ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
রংপুরে অভিনব উপায়ে দল পরিবর্তন করলেন ব্রাজিল সমর্থক সহধর্মিণীকে সঙ্গে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে তারেক রহমান আইভিএফে যমজ সন্তানের জন্ম, ডিএনএ পরীক্ষায় মিলল না বাবা-মায়ের পরিচয় ১০ জেলা হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রবিবার মানুষকে রোগ সম্পর্কে সচেতন করছে তথ্যপ্রযুক্তি তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল গ্রামীণ কাঁচা সড়ক পাকাকরণ জরুরি‎ আন্তর্জাতিক উত্তম চর্চা এবং রাজস্ব ব্যবস্থায় সংস্কার কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিকশাচালককে গণপিটুনি রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল সৌদি কারাগারে মৃত্যু, ২৮ দিন পর দেশে মরদেহ ইতিহাস গড়ার পথে হন্ডুরাসের রেফারি সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র মরক্কো ‘আন্ডারডগ’ নয়, ট্রফি জিততেই মাঠে নামবে: ওয়াহবি তামাকের বিকল্প হিসেবে মলোখিয়া ব্যবহার করছেন গাজার ধূমপায়ীরা চুয়েট জব ফেয়ার-২০২৬: চাকরিপ্রত্যাশীদের পদচারণায় মুখর ক্যাম্পাস জনআকাঙ্ক্ষার বাজেট এবং নানামুখী চ্যালেঞ্জ হাছন রাজাকে উৎসর্গ করে প্রাণ বন্ধের সনে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের এক সোর্স আটক রমেকে রোগীর মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজনদের হাতাহাতি গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, বিচার দাবি বাবার খুলনায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী যে অঙ্গের কারণে মানুষ জান্নাত অথবা জাহান্নামে যাবে জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় হতাহতদের ২১ পরিবারে আর্থিক সহায়তা সোনারগাঁয় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ জাককানইবির এক শিক্ষার্থীর রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে কর্মসূচি নিয়েছে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
Nagad desktop

যেসব কারণে ভালো টিমও ব্যর্থ হয়

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম
যেসব কারণে ভালো টিমও ব্যর্থ হয়
মডেল: শখ, মুকশিত, পরমা ও অন্তর ছবি: আদিব আহমেদ

আপনি ও আপনার টিম সারা দিন পরিশ্রম করে গেলেও একটা সময় দেখা যায় কাজে সফলতা আসছে না। কেন সফলতা আসছে না তাও হয়তো বুঝতে পারছেন না। ঘাবড়াবেন না, এমনটা হতেই পারে। এখানে অকার্যকর টিমের কিছু সাধারণ অভ্যাস দেওয়া হলো, এগুলো পরিবর্তন করে আপনার টিমকে ভালোভাবে গুছিয়ে নিন।

শক্তিশালী নেতৃত্বের অভাব

অকার্যকর টিমে কোনো শক্তিমান নেতা না থাকলে শত পরিশ্রমেও কাজে সফলতা আসে না। একটি ভালো টিমের একজন শক্তিমান নেতা দরকার যে টিমের লক্ষ্য স্থির করবে, টিমের ফোকাস ধরে রাখবে এবং টিমকে তার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।

টিম সদস্য

টিমের লক্ষ্য অর্জনের চেয়ে নিজেকে নিয়েই বেশি ব্যস্ত থাকলে সে টিম কখনো সফলতার মুখ দেখে না। টিমের লক্ষ্যই টিমের ফোকাস হওয়া উচিত। আর যারা নিজেদের লক্ষ্য অর্জনে ব্যস্ত থাকে তাদের দিয়ে টিমের আদর্শের প্রতিফলন করা যায় না। তাই সত্যিকারের টিমে এমন সদস্য দরকার যারা ব্যক্তি স্বার্থ পরিহার করে টিমের লক্ষ্য অর্জনে সাহায্য করবে।

স্পষ্ট লক্ষ্য না থাকা

লক্ষ্য যদি স্পষ্ট না হয় তাহলে কঠোর পরিশ্রমেও সফল হওয়া যায় না। অকার্যকর টিম তাদের লক্ষ্য নির্ধারণে অক্ষম হয়ে থাকে। যার কারণে দেখা যায়, সারা দিন কাজ করেও দিনশেষে ফলাফল শূন্য। একটি সুগঠিত টিম তাদের লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করে থাকে এবং সেই লক্ষ্য অর্জনের রোডম্যাপও তৈরি করে নেয়। পরিকল্পনামাফিক কাজ করার ফলে খুব সহজেই সফলতা ধরা দেয়। 

ফোকাসের অভাব

অকার্যকর টিমের কোনো ফোকাস থাকে না। তারা একটি ইস্যু নিয়ে আলাপ করতে বসলেই বিতর্কে লিপ্ত হয়ে পড়ে। যার কারণে টিম ফোকাস থেকে দূরে সরে যায়। ফলে তাদের লক্ষ্য পূরণ হয় না। একটি সুসংগঠিত টিমের ফোকাস হওয়া উচিত যে করেই হোক তাদের লক্ষ্য অর্জন করা। কারণ, টিম গঠন করাই হয় লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে।

কাজ সমভাবে বণ্টন না হওয়া

বেশির ভাগ দায়িত্ব শুধু কিছু সদস্যের ঘাড়ে চাপিয়ে দিলে সে টিম কোনোভাবেই সফল হবে না। অকার্যকর টিমে সাধারণত এমনটাই দেখা যায়। এটি টিমের আদর্শের পরিপন্থি। যদি একজনকেই সবকিছু করতে হয়, তাহলে টিমের কী দরকার? একটি সফল টিম সবাইকে একত্রিত করে মনোবল বৃদ্ধি করে। ফলে টিম লক্ষ্যস্থলে একযোগে পৌঁছাতে পারে। এটি করতে হলে দলের সবার মাঝেই দায়িত্বের সমবণ্টন থাকতে হবে।

সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা

সিদ্ধান্তহীনতায় ভুগলে যেকোনো টিমই মুখ থুবড়ে পড়তে পারে। সাধারণত অকার্যকর টিম ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারে না। একজন শক্তিমান নেতার পাশাপাশি একটি টিমের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকতে হবে। দরকারি তথ্য জোগাড় করে সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। একটি টিমকে তাদের লক্ষ্য নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হয় এবং সেভাবেই লক্ষ্য অর্জনে কাজ করতে হয়। যদি প্রয়োজন হয় তাহলে দরকারি সুপারিশ করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে সঠিক সিদ্ধান্তই টিমকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারে। 

জবাবদিহি না থাকা 

জবাবদিহি ছাড়া কোনো টিমই সফল হতে পারে না। অকার্যকর টিমে কোনো জবাবদিহি থাকে না। তারা ডেডলাইন সম্পর্কে সচেতন না এবং কোনো স্পষ্ট লক্ষ্য ছাড়াই তাত্ত্বিক বিষয় নিয়ে মতবিরোধে জড়িয়ে পড়ে। ডেডলাইন মানা না হলে বা লক্ষ্য ছাড়া কাজ চলতে থাকলে সেখানে জবাবদিহি থাকে না। আর জবাবদিহি ছাড়া ফোকাস হারানো খুব সহজ। একটি সফল টিম তাদের লক্ষ্য অর্জন হওয়ার আগ পর্যন্ত জবাবদিহি নিশ্চিত করে থাকে। ফলে সফলতা ধরা দেয় খুব সহজেই।

 

তারেক

 

সফল ব্যবসায়ী হতে চাইলে এড়িয়ে চলুন ৯টি বিষয়

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৪৭ পিএম
সফল ব্যবসায়ী হতে চাইলে এড়িয়ে চলুন ৯টি বিষয়
ছবি: সংগৃহীত

আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান, তাহলে পণ্যের উদ্ভাবন, উন্নয়ন এবং কার্যকর বাজারজাতকরণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এমন একটি পণ্য তৈরি করতে হবে, যা মানুষের বাস্তব কোনো সমস্যার সমাধান করে এবং বাজারে নতুনত্বের ছাপ রাখে। পাশাপাশি পণ্যটি হতে হবে সাশ্রয়ী, ব্যবহারবান্ধব এবং প্রতিযোগী পণ্যের তুলনায় অধিক মূল্য সংযোজনকারী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পণ্যটি যেন আপনার ব্যবসায়িক লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সহায়ক হয় এবং টেকসইভাবে মুনাফা অর্জনের সুযোগ তৈরি করে।

আরো পড়ুন: মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি

তবে শুধু ভালো পণ্য তৈরি করলেই সাফল্য আসে না। উদ্যোক্তা হিসেবে আপনাকে সব সময় নিজের লক্ষ্য ও পরিকল্পনার প্রতি অটল থাকতে হবে। অনেক সময় ব্যবসা পরিচালনার পথে বিভিন্ন বিভ্রান্তি, ভুল সিদ্ধান্ত কিংবা অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করার কারণে মূল লক্ষ্য থেকে সরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। ফলে ব্যবসার গতি ও সম্ভাবনা বাধাগ্রস্ত হতে পারে। তাই ব্যবসায় সাফল্য অর্জন করতে চাইলে নিচের ৯টি বিষয় এড়িয়ে চলা প্রয়োজন।

নিজেকে নয়, পণ্যের ব্র্যান্ডিংয়ে মনোযোগ দিন

অনেকেই নিজেকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে গিয়ে সময় নষ্ট করেন। নিজেকে ব্র্যান্ড হিসেবে নয়, বরং আপনার পণ্যের ব্র্যান্ডিং এবং গ্রাহকদের গুরুত্ব দিন। কারণ, গ্রাহকই আপনার পণ্য তথা ব্যবসাকে সফল করে তুলবে।

অনলাইনে সময় নষ্ট করবেন না 

প্রযুক্তি মানুষকে স্বস্তি দেয়। কিন্তু তার কারণে যদি আপনার মূল্যবান সময় নষ্ট হয়, তাহলে তা সত্যিই উদ্বেগের বিষয়। সময় চলে গেলে সেটা কখনো ফিরে পাবেন না। অনলাইনে সময় নষ্ট না করে সময়কে কাজে লাগান। ফেসবুকে অতিরিক্ত সময় দেওয়া, মোবাইলে গেমস খেলা, বিনা প্রয়োজনে ই-মেইল সার্চ করা ও চ্যাটিং করে আমরা সময়কে নষ্ট করে ফেলি। এগুলো বাদ দিন, দেখবেন কাজ করার জন্য অনেক সময়ই আপনার হাতে থাকবে।

সঠিক পরিশ্রমই ভাগ্যবদল করতে পারে

লটারির টিকিট কিনে ভাগ্য বদল হওয়া শুধু সিনেমাতেই সম্ভব। বাস্তবে এটা প্রায় অসম্ভব একটি ব্যাপার। আপনি যদি ভাবেন লটারির টিকিট কিনে রাতারাতি সবকিছু হয়ে যাবে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। একমাত্র সঠিক পরিশ্রমই আপনার ভাগ্যবদল করতে পারে।

পুরো কাজ একসঙ্গেই করুন

অর্ধেক কাজ করে তা ফেলে রাখবেন না। যারা একটু একটু কাজ করে তাদের তুলনায় যারা একবারেই একটি কাজ শেষ করতে পারে তারাই সফল হয়।

অপ্রয়োজনীয় কাউকে নেটওয়ার্কে যুক্ত করবেন না

ব্যবসায়ের সাফল্যের জন্য নেটওয়ার্কিং গুরুত্বপূর্ণ। কারণ, তা নতুন সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। তবে অপ্রয়োজনীয় কাউকে নেটওয়ার্কে যুক্ত করে লাভ নেই। মনে রাখবেন, একটি সত্যিকারের পরিচয় হাজারটা যথেচ্ছ পরিচয়ের চেয়ে উত্তম।

টুইটারে ফলোয়ার খোঁজা বন্ধ করুন 

আপনি যদি সেলিব্রেটি হয়ে থাকেন তাহলে ঠিক আছে, অন্যথায় এই কাজটি করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আপনি ভালো কাজ করলে আপনার টুইটারে ফলোয়ার এমনিতেই বেড়ে যাবে।

অন্যদের সাহায্য করুন

অন্যদের কাছে সাহায্য চেয়ে সময় নষ্ট করবেন না। এটি না করে বরং আপনি তাদের কীভাবে সাহায্য করতে পারেন সেটা ভাবুন। এর মাধ্যমেই নতুন সম্ভাবনা ধরা দেবে। শুধু নিজের কথা না ভেবে অন্যের সাহায্যে এগিয়ে আসাই সফল মানুষের কাজ। 

