পাঠ-৫
কবিতা: ঠিক আছে
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: লোকটির সংসারে কী কী ঝামেলা আছে?
উত্তর: লোকটির সংসারে প্রধানত যে ঝামেলাগুলো আছে, তা হলো–
খাদ্যের সমস্যা: রেশনের পচা চাল এবং টলটলে বাসি ডাল।
বাসনপত্রের সমস্যা: ভাঙাচোরা থালা এবং লিক করা বাটি।
ছাতার সমস্যা: ছাতাটির শুধু কয়েকটি শিক বাকি আছে, ছাতার কাপড় নেই।
প্রশ্ন: কবিতাটি পড়তে কেন মজা লাগে?
উত্তর: কবিতাটি পড়তে মজা লাগে কারণ—কবিতাটিতে একটি সরল-সহজ হাস্যরস আছে। মেহমান এসেছেন অসময়ে, কিন্তু সংসারের কর্তার কাছে সব অভাব ও ত্রুটির কথা শুনেও তিনি সবকিছু ‘ঠিক আছে’ বলে মেনে নিচ্ছেন। এ ছাড়া এর ছন্দ সহজ, দ্রুতলয়ের এবং মধুর সুর করে পড়ার উপযোগ্য, যা কবিতাটিকে উপভোগ্য করে তুলেছে।
আরো পড়ুন : পাঠ-৫, কবিতা: ঠিক আছে থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
প্রশ্ন: কবিতাটি নিজের ভাষায় লেখ।
উত্তর: একবার একজনের বাড়িতে অসময়ে একজন মেহমান এসে উপস্থিত হলেন। বাড়ির কর্তা মেহমানকে সংসারের সব অভাব-অনটনের কথা খুলে বললেন। যেমন–ঘরে রান্না করার জন্য পচা চাল আর বাসি ডাল ছাড়া কিছু নেই, আর খাওয়ার জন্য যে বাসনপত্র আছে তার মধ্যে থালাটি ভাঙা এবং বাটিতে লিক (ছিদ্র) রয়েছে। কিন্তু মেহমান এসব সমস্যার কথা শুনেও হাসিমুখে কেবলই বলতে থাকলেন, ‘কোনো অসুবিধা নেই, ঠিক আছে’।
এরপর যখন মেঘ জমে বৃষ্টি আসার উপক্রম হলো, তখন মেহমান ছাতা চাইলেন। বাড়ির কর্তা তখন ছাতাটি দেখিয়ে বললেন যে, ছাতাটির শুধু কয়েকটা লোহার শিক অবশিষ্ট আছে, কাপড় ছিঁড়ে গেছে। কিন্তু তখনো মেহমান বিন্দুমাত্র অসন্তুষ্ট না হয়ে একই কথা বললেন, ‘ঠিক আছে, ঠিক আছে’।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা, ঢাকা
কবীর