বলিউড ও পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম আবারও বাংলাদেশে আসছেন। আগামী ২৯ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের কনসার্টে গাইবেন এই সংগীততারকা। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।
ম্যাজিকাল নাইটে আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।
আগামী ২৯ নভেম্বর বিকেল ৫টায় শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। টিকিট টুমরো ওয়েবসাইটে ১৮ অক্টোবর রাত ৮টা থেকে কনসার্টটির টিকিট পাওয়া যাচ্ছে ।
ম্যাজিকাল নাইট ২.০ এর প্রথম দিনে টিকিট লাইভে টিকিট টুমরো কোনো ডাউনটাইম ছাড়াই ট্র্যাফিক সেবা দিয়েছে। এটিকে উল্লেখযোগ্য মাইলফলক বলে মনে করছেন টিকিট টুমরো কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট টুমোরোর পাওয়ারফুল সিস্টেমের ফলে এটি যেকোনো পরিমাণের ট্র্যাফিক পরিচালনা করতে সক্ষম, যা সবার জন্য নির্বিঘ্ন টিকিটিং অভিজ্ঞতা নিশ্চিত করে। টিকিট টুমোরো একটি নতুন ফিচার নিয়ে এসেছে। এর মাধ্যমে গ্রাহকরা কোনো ইভেন্টের টিকিট সরাসরি তাদের ঠিকানায় ডেলিভারি নিতে পারেন অথবা নির্ধারিত স্থান থেকে সংগ্রহ করার সুযোগও পাবেন।
এ মিজান/আবরার জাহিন