আইডিয়ার পেছনে অতিরিক্ত সময় দেবেন না

যদি আপনার আইডিয়া কাজে না আসে, তাহলে এর পেছনে অতিরিক্ত সময় দেবেন না। বরং একটি সমস্যা বা চাহিদা নিয়ে কাজ শুরু করুন। শুরুতেই সমাধান বা উদ্ভাবন নিয়ে মাথা ঘামাবেন না। আগে লক্ষ্য ঠিক করুন কী নিয়ে কাজ করতে চান তারপর অন্য কিছু।

ইতিবাচক অনুপ্রেরণা সন্ধান করুন 

দিশা হারিয়ে ফেললে ইতিবাচক অনুপ্রেরণার সন্ধান করুন। আপনার কাজে আগ্রহ না থাকলে সময় নষ্ট না করে অন্য কাজে মন দিন। সমস্যার মোকাবিলা করুন। নিজেই সমস্যা নিজেই সমাধান করুন।

তারেক/

মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:০০ পিএম
মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপারশপ ব্র্যান্ড মীনা বাজার। প্রতিষ্ঠানটি কী অ্যাকাউন্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১১ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আরো পড়ুন: চার লাখ টাকার বেশি বেতনে চাকরি দিচ্ছে টিআইবি

আবেদন শুরুর তারিখ: ১১ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://meenabazaronline.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার

পদের নাম: কী অ্যাকাউন্ট ম্যানেজার

বিভাগ: কর্পোরেট সেলস / বিটুবি সেলস 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: নতুন বিটুবি (B2B) ব্যবসায়িক সুযোগ এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব তৈরিতে ব্যবস্থাপনাকে সহায়তায় দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ২দিন ছুটি, টি/এ, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি 
উৎসব বোনাস, ছুটির নগদায়ন এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬ 

তারেক/

সফল ব্যক্তিদের সাফল্যের রহস্য

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৫২ পিএম
সফল ব্যক্তিদের সাফল্যের রহস্য
ছবি: খবরের কাগজ

জন্মগত সুবিধা বা সৌভাগ্যের কারণে কিছু মানুষ হয়তো সহজেই সাফল্যের দেখা পান। তবে অধিকাংশ সফলতার পেছনে লুকিয়ে থাকে কঠোর পরিশ্রম, নিরলস চেষ্টা, ত্যাগ, ধৈর্য এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার গল্প। সাফল্যের পথ কখনোই মসৃণ নয়; সেখানে ব্যর্থতাও এক অবিচ্ছেদ্য সঙ্গী। তাই লক্ষ্য অর্জন করতে হলে শুধু সফলতার স্বপ্ন দেখলেই হবে না, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে। বিস্তারিত জানাচ্ছেন তারেক বিন ফিরোজ

সফল ব্যক্তিরা শ্রমের ফলাফলের ওপরেই নির্ভর করেন 

আপনি দৈনিক কতটা কাজ করছেন, কতটা অবদান রাখছেন সেটাই আপনার ভ্যালুর একমাত্র আসল পরিমাপ। অতীতে আপনি যা-ই করে থাকুন না কেন, বর্তমানে কিন্তু দরকার হলে আপনাকে কাজে নেমে পড়তে হবে। কোনো কাজই ছোট নয়। সফল ব্যক্তিরা শুধু তাদের শ্রমের ফলাফলের ওপরেই নির্ভর করে থাকেন।

আরো পড়ুন: নিয়োগ দেবে যমুনা ব্যাংক, আজ থেকেই আবেদন নেওয়া শুরু

কথার ফুলঝুরি ফোটান না

আপনি কত বছর ধরে একটি কাজ করছেন সেটা মুখ্য বিষয় নয়। আপনি কী কী কাজ করেছেন এবং কীভাবে সেগুলোয় সফল হয়েছেন সেটাই মূল বিষয়। সফল ব্যক্তিরা কথার ফুলঝুরি ফোটান না, তারা বিনীতভাবে তাদের কাজের বিবরণ তুলে ধরেন।

সময়কে নিজের মতো করে নিয়ন্ত্রণ করেন

সময়সীমা বেঁধে দিলে সে কাজ আদতে ভালো হয় না। যাকে কাজ করার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয় সে কিন্তু ওইভাবেই তার কার্যক্ষমতা দুই সপ্তাহ অনুযায়ী সমন্বয় করে নেবে। ডেডলাইন ভুলে যতটুকু সময় দরকার, ততটুকু সময় নিয়েই কাজ করুন। আপনার সামর্থ্য অনুযায়ী কাজ শেষ করে তারপর অন্য কাজে মন দিন। গড়পড়তার মানুষ নিজেদের সময়ের বেড়াজালে আটকে ফেলে আর অসাধারণ মানুষ সময়কে তাদের মতো করে নিয়ন্ত্রণ করতে জানে। 

কর্মঠ মানুষদের কদর করতে জানুন

আপনার আশপাশের মানুষ যদি আপনাকে সহযোগিতা করতে না পারে তাহলে এটা তাদের দোষ নয়, এটা আপনার দোষ। কারণ, আপনিই তাদের নির্বাচন করেছেন। তারা আপনার পেশাগত বা ব্যক্তিগত জীবনে আছে কারণ আপনি তাদের থাকতে দিয়েছেন। আপনি কোন ধরনের মানুষের সঙ্গে কাজ করতে চান, কোন ধরনের গ্রাহকদের সেবা করতে চান, কোন ধরনের বন্ধু চান–তা ভেবে দেখুন। এরপর সেই ধরনের মানুষের কাছে যেতে হবে। একটা জিনিস মনে রাখবেন–কর্মঠ মানুষ অন্য কর্মঠ মানুষের কদর করে। আর অসাধারণ কর্মচারীরা অসাধারণ বসদের জন্যই কাজ করে থাকে। 

ভল্যান্টিয়ারদের জয় সব সময়

সুযোগ পেলে যেকোনো কাজে অংশগ্রহণ করা ভালো। বেশি বেশি কাজ করা শেখার, দক্ষতা অর্জন, অন্যের মন জয় করা এবং নতুন নতুন সংযোগ তৈরি করার সুযোগ সৃষ্টি করে। সাফল্য কাজের মাধ্যমেই আসে। আপনি যত বেশি ভল্যান্টিয়ারিং করবেন, আপনি তত বেশি কাজ করতে পারবেন এবং সফল মানুষের মতো সুযোগ তৈরি করে নিতে পারবেন। 

কাজ করে প্রাপ্য অর্থ বুঝে নেন

বৈধভাবে টাকা আয় করা অবশ্যই আনন্দের। অনৈতিক ছাড়া অন্য যেকোনো কিছু আপনি করতে পারেন যদি আপনার গ্রাহক তার জন্য ভালো অঙ্কের টাকা দিতে রাজি থাকে। গ্রাহকরা হয়তো বেশি কিছু চাইতে পারে, যা আপনি সাধারণত করে থাকেন না, সে ক্ষেত্রে ওই বেশি কাজটুকু করে নিয়ে আপনার প্রাপ্য অর্থ বুঝে নিন। আপনি যা করতে ভালোবাসেন সেটাই যদি আপনি করেন তাহলে একটি ভালো বিজনেস প্রতিষ্ঠিত করতে পারবেন। তবে গ্রাহকরা যা চায় সে অনুযায়ী কাজ করলে আপনি একটি সফল বিজনেস প্রতিষ্ঠা করতে পারবেন। সফল মানুষরা কিন্তু এভাবেই সফল হয়েছেন।

ইগোকে দূরে রাখুন

কাজের মধ্যে ইগোকে টেনে আনবেন না। নিজের ইগো ব্যক্তিগত সময়ে প্রয়োগ করুন। যারা আপনাকে দিয়ে কাজ করাবে, কাজের জন্য টাকা দেয় তাদের পূর্ণ অধিকার আছে কাজের ব্যাপারে আপনাকে যেকোনো কিছু বলার। তাই অভিযোগ না করে যারা কাজের জন্য আপনাকে টাকা দেবে তাদের চাহিদা অনুযায়ী আপনার কাজকে সমন্বয় করে নিন।

সফল ব্যক্তিরা এক্সট্রা কাজ করেন

এক্সট্রা কাজ কেউ করে না ঠিকই, কিন্তু তা করলে নতুন সম্ভাবনা আপনার কাছে ধরা দিতে পারে। একটু বেশি সময় ধরে কাজ করুন, আরেকটু গবেষণা করুন। নির্দেশের জন্য অপেক্ষা না করে কাজ করতে থাকুন। কোনো কিছু করতে গেলে আরও এক্সট্রা কী করা যায় তা ভাবুন, এমন কিছু যা অন্যরা হয়তো করে না। হয়তো এটি করা কঠিন তবে সেটাই কিন্তু আপনার বিশেষত্ব তৈরি করে দেবে, যা আপনার সাফল্য নিশ্চিত করবে। সফল ব্যক্তিরা এক্সট্রা কাজ করেই কর্মজীবনে সফলতা পেয়েছেন।

ব্যর্থতাকে আপন করে তা থেকে শিক্ষা নেন

অধিকাংশ সফল মানুষ তাদের সফলতার কারণ হিসেবে নিজের প্রশংসা করে, মাঝে মধ্যে হয়তো কেউ কেউ অন্যদের কৃতজ্ঞতাও স্বীকার করে। কিন্তু যখন তাদের ব্যর্থতার কারণ জানতে চাওয়া হয় তখন তারা বাচ্চাদের মতো নানা অজুহাত দাঁড় করায়। কেউ বলে অর্থনৈতিক মন্দা, কেউ বলে বাজারের অবস্থা ভালো না বা সাপ্লায়াররা ঠিকমতো সরবরাহ দিতে পারেনি। ফলে ব্যর্থতার দায় সব সময় অন্য কারও বা অন্য কিছুর ওপর গিয়ে পড়ে।

নিজেদের দায় স্বীকার না করার ফলে ভুল থেকে শিক্ষা গ্রহণ করা হয়ে ওঠে না। হয়তো আপনার নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছুর কারণে আপনি ব্যর্থ হয়েছেন, তবে বেশির ভাগ ক্ষেত্রে হয়তো তা আপনার নিজের ভুলের জন্যই হয়েছে। ব্যর্থ সবাই হয়, একবার নয়, অনেকবার। এই ব্যর্থতার কারণে আজকে কেউ কেউ সফল হতে পেরেছে। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে আপন করে নিন। তা থেকে শিখুন এবং দায় এড়িয়ে যাবেন না। নিশ্চিত হোন যে পরের বার এমনটি আর হবে না। 

তারেক/

লাজ ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০২:০৫ পিএম
লাজ ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন
ছবি: সংগৃহীত

লাজ ফার্মা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খুচরা ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানটি তিনটি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: লাজ ফার্মা (গুলশান-২) 

পদসংখ্যা: ৩টি 

লোকবল নিয়োগ: ৭ জন 

আরো পড়ুন: চাকরি দেবে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট

পদের নাম: সিনিয়র বিক্রয় প্রতিনিধি 

পদসংখ্যা: ৪ টি 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস 

অভিজ্ঞতা: ফার্মেসিতে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞাতা। 

 

পদের নাম: ম্যানেজার 

পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি

অভিজ্ঞতা: ফার্মেসিতে কাজ করার ৫ বছরের অভিজ্ঞতা ও সফটওয়্যারে কাজ জানা থাকতে হবে। 

 

পদের নাম: কসমেটিক্স বিক্রয় প্রতিনিধি  

পদসংখ্যা: ২টি 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: গুলশান-২

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ডিউটি ১১ ঘণ্টা, সাপ্তাহিক একদিন ছুটি, বছরে ২টি উৎসব ভাতা, দৈনিক নাস্তা বিল ১০০ টাকা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় ই-মেইল করে আবেদন করতে হবে।

ই-মেইলের সাবজেক্ট অপশনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬

তারেক/

নিয়োগ দেবে যমুনা ব্যাংক, আজ থেকেই আবেদন নেওয়া শুরু

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
নিয়োগ দেবে যমুনা ব্যাংক, আজ থেকেই আবেদন নেওয়া শুরু
ছবি: সংগৃহীত

যমুনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যাংকটি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও-জেনারেল) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১০ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে যমুনা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: যমুনা ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১০ জুন ২০২৬

আরো পড়ুন: এসএসসি পাসে চাকরির সুযোগ, নেবে ২৮০ জন

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১০ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://jamunabankbd.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: যমুনা ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও-জেনারেল)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী 
 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৬ 

তারেক/