মডেল প্রশ্ন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ‘অ্যাটম’ শব্দের অর্থ কী?
ক) কণিকা খ) পরমাণু
গ) অণু ঘ) অবিভাজ্য
২। পরমাণুর কেন্দ্রে কোনটি থাকে?
ক) নিউক্লিয়াস খ) প্রোটন
গ) নিউট্রন ঘ) ইলেকট্রন
৩। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা কোনটি?
ক) অণু খ) পরমাণু
গ) অ্যাটম ঘ) ইলেকট্রন
৪। ‘পদার্থগুলো নিরবচ্ছিন্ন’ এটা কার মতামত?
ক) অ্যারিস্টটলের খ) মলিকিউসের
গ) বোরের ঘ) ডেমোক্রিটাসের
৫। পরমাণুর ধনাত্মক কণিকার নাম কী?
ক) নিউট্রন খ) প্রোটন
গ) অ্যাটম ঘ) ইলেকট্রন
৬। পরমাণুর নিউক্লিয়াস-
i. অত্যন্ত হালকা
ii. অত্যন্ত ভারী
iii. ধনাত্মক চার্জযুক্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
৭। মহাবিশ্বের অধিকাংশ স্থান কেমন?
ক) পরিপূর্ণ খ) ফাঁকা
গ) কিঞ্চিৎ ফাঁকা ঘ) মেঘে ঢাকা
৮। গ্যালাক্সি কী?
ক) গ্রহের বৃহৎ দল
খ) নক্ষত্রের বৃহৎ দল
গ) গ্রহ ও নক্ষত্রের বৃহৎ দল
ঘ) উপগ্রহের সমষ্টি
৯। আকাশগঙ্গার অপর নাম কী?
ক) মিল্কিওয়ে খ) মহাকাশ
গ) মহাশূন্য ঘ) নক্ষত্রমণ্ডল
১০। পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম কী?
ক) নক্ষত্রমণ্ডল খ) মহাবিশ্ব
গ) মহাশূন্য ঘ) ছায়াপথ
১১। কত কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু?
ক) ২৬০ কিলোমিটার খ) ১৫০ কিলোমিটার
গ) ১৬০ কিলোমিটার ঘ) ১৯০ কিলোমিটার
১২। বিগব্যাং তত্ত্ব মতে, মহাকাশ একসময় ছিল-
i. অত্যন্ত উত্তপ্ত
ii. অত্যন্ত ভারী
iii. অত্যন্ত ঘন অবস্থায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কৃত্রিম উপগ্রহ পৃথিবীপৃষ্ঠে সমান্তরালভাবে পৃথিবী থেকে স্থির অবস্থায় ঘুরছে।
১৩। ওপরের উদ্দীপকে উপগ্রহের বেগ প্রতি সেকেন্ডে কত?
ক) প্রায় ৯ কিমি খ) প্রায় ৮ কিমি
গ) প্রায় ৭ কিমি ঘ) প্রায় ১১ কিমি
১৪। কৃত্রিম উপগ্রহ-
i. চাঁদের তুলনায় বড়
ii. পৃথিবীর চারদিকে ঘুরে
iii. চাঁদের তুলনায় ছোট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। হরমোন একটি-
i. জৈব রাসায়নিক পদার্থ
ii. কোষের বাইরে থাকে
iii. উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৬। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?
ক) মাথা খ) হাত
গ) পা ঘ) কিডনি
১৭। নিউরনের প্রধান অংশ কয়টি?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
অর্পির মায়ের ফলের দোকান আছে। অর্পির মা কাঁচা ফলগুলো পাকাতে এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করেন।
১৮। ওপরের উদ্দীপকের রাসায়নিক পদার্থটির নাম কী?
ক) অ্যাবসিসিক অ্যাসিড খ) ইথিলিন
গ) অক্সিন ঘ) জিবেরেলিন
১৯। ওই রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য-
i. বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে
ii. পাতা ঝরে পড়া ত্বরান্বিত করে
iii. ফুল ও ফল ঝরে পড়া ত্বরান্বিত করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২০। কোনটির মাধ্যমে ফলের অকালে ঝরে পড়া রোধ করা যায়?
ক) ইথিলিন খ) টক্সিন
গ) অক্সিন ঘ) সাইটোকাইনিন
২১। উদ্ভিদের ক্ষতস্থান পূরণে সহায়তা করে কোনটি?
ক) ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড
খ) অক্সিন
গ) সাইটোকাইনিন
ঘ) ফ্লোরিজেন
২২। স্নায়ুতন্ত্রকে কত ভাগে ভাগ করা যায়?
ক) ৫ ভাগে খ) ৪ ভাগে
গ) ৩ ভাগে ঘ) ২ ভাগে
২৩। জীবের প্রতিরূপ সৃষ্টির প্রক্রিয়ার নাম কী?
ক) স্পোর খ) পরাগায়ন
গ) জনন ঘ) প্রজাতি
২৪। কোন প্রক্রিয়ায় কচুরিপানার বংশবিস্তার ঘটে?
ক) ফসফেটের মাধ্যমে
খ) গ্যামেটের মাধ্যমে
গ) অফসেটের মাধ্যমে
ঘ) স্পোরের মাধ্যমে
২৫। প্রজনন প্রধানত কত প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
২৬। অযৌন জনন কত ধরনের?
ক) ৫ ধরনের খ) ৪ ধরনের
গ) ৩ ধরনের ঘ) ২ ধরনের
২৭। কিছু কিছু উদ্ভিদে মাটির নিচে শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে কন্দের সৃষ্টি হয় তাকে কী বলে?
ক) স্টোলন খ) রাইজোম
গ) বুলবিল ঘ) টিউবার
২৮। নিচের কোনটি রাইজোম?
ক) রসুন খ) আদা
গ) লাউ ঘ) পেঁয়াজ
২৯। পর-পরাগায়ন হতে দেখা যায় নিচের কোনটিতে?
i. কুমড়া
ii. পেঁপে
iii. শিমুল
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
৩০। কোন পর্দা ভিন্ন ধরনের?
ক) কোষ পর্দা
খ) ডিমের খোসার ভেতরের পর্দা
গ) কোষপ্রাচীর
ঘ) কিউটিনযুক্ত কোষপ্রাচীর
উত্তর: ১. ঘ, ২. ক, ৩. খ, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. খ, ৮. গ, ৯. ক, ১০. ঘ, ১১. গ, ১২. খ, ১৩. খ, ১৪. গ, ১৫. ক, ১৬. ক, ১৭. ক, ১৮. খ, ১৯. ঘ, ২০. গ, ২১. ক, ২২. গ, ২৩. গ, ২৪. গ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. ঘ, ২৮. খ, ২৯. খ, ৩০. গ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর