ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
হেলিকপ্টার হারিয়ে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের আজকের মুদ্রার বাজার: ১০ জুন, ২০২৬ বগি লাইনচ্যুত, জামালপুর- ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ ভারতে সাজাভোগের পর তামাবিল দিয়ে ফিরলেন ৭ বাংলাদেশি কেমন ছিল নবিজি (সা.)-এর গায়ের বর্ণ? আবারও কমল সোনার দাম, নতুন দর কত? ক্লিন ইমেজের আলী রেজাও দুদকের জালে দেশে ৫০ লাখ মামলা বিচারাধীন রয়েছে: চট্টগ্রামের ডিসি বাবাকে খাবার দিতে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু গজারিয়ায় আকস্মিক ঝড়ে অর্ধশত গাছ উপড়ে পড়েছে, মহাসড়কে তীব্র যানজট প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে আত্মহত্যা প্রেমিকার শাবিপ্রবিতে ৩২৫ গবেষকের অংশগ্রহণে ওশেনোগ্রাফি বিভাগের সিম্পোজিয়াম আর্জেন্টিনার উত্তাপে গলে গেল আইসল্যান্ড ক্যাম্প থেকে পালিয়ে সীমান্তে মাছ ধরায় ১৯ রোহিঙ্গা আটক বাড়ছে না বিড়ির দাম সারাদেশে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নেবে বিসিসিসিআই ইসলামী ব্যাংকের সিআরআরে বড় ধরনের ঘাটতি আক্কেলপুরে একদিনে তিনজনের মরদেহ উদ্ধার একদিনেই বদলে গেল চবির দুই উপ-উপাচার্য কক্সবাজারে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬ রাজশাহীতে বর্ষার আগেই ডেঙ্গুর অশনিসংকেত বিদেশি কোচদের চোখে নতুন ইতিহাস ল্যাবএইডে ডেঙ্গুবিষয়ক সেমিনার অনুষ্ঠিত আবেগের বিয়েতে ঝুঁকিতে পড়ছে মেয়েরা শখ থেকে স্বাবলম্বী গৃহবধূ, ঘরের ছাদ যেন ক্যাকটাস রাজ্য ইসরায়েলের সামরিক অভিযান: লেবাননে সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ নিহত ইসরায়েলি কারাগারে বন্দিদের ধর্ষণ ও যৌন নির্যাতন বরিশাল বিভাগে ৫ বছরে নদীগর্ভে বিলীন ১২০ বর্গ কিমি ভুট্টা চাষে বিপর্যয়, চাষিদের স্বপ্ন এখন পচে-গলে পড়ে আছে মাঠে
Nagad desktop

স্বাধীনতা দিবসের আয়োজন

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৯:৩০ এএম
স্বাধীনতা দিবসের আয়োজন
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিটিভিসহ দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজন করেছে নাটক, টেলিফিল্ম ও মুক্তিযুদ্ধভিক্তিক নানা অনুষ্ঠান। এসব অনুষ্ঠানের খবর নিয়ে আজকের রঙ। 

মহান স্বাধীনতা দিবসে দিনব্যাপী প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান। এ ছাড়া ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম ডকুড্রামা ‘ফিরে আসে বারবার’ দেখা যাবে বিটিভির পর্দায়।

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের রচনা ও নাসির উদ্দিনের প্রযোজনায় ‘ফিরে আসে বারবার’ প্রচারিত হবে রাত ৯টায়। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত থেকে শুরু হয়ে এ নাটকের গল্প শেষ হয় ২০২৪ সালে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেওয়া ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে। এই ডকুড্রামাটিতে অভিনয় করেছেন সুমনা সোমা, গোলাম কিবরিয়া, দিলরুবা দোয়েল, রকি খান, জাফরিন ফেরদৌসী, গোলাম রাব্বানী মিন্টু, হায়াতুজ্জামান খান, ম আ সালাম ও মোয়াজ্জেম হোসেন।

এ ছাড়া বেলা সাড়ে ১১টায় প্রচারিত হবে কবিতা আবৃত্তির অনুষ্ঠান। দুপুর ১২টা ২০ মিনিটে রয়েছে শিশুতোষ অনুষ্ঠান ‘আমাদের স্বাধীনতা’। শিশুদের অংশগ্রহণে কবিতা, গান, নাচ, নাটিকা ও চিত্রাঙ্কনের মাধ্যমে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। সংগীতানুষ্ঠান ‘কথা ও সুরে স্বাধীনতা’ প্রচারিত হবে ১টা ১০ মিনিটে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সাব্বির জামান, প্রিয়াংকা গোপ, আতিয়া আনিসা, মৌমিতা তাসরীন নদী, মনিকা দেবনাথ, কিশোর দাস, বেলাল খান ও অপু আমান।

বেলা ৩টায় থাকছে সংগীতানুষ্ঠান ‘স্বাধীনতা আমার অহংকার’। তাসনুভা মোহনার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করবেন রিজিয়া পারভীন, সুলতানা চৌধুরী, দিঠি আনোয়ার, পিয়াল হাসান, শাহনাজ রহমান স্বীকৃতি, নোশীন তাবাসসুম স্মরণ, মোমিন বিশ্বাস ও শবনম মোস্তারী প্রিয়াঙ্কা। সন্ধ্যা সাড়ে ৬টায় রয়েছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান।

১৯৭১ সালের ২৬ মার্চ দেশি-বিদেশি পত্রিকায় প্রকাশিত সংবাদের বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন সুলতান মাহমুদ বাদল। আলোচক হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুস সালাম এবং সাংবাদিক এম এ আজিজ। আলোচনা অনুষ্ঠান ‘আমার স্বাধীনতা, আমার গর্ব’ প্রচারিত হবে রাত সাড়ে ৮টায়। আমিরুল ইসলাম কাগজির উপস্থাপনায় অনুষ্ঠানটির আলোচনায় অংশ নিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন (বীর বিক্রম) এবং নজরুল গবেষক ও যুগান্তর সংবাদপত্রের সম্পাদক আব্দুল হাই শিকদার।

রাত ১০ টায় প্রচারিত হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান। শাকিলা মতিন মৃদুলার উপস্থাপনায় অনুষ্ঠানটির আলোচনায় অংশ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান ও অ্যাডভোকেট আলী নাসির খান। অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করেছেন রোমানা ইসলাম, লিজা, রাশেদ আসিফ তুহিন এবং আবৃত্তি করেছেন রেজাউদ্দিন স্টালিন, টিটু মুনসি, ফারহানা তৃণা ও জাহান বশির। 

স্বাধীনতা দিবসে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের পাশাপাশি তরুণ এবং শিশুশিল্পীদের রং এবং তুলির আঁচড়ে ফুটে উঠবে মুক্তিযুদ্ধের নানা চিত্র। অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটি আজ ২৬ মার্চ বেলা ১১টা ৩০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।  দুপুর ১টা ৫ মিনিটে এবং রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আই দুই খণ্ডে প্রচার করবে বিশেষ টেলিফিল্ম ‘জমশের আলীর এপিটাফ’। হারুন রশীদের রচনায় টেলিফিল্মটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু। এতে অভিনয় করেছেন প্রাণ রায়, সুষমা সরকার, মো. বারী, ম, আ. সালাম, জুলফিকার চঞ্চল, গোলাম মাহমুদ প্রমুখ।

স্বাধীনতা দিবসে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে নাটক, সিনেমা, গানসহ নানা আয়োজন। মামুন আব্দুল্লাহর প্রযোজনায় সকাল ৭টা ৪৫ মিনিটে দেশের গান নিয়ে প্রচার হবে ‘জন্মভূমি’। গান গাইবেন: জনপ্রিয় সব শিল্পী। লিটু সোলায়মানের প্রযোজনায় সকাল ৮টা ২০ মিনিটে বৈশাখীর সকালের গানে অংশ নেবেন জনপ্রিয় কয়েকজন শিল্পী।

আলমগীর রাসেলের প্রযোজনায় দেশমাতৃকা নিয়ে রচিত পুরোনো দিনের সিনেমার জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘মিউজিক অ্যালবাম’। প্রচার হবে সকাল ৯টা ১০ মিনিটে। যেসব সিনেমার গান প্রচার হবে তা হলো  আবার তোরা মানুষ হ, আলোর মিছিল, অরুণোদয়ের অগ্নিসাক্ষী ও ওরা ১১ জন।
স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘বীরাঙ্গনা’ প্রচার হবে রাত ১০টায়। টিপু আলম মিলনের গল্পে আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। মিড এন্টারপ্রাইজের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, রওনক হাসান, মনোজ প্রামাণিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ। 

স্বাধীনতা দিবসে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে দুই সিনেমা। সকাল ১০টায় ‘হাঙ্গর নদী গ্রেনেড’। অভিনয়ে সোহেল রানা, সুচরিতা, অরুণা বিশ্বাস, দোদুল, রাজীব প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে  প্রচার হবে ‘সিপাহী’। অভিনয়ে মান্না, কাঞ্চন, চম্পা, আনোয়ার হোসেন প্রমুখ। 

/শাকিল  

চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৪৯ পিএম
চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল
একটি ‘লাইট অ্যান্ড শ্যাডো’ ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল।

সিনেমা দেখার প্রচলিত ধারণা বদলে দিচ্ছে চীন। চিয়াংসু প্রদেশের উসি শহরের ন্যাশনাল ডিজিটাল ফিল্ম ইন্ডাস্ট্রিয়াল পার্কে চালু হয়েছে একটি অত্যাধুনিক ‘লাইট অ্যান্ড শ্যাডো’ ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল। এই বিশেষ প্রেক্ষাগৃহে দর্শকরা কেবল পর্দায় সিনেমা দেখছেন না, বরং সিনেমার ভেতরে প্রবেশ করে সেটি সরাসরি অনুভব বা অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এই নতুন থিয়েটারটিকে মূলত দুটি জোনে ভাগ করা হয়েছে—একটি বসে দেখার ব্যবস্থা এবং অন্যটি হেঁটে দেখার ব্যবস্থা। দর্শকরা একটি ইলেকট্রনিক মেনু থেকে তাদের পছন্দের সিনেমা বেছে নিতে পারেন। এখানে প্রদর্শিত ভিআর চলচ্চিত্রগুলোর স্থায়িত্ব সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট হয়ে থাকে। দর্শকরা চাইলে বন্ধুদের সাথে দলগতভাবে যুক্ত হয়ে সিনেমার বিভিন্ন চরিত্রে অংশ নিতে বা ইন্টারঅ্যাক্ট করতে পারেন।
সিনেমা হলে আসা এক দর্শক তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি একটি সিনেমাটি দেখেছি। প্রচলিত স্ক্রিনের চেয়ে এটি সম্পূর্ণ আলাদা। ভিআর প্রযুক্তির কারণে মনে হচ্ছিল আমি নিজেই সেই দৃশ্যের ভেতরে দাঁড়িয়ে আছি এবং চারপাশের সবকিছু একদম জীবন্ত লাগছিল।’
সিনেমা হলের বিজনেস ম্যানেজার ওয়াং চু জানান, দর্শকরা এখন কেবল সিনেমা দেখছেনই না, সিনেমার সাথে খেলছেন। সূত্র: সিএমজি বাংলা

নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম
নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’
ছবি: সংগৃহীত

নাট্যদল বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনা ‘ভাসানে উজান’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১০ জুন, বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটির নবম প্রদর্শনী করবে দলটি। দস্তয়ভস্কির বিখ্যাত ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নির্মিত হয়েছে একক অভিনয়নির্ভর এই নাটকটি। নাটকটিতে এককভাবে অভিনয় করেছেন মো. এরশাদ হাসান। 
মানুষের অন্তর্গত নীরবতা, অপরাধবোধ, ভালোবাসা ও একাকিত্বের সূক্ষ্ম দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ‘ভাসানে উজান’ মূলত এক অন্তর্মুখী যাত্রা। একক চরিত্রের মধ্য দিয়েই উন্মোচিত হয় মানুষের অন্তর্লোকের জটিল মনস্তত্ত্ব। এখানে সংলাপের চেয়ে অনুভবের ভাষাই মুখ্য, নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী উচ্চারণ। দস্তয়ভস্কির গভীর মনস্তাত্ত্বিক বয়ানকে বাংলা নাট্যমঞ্চের উপযোগী করে নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। 
দেশের প্রাচীনতম নাট্যদল থিয়েটার (বেইলি রোড)-এর সঙ্গে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে নাট্যচর্চায় অভ্যস্ত এরশাদ হাসানের অভিনয়ে ‘ভাসানে উজান’ পেয়েছে এক নতুন মাত্রা—এমনটাই মনে করছেন নাট্যপ্রেমীরা। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায় রয়েছেন পলাশ হেনড্রি সেন, সংগীত পরিচালনা করেছেন হামিদুর রহমান পাপ্পু, পোশাক পরিকল্পনায় এনাম তারা সাকি, প্রপস পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্ণো এবং কোরিওগ্রাফিতে রবিন বসাক।

মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:২৫ পিএম
মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাস গড়লেন বলিউড তারকা নোরা ফাতেহি। ৯ জুন অফিসিয়ালি মুক্তি পেল ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’। বিখ্যাত ফরাসি গায়ক ভেজেড্রিম এবং মিউজিক প্রডিউসার বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়ের সঙ্গে নোরার এই যুগলবন্দি নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।
২০২২ কাতার বিশ্বকাপের পর এটি দ্বিতীয়বারের মতো নোরার ফিফা ফুটবল বিশ্বকাপে অফিসিয়াল গানে পারফর্ম করার রেকর্ড।
আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে জায়গা করে নেওয়া এই গানটি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। এই গানে নোরা, ভেজেড্রিম এবং সঞ্জয়ের পারফর্ম প্রশংসিত হচ্ছে।

সংসদ সদস্যের পদ ছাড়ছেন কোয়েল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:২০ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৬:২২ পিএম
সংসদ সদস্যের পদ ছাড়ছেন কোয়েল
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পরাজয়ের পর তৃণমূল থেকে অনেকেই নিজের নাম গুটিয়ে নিয়েছেন। জোট ভেঙে আবার অনেকেই যোগ দিচ্ছেন অন্য জোটেও। তবে দলের দুঃসময়ে এমনটি করতে নারাজ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। গেল ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনে প্রার্থিতালিকা ঘোষণা করে তৃণমূল। সেখানে নাম ছিল কোয়েল মল্লিকের। 
এপ্রিলে দিল্লিতে গিয়ে রাজ্যসভার সংসদ সদস্য পদে শপথও নেন কোয়েল। রাজনীতিতে যোগদান প্রসঙ্গে সে সময় বলেছিলেন, ‘অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা— এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না। সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি যে, আমার নাম মনোনীত হয়েছে এবং আমি এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসতে পেরেছি।’
মেয়ের এমন সিদ্ধান্তে খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিক বলেছিলেন, ‘কোয়েল বড় হয়েছে। বুঝদার মেয়ে। ওকে আলাদা করে বলার কিছু নেই। খুবই বুদ্ধি নিয়ে কাজ করে। এ ক্ষেত্রেও তেমনই করবে। বাবা হিসাবে যা যা বলার সেটুকু বলেছি। সