পঞ্চম অধ্যায় : যৌথ মূলধনী ব্যবসায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বাংলাদেশে কত সালের কোম্পানি আইন প্রচলিত?
ক. ১৯১৩ সালের খ. ১৯৩২ সালের
গ. ১৯৯৪ সালের ঘ. ২০০১ সালের
২. কোম্পানি অস্তিত্ব কোন প্রকৃতির?
ক. ক্ষণস্থায়ী খ. চিরস্থায়ী
গ. অস্থায়ী ঘ. নির্দিষ্ট মেয়াদি
৩. কোন ব্যবসায় প্রতিষ্ঠানে অধিক দক্ষতা ও অভিজ্ঞতার সমাবেশ ঘটে?
ক. একমালিকানা ব্যবসায়
খ. অংশীদারি ব্যবসায়
গ. যৌথমূলধনী কোম্পানি ব্যবসায়
ঘ. সমবায় সমিতি ব্যবসায়
৪. সীমিত দায় কোম্পানি কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৬ প্রকার
৫. প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত?
ক. ২ থেকে ১০ জন খ. ২ থেকে ২০ জন
গ. ২ থেকে ৫০ জন ঘ. ৭ থেকে ৫০ জন
৬. পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা কত?
ক. ২ জন খ. ৩ জন
গ. ৭ জন ঘ. ১০ জন
৭. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
ক. ২০ জন খ. ৫০ জন
গ. শেয়ার মূলধন দিয়ে সীমাবদ্ধ ঘ. শেয়ার সংখ্যা দিয়ে সীমাবদ্ধ
উত্তর: ১. গ ২. খ, ৩. গ ৪. ক ৫. গ, ৬. গ, ৭. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর