পঞ্চম অধ্যায় : যৌথ মূলধনী ব্যবসায়
(গত ২৬ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮. প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ন্যূনতম পরিচালক সংখ্যা থাকে?
ক. ২ জন খ. ৩ জন
গ. ৫ জন ঘ. ৭ জন
৯. পাবলিক লিমিটেড কোম্পানিতে ন্যূনতম পরিচালক সংখ্যা থাকে?
ক. ২ জন খ. ৩ জন
গ. ৫ জন ঘ. ৭ জন
১০. হোল্ডিং কোম্পানি তার অধস্তন সাবসিডিয়ারি কোম্পানির ন্যূনতম কতভাগ শেয়ারের মালিক থাকে?
ক. ৪৯% খ. ৫১%
গ. ৬০% ঘ. ৬১%
১১. নিচের কোনটি কোম্পানির সংঘস্মারকের ধারা বহির্ভূত?
ক. নাম ধারা খ. উদ্দেশ্য ধারা
গ. পরিচালনা ধারা ঘ. সম্মতি ধারা
১২. কোম্পানি গঠনের কোন পর্যায়ে নামের ছাড়পত্র সংগ্রহ করতে হয়?
ক. উদ্যোগ গ্রহণ পর্যায়ে
খ. দলিলপত্র প্রণয়ন পর্যায়ে
গ. নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ে
ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ পর্যায়ে
১৩. অন্য কোম্পানির ৫০%-এর বেশি মালিক বা ভোটদানের অধিকারী কোম্পানিকে কী বলে?
ক. পাবলিক লি. কোম্পানি
খ. সরকারি কোম্পানি
গ. হোল্ডিং কোম্পানি
ঘ. সাবসিডিয়ারি কোম্পানি
১৪. কোন কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরই কাজ শুরু করতে পারে?
ক. প্রাইভেট কোম্পানি খ. পাবলিক কোম্পানি
গ. নিবন্ধিত সংস্থা ঘ. হোল্ডিং লি.
১৫. স্মারকলিপির চতুর্থ ধারা কোনটি?
ক. উদ্দেশ্য খ. মূলধন
গ. সম্মতি ঘ. দায়
১৬. নিয়ন্ত্রণের ভিত্তিতে কোম্পানি কত প্রকার?
ক. ৭ প্রকার খ. ৬ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ২ প্রকার
১৭. কোন ধরনের শেয়ার কেনার জন্য অর্থ দিতে হয় না?
ক. রাইট শেয়ার খ. বোনাস শেয়ার
গ. অগ্রাধিকার শেয়ার ঘ. সাধারণ শেয়ার
১৮. কোম্পানির নিরীক্ষিত হিসাব বিবরণী কার কাছে জমা দেওয়া বাধ্যতামূলক?
ক. পরিচালকদের কাছে খ. অর্থ মন্ত্রণালয়ের কাছে
গ. নিবন্ধকের কাছে ঘ. ব্যাংকের কাছে
১৯. পাবলিক লিমিটেড কোম্পানির কোন বিষয়টি লিমিটেড?
ক. শেয়ার সংখ্যা
খ. মূলধন
গ. পরিচালকের সংখ্যা
ঘ. শেয়ারহোল্ডারদের দায়
২০. নবগঠিত কোম্পানিতে পরিচালক নির্বাচিত হয়-
ক. প্রবর্তকদের মধ্য থেকে
খ. নিবন্ধকদের মধ্য থেকে
গ. শেয়ারহোল্ডারদের মধ্য থেকে
ঘ. ঋণদাতাদের মধ্য থেকে
উত্তর: ৮. ক, ৯. খ, ১০. খ, ১১. গ, ১২. ক, ১৩. গ, ১৪. ক, ১৫. খ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. গ, ১৯. ঘ, ২০. ক।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর