ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
টিভিতে আজকের খেলা মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা শেরপুরে মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২১ শিশু ভর্তি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, জবাবে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার ২০২৬ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত এনআইএলএস এআইইউবি চ্যাপ্টারের উদ্বোধনী অনুষ্ঠিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামবেন হাতিয়ার লক্ষাধিক জেলে প্রিমিয়ার ব্যাংক নিয়ে এলো অত্যাধুনিক ট্রেডিং প্ল্যাটফর্ম ২৮ ঘণ্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ইতালির স্বপ্নে লিবিয়ায় নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল চট্টগ্রামে পিডিবি প্রকৌশলী লাঞ্ছিত সর্বত্র রাজস্ব জাল বিছানো হয়েছে খেলোয়াড়ের চেয়ে কম বয়সী কোচ নিয়ে বিশ্বকাপ চ্যালেঞ্জ জার্মানির ফেনীতে গ্যাসবোঝাই ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ২ চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বাস্থ্যকর্মীর পুলিশি অভিযানে পণ্ড আ.লীগ নেতা-কর্মীদের খিচুড়ি পার্টি, আটক ২ স্বপ্ন, উন্মাদনা আর বিশ্বজয়ের লড়াই, বিশ্বকাপের পর্দা উঠছে আজ ৯ লাখ লোকের স্বপ্নের  ‘বামনী ক্লোজার’ এখন দৃশ্যমান মেহেরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু দেশের পোশাক খাতের নগদ প্রণোদনার ওপর উৎসে কর ৫ শতাংশ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে আজ ভৈরবে প্রায় ৬ লাখ টাকার ইয়াবাসহ দুই দম্পতি আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুশইন ঠেকাতে রাতেও বিজিবির মাইকিং সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হবে ইশতেহার বাস্তবায়নে সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা রাজত্ব কার, লাতিন না ইউরোপের? নড়াইলে যুবদল নেতাকে  কুপিয়ে গুরুতর যখম
Nagad desktop

মঞ্চে আসছে ‘ট্রায়াল অব সূর্যসেন’

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:৪৫ পিএম
আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ০৬:১১ পিএম
মঞ্চে আসছে ‘ট্রায়াল অব সূর্যসেন’
ছবি: সংগৃহীত

নাট্যদল ঢাকা পদাতিকের আলোচিত নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে সাজানো হয়েছে এর গল্প। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নবনির্দেশনার কাজটি করছেন অভিনেতা নাদের চৌধুরী।

আগামী ২৯ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির ৩২তম প্রদর্শনী করবে ঢাকা পদাতিক।

নাটকটি প্রদর্শনীর আগে আগামীকাল ২৫ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এর মহড়া। এর আগে গত বছর দিল্লিতে এই নাটকের দুটি প্রদর্শনী হয়। সেখানে বেশ সমাদৃত হয় নাটকটি।

নবনির্দেশনা সম্পর্কে নাদের চৌধুরী বলেন, ‘‘ট্রায়াল অব সূর্যসেন’ ব্রিটিশবিরোধী আন্দোলন নিয়ে ঐতিহাসিক একটি নাটক। রচনার পাশাপাশি নাটকটি নির্দেশনা দিয়েছিলেন প্রয়াত মাসুম আজিজ ভাই। পরবর্তী সময়ে নাটকের কিছু জায়গায় প্রয়োজন সাপেক্ষে অলংকরণ করে নবনির্দেশনার কাজটি আমি করেছি। ‘মাস্টারদা সূর্যসেন’ নাটকের প্রধান চরিত্রটি আমি রূপায়ণ করছি। ঐতিহাসিক এই নাটক আমাদের এখনকার জেনারেশনের দেখা উচিত।’’

নাটকটিতে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মিল্টন আহমেদ, হাসনাহেনা শিল্পী, মাহাবুবুর রহমান টনি, সাবিহা জামান, শ্যামল হাসান, কাজী আমিনুর, আক্তার হোসেন প্রমুখ। এতে চরিত্রের সংখ্যা মোট ৪০। ২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়।

হাসান

সুর-ছন্দের আন্তর্জাতিক মেলবন্ধনে মেতে উঠছে ঢাকা

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:৪০ পিএম
সুর-ছন্দের আন্তর্জাতিক মেলবন্ধনে মেতে উঠছে ঢাকা
ছবি: সংগৃহীত

বর্ষার আগমনী বার্তার মধ্যেই সুরের মায়াজালে জড়াতে শুরু করেছে রাজধানী ঢাকা। শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক সংগীত উৎসব 'ফেত দ্য লা মিউজিক ২০২৬'।

বুধবার (১০ জুন) থেকে শুরু হওয়া এ উৎসবে সুরের মূর্ছনা ছড়াচ্ছেন বাংলাদেশ, ফ্রান্স, ব্রাজিল ও ফিনল্যান্ডের শিল্পীরা। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা (এএফডি) তাদের সহযোগী সাংস্কৃতিক ও শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে, যা চলবে আগামী ১৩ জুন পর্যন্ত।

আয়োজকরা জানিয়েছেন, সাংস্কৃতিক বিনিময় ও সৃজনশীল অনুসন্ধানের চেতনাকে কেন্দ্র করে এবারের সুরের আড্ডাকে সাজানো হয়েছে। চার দিনের এ আয়োজনে কর্মশালা, লাইভ পারফরম্যান্স এবং সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে দর্শক-শ্রোতারা সমসাময়িক বৈশ্বিক সংগীতধারার এক অনন্য অভিজ্ঞতা পাবেন।

রাজধানীর গুলশানের ‘বাটারনোট–আ জ্যাজ ক্যাফেতে’ বুধবার বিকেলে ইলেকট্রনিক মিউজিক কর্মশালার মাধ্যমে উৎসবের পর্দা ওঠে। ফরাসি সংগীতশিল্পী ও পারকাশনবাদক সুভাষ ধুনুচন্দ এই কর্মশালা পরিচালনা করেন।

উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দর্শকদের জন্য থাকছে বিশেষ কনসার্ট ‘বসা ও সোলেই কুশঁ’। এতে পারফর্ম করবেন ফিনল্যান্ডের মিরভা তুলিয়া, ব্রাজিলের আকিলা লিমা এবং বাংলাদেশের ইমরান আহমেদ, তৌফিক আরিফিন ও তানভীর হক। বোসা নোভার মনোমুগ্ধকর সুর ও ছন্দের মাধ্যমে সেখানে তৈরি হবে এক অনন্য সাংস্কৃতিক সংলাপ।

অন্যদিকে ধানমন্ডির গ্যেটে-ইনস্টিটিউট বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তবলাট্রনিক’। সুভাষ ধুনুচন্দের লাইভ পারফরম্যান্সে তবলা, পারকাশন এবং ইলেকট্রনিক প্রোগ্রামিংয়ের সমন্বয়ে ঐতিহ্য ও প্রযুক্তির এক দারুণ মেলবন্ধন দেখার অপেক্ষায় আছেন শ্রোতারা।

উৎসবে শুক্রবারের মূল আকর্ষণ অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার শিক্ষার্থী ও শিক্ষকদের সংগীত উদ্‌যাপন। তাদের নিজস্ব পরিবেশনার পাশাপাশি সেদিন ক্যাফে লা ভেরান্দায় গান শোনাবেন তপেশ চক্রবর্তী ও জ্যাজ ব্যান্ড ‘দ্য সোসাইটি’।

আগামী শনিবার উৎসবের শেষ দিনে সমাপনী আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হবে ‘বাংলা ব্রাজিল: দ্য সাউন্ড অব দ্য ইউনিভার্স’। ব্রাজিলের আকিলা লিমা এবং বাংলাদেশের মিঠুন চক্রের এক অনন্য পারকাশন যুগলবন্দির মধ্য দিয়ে পর্দা নামবে চার দেশের শিল্পীদের এই মিলনমেলার।

জয়ন্ত সাহা/নাঈম

শিল্পকলায় নতুন নাটকের উৎসব

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:১৬ পিএম
শিল্পকলায় নতুন নাটকের উৎসব
ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ভিন্নধর্মী এক নাট্যোৎসব। ২০২৫ সালের একাধিক নাট্যদল মঞ্চে নিয়ে এসেছে নতুন নাটক। সেখান থেকে নির্বাচিত কয়েকটি নাটক নিয়ে আয়োজন করা হয়েছে  ৮ দিনব্যাপী নাট্যোৎসব।
উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। ‘নতুন নাটকের উৎসব’ শিরোনামের এই উৎসব শুরু হবে ১২ জুন। উৎসব শেষ হবে আগামী ১৯ জুন।
উৎসবের পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটক। উদ্বোধনী দিনে ১২ জুন দিনাজপুর নাট্য সমিতি প্রদর্শন করবেন নাটক ‘চোরের নাম চরনদাস’। নাটকটি নির্দেশনা দিয়েছেন নয়ন বার্টেল। দ্বিতীয় দিন ১৩ জুন রয়েছে বান্দরবানের ইয়াং বংহুং থিয়েটারের নাটক ‘রিনা পুং’। নির্দেশনা দিয়েছেন সিংয়ং ম্রো। ১৪ জুন দেখা দৃশ্যকাব্য নাট্যদল মঞ্চস্থ করবে নাটক ‘ইডিপাস’। গ্রিক নাট্যকার সফোক্লিসের অমর সৃষ্টি ইডিপাস নির্দেশনা দিয়েছেন হাবিব মাসুদ।
আগামী ১৫ জুন হান্ট থিয়েটার মঞ্চস্থ করবে ‘ক্যাফে দ্য ভলতে’ নাটকটি। এর মূল ভাবনা, গল্প ও নির্দেশনা দিয়েছেন ডায়না ম্যারিলিন চৌধুরী। নাটকটির চিত্রনাট্য করেছেন আবিদ হাসান। প্রাচ্যনাটের ‘ব্যতিক্রম ও নিয়ম’ নাটকটি দেখা যাবে ১৬ জুন। জার্মান নাট্যকার বার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’ নাটকটির অনুবাদ করেছেন শহীদুল মামুন এবং নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
১৭ জুন রয়েছে ঢাকা থিয়েটারের ‘রঙমহাল’। ড. রুবাইয়াৎ আহমেদের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন অভিনেতা ফারুক আহমেদ। এটি তার নির্দেশিত প্রথম নাটক। ১৮ জুন দেখা যাবে নাট্যায়ন সিলেটের নাটক ‘মহাকালের অন্তর্যাত্রা’। নির্দেশনায় মোস্তাক আহমেদ। উৎসবের সমাপনী দিন ১৯ জুন প্রদর্শিত হবে যশোরের শব্দ থিয়েটারের ‘দ্য গ্রেট স্মাগলার’। নির্দেশনা দিয়েছেন মাস্উদ জামান।
উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দর্শনী বিনিময়ে নাটকগুলো প্রদর্শিত হবে। উৎসবের অংশ হিসেবে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সবার জন্য উন্মুক্ত ‘বাংলা নাটকের গান’ পরিবেশিত হবে। এছাড়া ১৫ থেকে ১৯ জুন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উদীয়মান নাট্যনির্দেশকদের জন্য ‘সমকালীন বিশ্ব বাস্তবতায় নাট্য সৃজন: দর্শন, নন্দন ও প্রকৌশল’ শীর্ষক একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে।
শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের উৎসবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের নাট্যদলের নাটক প্রদর্শিত হবে, যেখানে সমকালীন বাস্তবতা, মানবিক বোধ, ইতিহাসচেতনা এবং শিল্প অন্বেষণের বহুমাত্রিক প্রকাশ ঘটবে।

 

ট্রেলারে তুষির চমক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:৫১ পিএম
ট্রেলারে তুষির চমক
ছবি: সংগৃহীত

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে নাজিফা তুষি অন্যতম। একের পর এক নতুন সিনেমা ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দেশের প্রধানতম অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। গত ঈদে মুক্তি পেয়েছে তুষি অভিনীত নতুন সিনেমা ‘রইদ’। এ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের প্রশংসা পাচ্ছে। এবার দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০টি শহরে মুক্তি পেতে যাচ্ছে ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। জুনের শেষ সপ্তাহ থেকে বায়োস্কপ ফিল্মসের পরিবেশনায় সিনেমাটি উত্তর আমেরিকার বিভিন্ন শহরে প্রদর্শিত হবে।
এ সিনেমার আলোচনার মধ্যেই নাজিফা তুষি দেখালেন নতুন চমক। দর্শকদের সামনে নতুনভাবে হাজির হয়ে প্রশংসা ও আলোচনায় ভাসছেন এই লাক্স তারকা অভিনেত্রী। 
এবার তুষি মুগ্ধতা ছড়ালেন আলোচিত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের হাত ধরে। যিনি ‘লাইভ ফ্রম ঢাকা’ ও ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন। এবার তুষিকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য সাদ নির্মাণ করেছেন নতুন প্রজেক্ট। এর নাম ‘অ্যানি’। ৮ জুন প্রকাশ পেয়েছে সিরিজটির প্রথম ট্রেলার, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো সাড়া ফেলেছে।
ট্রেলার থেকে আভাস পাওয়া যায়, এটি ধ্বংসোন্মুখ ও অন্ধকার এক ভবিষ্যতের গল্প, যেখানে ‘রেড ডিজিজ’ নামের একটি রহস্যময় ভাইরাসের থাবায় অবরুদ্ধ পুরো সমাজ। তবে এটি কোনো সাধারণ মহামারি নয়, ট্রেলারের ভাষায় এটি একটি ‘হেট ভাইরাস’ বা ঘৃণার ভাইরাস, যা মানুষের ভেতরে এক ধরনের মারাত্মক আসক্তি তৈরি করে।
এ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে ‘লাকি সিক্স’ নামের এক পরিবার—যাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে অ্যানি, বেনি, জেনি, এপ্রিল, মে এবং তাদের একমাত্র ছোট ভাই জুন। এই অদ্ভুত ও বৈরী পরিস্থিতিতে তাদের টিকে থাকার লড়াই এবং ভেতরের মনস্তাত্ত্বিক রূপান্তরই যেন এর গল্প।
পুরো ট্রেলারজুড়েই নীলচে ও অন্ধকার রঙের আবহ ব্যবহার করা হয়েছে, যা দর্শকদের মনে অন্যরকম এক উন্মাদনা তৈরি করেছে।
সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। পুরো ট্রেলারে তার উপস্থিতি বেশ জোরালো ও ইনটেন্স। তবে ট্রেলারটির সবচেয়ে বড় চমক ছিল ঢালিউডের বাণিজ্যিক ধারার নায়ক সাইমন সাদিক। বাণিজ্যিক ধারার নায়কের খোলস ভেঙে আবদুল্লাহ মোহাম্মদ সাদ তাকে নতুনভাবে আবিষ্কার করেছেন। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন প্রমুখ।
ট্রেলারের শেষ সংলাপ—‘এখন তুমি কী করবে অ্যানি?’ যা দর্শকদের মনে কৌতূহল ও উন্মাদনা বাড়িয়ে দিয়েছে। ওটিটি প্লাটফর্মের জন্য নির্মিত সাদের প্রথম এই সিরিজটি মুক্তির আগেই দেশের বাইরে আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছে। জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প-’এর ‘স্পটলাইট: উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে ‘অ্যানি’।

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০২:৪৪ পিএম
কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা
ছবি: সংগৃহীত

এ সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। কথা বলতে পারছেন না তিনি। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা। শুটিং চলাকালে গলায় সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হলে তার গলায় একটি সিস্ট ধরা পড়ে। বর্তমানে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অমি জানান, কয়েকদিন ধরেই দাঁতের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চললেও পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিংয়ে অংশ নিয়েছিলেন। শুটিং চলাকালে হঠাৎ গলায় তীব্র অস্বস্তি অনুভব করেন। কিছু সময়ের মধ্যেই তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে যায় এবং স্বাভাবিকভাবে কথা বলতে অসুবিধা শুরু হয়। পরে শুটিং বন্ধ করে হাসপাতালে গেলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার গলায় একটি সিস্ট শনাক্ত করেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী সাত দিন তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। এ সময় কোনো ধরনের কথা বলা থেকেও বিরত থাকতে হবে।
জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
এ সম্পর্কে অমি বলেছেন, ‘পরিস্থিতি আমার জন্য বেশ কষ্টদায়ক। নিয়মিত কাজ চালিয়ে যেতে এবং দ্রুত সুস্থ হয়ে দর্শকদের জন্য নতুন পর্ব নিয়ে ফিরতে চাই।’

৫৫ বছর পেরিয়ে নূতন

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:১৬ পিএম
৫৫ বছর পেরিয়ে নূতন
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা নূতন। দেখতে দেখতে চলচ্চিত্রে অভিনয় জীবনের ৫৫ বছর পার করেছেন তিনি। নূতন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের নায়িকা। মাসুদ পারভেজ (সোহেল রানা) প্রযোজিত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’ ছবিতে অভিনয় করাটাকে নূতন তার জীবনের সেরা একটি কাজ বলেই বিবেচিত করেন। ময়মনসিংহের ব্রাম্মপল্লির মেয়ে রত্না চলচ্চিত্রে এসে হয়ে যান নূতন। বড় বোন গীতার সঙ্গে পরিচয় ছিল সেই সময়ের বরেণ্য অভিনত্রেী সুমিতা দেবীর। সেই পরিচয়ের সূত্র ধরেই সিনেমাতে আসা। সুমিতা দেবী অনেক আগ্রহী মেয়েদের ভিড়ে নায়িকা হিসেবে তার সিনেমার জন্য নির্বাচিত করেন রত্নাকে। সিনেমার নাম ‘নতুন প্রভাত’। পরিচালনা করেছিলেন মোস্তফা মেহমুদ। সুমিতা দেবীর প্রচণ্ড ইচ্ছা ছিল ‘নতুন প্রভাত’ সিনেমাতে যারা নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করবেন তাদের নাম থাকবে নূতন ও প্রভাত। যে কারণে রত্না নাম হয়ে যায় নূতন। ‘নতুন প্রভাত’ সিনেমাটি মুক্তি পায় ১৯৭০ সালে। পাল্টে গেল রত্নার জীবন।
নূতন বলেন, ‘আমার শুরুটা এত চমৎকার হবে তা কখনোই আমার ভাবনায় ছিল না। সুমিতা দিদির কাছে আমি কৃতজ্ঞ, তিনি আমাকে আমার স্বপ্নের পথে পা বাড়াতে সহযোগিতা করেছিলেন। সেই সঙ্গে পরিচালক মোস্তফা মেহমুদ ভাইয়ের কাছেও আমি ভীষণ কৃতজ্ঞ। দেখতে দেখতে চলচ্চিত্র জীবনের এতটা বছর পেরিয়ে এসেও এখনো দর্শকের যে ভালোবাসা, সম্মান পেয়েছি তা সত্যিই অবিশ্বাস্য। এখনো কোনো অনুষ্ঠানে গেলে যে সম্মান পাই তা আমাকে সত্যিই আপ্লুত করে। আমি কৃতজ্ঞ আমার ভক্ত দর্শকের প্রতি।’
নতুন প্রভাত, ওরা ১১ জন, সংগ্রামের পর নতুন চলচ্চিত্রে অভিনয় থেকে প্রায় পাঁচ বছরের বিরতি নিয়েছিলেন নিজে থেকেই। কারণটা একেবারেই ব্যক্তিগত। পাঁচ বছর পর তিনি অভিনয়ে আবারও নিয়মিত হন নায়ক রাজ রাজ্জাকের ‘পাগলা রাজা’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে। দর্শক তাকে এই ছবিতে নায়িকা হিসেবে ব্যাপকভাবে গ্রহণ করে নেয়। শুরু হয় নূতনের সাফল্যের ইতিহাস। বি এন প্রোডাকশনের ব্যানারে নূতনের প্রযোজিত সিনেমা ‘চান সুরুজ’, ‘কাবিন’, ‘সাহস’, ‘রূপের রানি গানের রাজা’, ‘নাচে নাগিন’, ‘শত্রু ধ্বংস’সহ আরও বেশ কিছু সিনেমা।
এই অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমা হলো ‘বদনাম’ ‘লাইলী মজনু’, প্রাণ সজনী’, ‘সোনা বউ’, ‘ধর্ম আমার মা’, ‘আদিল’, ‘নীতিবান’, ‘স্ত্রীর পাওনা’, ‘আব্দুল্লাহ’, ‘আঁখি মিলন’ ইত্যাদি।