তৃতীয় অধ্যায় : নগদ প্রবাহ বিবরণী
(গত ৩ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০৭। রফিক এন্টারপ্রাইজের ২০১৮ সালের পরিচালন খরচ ২,২০,০০০ টাকা এবং অগ্রিম খরচ হ্রাস ৩২,০০০ টাকা। ২০১৮ সালে পরিচালন খরচের জন্য নগদ দেওয়ার পরিমাণ কত টাকা?
ক) ৩২,০০০ টাকা
খ) ১,২০,০০০ টাকা
গ) ১,৮৮,০০০ টাকা
ঘ) ২,৫২,০০০ টাকা
১০৮। আরিফ কোম্পানির ২০২০ সালে বিক্রীত পণ্যের ব্যয় ছিল ৩,২৫,০০০ টাকা এবং প্রারম্ভিক ও সমাপনী মজুতের পরিমাণ ছিল ৬৫,০০০ টাকা ও ৫০,০০০ টাকা। তাহলে কেনার পরিমাণ কত টাকা?
ক) ২,১০,০০০ টাকা
খ) ৩,১০,০০০ টাকা
গ) ৩,৪০,০০০ টাকা
ঘ) ৪,৪০,০০০ টাকা
১০৯। মিশু লিমিটেডের ২০২০ সালে সুদ খরচ ৩২,০০০ টাকা, প্রারম্ভিক ও সমাপনী প্রদেয় সুদ যথাক্রমে ৮,০০০ টাকা ও ১৩,০০০ টাকা হলে সুদ বাবদ নগদ দেওয়ার পরিমাণ কত টাকা?
ক) ১১,০০০ টাকা
খ) ১৩,০০০ টাকা
গ) ২৭,০০০ টাকা
ঘ) ৩৭,০০০ টাকা
১১০। একটি পুরোনো যন্ত্র ৩,০০০ টাকায় বিক্রি করলে ৪,০০০ টাকা ক্ষতি হয়। যন্ত্রের প্রারম্ভিক ও সমাপনী পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ যথাক্রমে ২০,০০০ টাকা ও ২৪,০০০ টাকা। যন্ত্রের কেনামূল্য ছিল ১৩,০০০ টাকা। তাহলে চলতি বছরে যন্ত্রের অবচয় কত হবে?
ক) ৪,০০০ টাকা খ) ৬,০০০ টাকা
গ) ১০,০০০ টাকা ঘ) ১৮,০০০ টাকা
১১১। ফকির নিটিং লি.-এর বিক্রীত পণ্যের ব্যয় ৬৫,০০০ টাকা, মজুত পণ্য বৃদ্ধি ১৫,০০০ টাকা এবং প্রদেয় হিসাব বৃদ্ধি ৭,৫০০ টাকা হলে ফকির নিটিং লি.-এর সরবরাহকারীদের কত টাকা পরিশোধ করা হয়েছে?
ক) ৪২,৫০০ টাকা খ) ৫৭,৫০০ টাকা
গ) ৭২,৫০০ টাকা ঘ) ৮৭,৫০০ টাকা
১১২। সোনিয়া গ্রুপের ২০২০ সালের নিট আয় ৩৭,৫০০ টাকা, স্থায়ী সম্পদ বিক্রির মুনাফা ২,০০০ টাকা, সুনামের অবলোপন ২,৫০০ টাকা, অগ্রিম খরচ হ্রাস ১,২৫০ টাকা ও প্রাপ্য নোট হ্রাস ২,৫০০ টাকা হলে পরিচালন কার্যাবলিতে নিট নগদ প্রবাহ কত টাকা?
ক) ৩৪,২৫০ টাকা খ) ৩৬,৭৫০ টাকা
গ) ৩৮,২৫০ টাকা ঘ) ৪১,৭৫০ টাকা
১১৩। নগদ অর্থ আগমনের উৎসগুলো হলো-
i. লভ্যাংশ প্রাপ্তি
ii. আয়কর
iii. সুদ আয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১৪। নিট আয়ের সঙ্গে সমন্বয় করা দফাগুলো হলো-
i. পণ্য বা সেবার বিনিময়ে প্রাপ্ত নগদ
ii. বিশদ আয় বিবরণীর অনগদ দফা
iii. স্থায়ী সম্পদ বিক্রির লাভ-ক্ষতির পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১০৭. গ, ১০৮. খ, ১০৯. গ, ১১০. গ, ১১১. গ, ১১২. ঘ, ১১৩. খ, ১১৪. গ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর