প্রবন্ধ : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত খ্রিষ্টাব্দে?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ১৮৩৮ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁঠালপাড়া, চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন।
প্রশ্ন: বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব কার?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।
প্রশ্ন: বঙ্কিমচন্দ্রের বাবার নাম কী?
উত্তর: যাদবচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় কী ছিলেন?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় ম্যাজিস্ট্রেট ছিলেন।
প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকা সম্পাদনা করেছিলেন?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন।
প্রশ্ন: বঙ্কিমচন্দ্রের সাহিত্যচর্চার সূচনা কোন পত্রিকায় হয়?
উত্তর: বঙ্কিমচন্দ্রের সাহিত্যচর্চার সূচনা ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় হয়।
প্রশ্ন: বঙ্কিমচন্দ্র রচিত প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: বঙ্কিমচন্দ্র রচিত প্রথম উপন্যাসের নাম দুর্গেশনন্দিনী।
প্রশ্ন: বঙ্কিমচন্দ্রের ইংরেজি উপন্যাসের নাম কী?
উত্তর: বঙ্কিমচন্দ্রের ইংরেজি উপন্যাসের নাম Rajmohon’s Wife।
প্রশ্ন: বঙ্কিমচন্দ্রের গ্রন্থের সংখ্যা কত?
উত্তর: বঙ্কিমচন্দ্রের গ্রন্থের সংখ্যা ৩৪টি।
প্রশ্ন: বঙ্কিমচন্দ্র কত খ্রিস্টাব্দে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন?
উত্তর: বঙ্কিমচন্দ্র ১৮৫৮ খ্রিষ্টাব্দে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন।
প্রশ্ন: বঙ্কিমচন্দ্রের ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনা প্রথম কোথায় প্রকাশিত হয়?
উত্তর: বঙ্কিমচন্দ্রের ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনা প্রথম ‘প্রচার’ পত্রিকায় প্রকাশিত হয়।
প্রশ্ন: বঙ্কিমচন্দ্র কোন উপাধিতে ভূষিত হন?
উত্তর: বঙ্কিমচন্দ্র সাহিত্যসম্রাট উপাধিতে ভূষিত হন।
প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর কত খ্রিস্টাব্দে?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু ১৮৯৪ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন: লেখার মূল উদ্দেশ্য কী হওয়া উচিত?
উত্তর: লেখার মূল উদ্দেশ্য হওয়া উচিত মঙ্গলসাধন।
প্রশ্ন: কোন ধরনের প্রবন্ধ পরিহার করা উচিত?
উত্তর: অসত্য প্রবন্ধ পরিহার করা উচিত।
প্রশ্ন: রচনা ছাপানোর আগে কী করতে হবে?
উত্তর: রচনা ছাপানোর আগে কিছুকাল ফেলে রেখে তা সংশোধন করতে হবে।
প্রশ্ন: লেখার শ্রেষ্ঠ অলংকার কী?
উত্তর: লেখার শ্রেষ্ঠ অলংকার সরলতা।
প্রশ্ন: লেখার আগে কীসের প্রমাণ থাকা উচিত?
উত্তর: লেখার আগে সত্যতার প্রমাণ থাকা উচিত।
প্রশ্ন: লেখার উদ্দেশ্য কী?
উত্তর: লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো।
প্রশ্ন: কোন ধরনের লেখনী মহাপাপ?
উত্তর: অসত্য লেখনী মহাপাপ।
প্রশ্ন: সাময়িক সাহিত্যের কাজ লেখকের জন্য কেমন?
উত্তর: সাময়িক সাহিত্যের কাজ লেখকের জন্য অবনতিকর।
প্রশ্ন: যে বিষয়ে জ্ঞান নেই, সে বিষয়ে লেখা-
উত্তর: যে বিষয়ে জ্ঞান নেই, সে বিষয়ে লেখা অনুচিত।
প্রশ্ন: লেখকের ভান্ডারে কী থাকা উচিত?
উত্তর: লেখকের ভান্ডারে ব্যঙ্গ ও অলংকার থাকা উচিত।
প্রশ্ন: কোন লেখার অংশ বন্ধুদের পড়ানো উচিত?
উত্তর: লেখার যে অংশ সুন্দর মনে হবে তা বন্ধুদের পড়ানো উচিত।
প্রশ্ন: লেখায় কোটেশন ব্যবহারে কেমন হওয়া উচিত?
উত্তর: লেখায় কোটেশন ব্যবহারে সংযত হওয়া উচিত।
প্রশ্ন: কোন লেখক শ্রেষ্ঠ?
উত্তর: সরল লেখক শ্রেষ্ঠ।
লেখক : সহকারী অধ্যাপক বাংলা
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর