অধ্যাপক বাংলা
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর