সপ্তম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া
(গত ১১ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩। পরমাণুগুলোর বন্ধন ভেঙে নতুন বন্ধন গঠিত হয় কখন?
ক) ভৌত পরিবর্তনে
খ) বাহ্যিক পরিবর্তনে
গ) রাসায়নিক পরিবর্তনে
ঘ) যেকোনো পরিবর্তনে
১৪। কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তন হলে এর মৌলগুলোর শতকরা সংযুতি কেমন হয়?
ক) পরিবর্তন হয়
খ) অপরিবর্তিত থাকে
গ) হ্রাস পায়
ঘ) বৃদ্ধি পায়
১৫। রাসায়নিক পরিবর্তনে বন্ধন ভাঙা ও নতুন বন্ধন গঠনের সময় কীসের পরিবর্তন হয়?
ক) বন্ধন শক্তির খ) তাপশক্তির
গ) রাসায়নিক শক্তির ঘ) সিস্টেমের
১৬। রাসায়নিক পরিবর্তনের সময় পরমাণুর মধ্যবর্তী বন্ধন ভেঙে নতুন বন্ধন গঠিত হওয়ার সময় কী উৎপন্ন হয়?
ক) তাপশক্তি খ) অক্সিজেন
গ) বুদবুদ ঘ) আণবিক শক্তি
১৭। রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ নিয়ে শুরু করা হয় তাকে বলে বিক্রিয়ক এবং যে পদার্থ উৎপন্ন হয় তাকে কী বলে?
ক) উৎপাদ
খ) বিক্রিয়াজাত পদার্থ
গ) উৎপন্নকারী পদার্থ
ঘ) প্রক্রিয়াজাত পদার্থ
১৮। বিক্রিয়ক ও উৎপাদের ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে সম্পর্ক কেমন?
ক) একই খ) ভিন্ন
গ) অভিন্ন ঘ) এক ও অভিন্ন
১৯। রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য কোনটি অত্যাবশ্যক?
ক) আলোক খ) তাপ
গ) চাপ ঘ) সংস্পর্শ
২০। রাসায়নিক বিক্রিয়ায় নিচের কোনটির পরিবর্তন অবশ্যম্ভাবী?
ক) পরিবেশ খ) চাপ
গ) তাপ ঘ) ভর
আরো পড়ুন : রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, এসএসসি পরীক্ষার রসায়ন
২১। রাসায়নিক বিক্রিয়াকে কয়টি বিষয়ের ওপর ভিত্তি করে শ্রেণিবিভাগ করা হয়?
ক) দুটি বিষয়ের খ) তিনটি বিষয়ের
গ) চারটি বিষয়ের ঘ) পাঁচটি বিষয়ের
২২। বিক্রিয়ার দিকের ওপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) দুই ভাগে খ) তিন ভাগে
গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে
২৩। কোনো রাসায়নিক বিক্রিয়া একই সঙ্গে সম্মুখ ও পশ্চাৎ দিকে সংঘটিত হলে, সে বিক্রিয়াকে কী বলে?
ক) একমুখী বিক্রিয়া
খ) বিপরীতমুখী বিক্রিয়া
গ) উভমুখী বিক্রিয়া
ঘ) সমান্তরাল বিক্রিয়া
২৪। বিক্রিয়াগুলোর ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতি কেমন হয়?
ক) বিক্রিয়ার গতি কমে
খ) বিক্রিয়ার গতি বাড়ে
গ) বিক্রিয়ার গতি অপরিবর্তিত থাকে
ঘ) বিক্রিয়া বন্ধ হয়ে যায়
২৫। কোন বিক্রিয়া অসম্পূর্ণ?
ক) একমুখী বিক্রিয়া খ) সম্মুখমুখী বিক্রিয়া
গ) উভমুখী বিক্রিয়া ঘ) পশ্চাৎমুখী বিক্রিয়া
২৬। রাসায়নিক বিক্রিয়ার তাপমাত্রা বাড়ালে কী হয়?
ক) বিক্রিয়ার গতি বাড়ে
খ) বিক্রিয়ার গতি কমে
গ) বিক্রিয়ার গতি অপরিবর্তিত থাকে
ঘ) অন্য ধরনের বিক্রিয়া হয়
২৭। নিচের কোনটি উভমুখী বিক্রিয়া?
ক) এস্টারিফিকেশন
খ) কার্বনের দহন
গ) হাইড্রোক্লোরিক অ্যাসিড সংশ্লেষণ
ঘ) ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন
২৮। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি?
ক) সাম্যাবস্থার স্থায়িত্ব
খ) উভয়দিক থেকে সাম্যাবস্থার প্রতিষ্ঠা
গ) বিক্রিয়ার অসম্পূর্ণতা
ঘ) নিয়ামকের প্রভাব নেই
২৯। প্রশমন বিকিয়ায় নিচের কোনটি ঘটে?
ক) তাপ শোষিত হয়
খ) তাপ নির্গত হয়
গ) ∆ H ধনাত্মক হয়
ঘ) ∆ H = 0
উত্তর: ১৩. গ, ১৪. ক, ১৫. খ, ১৬. ক, ১৭. ক, ১৮. খ, ১৯. ঘ, ২০. গ, ২১. খ, ২২. ক, ২৩. গ, ২৪. খ, ২৫. গ, ২৬. ক, ২৭. ক, ২৮. গ, ২৯. খ।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর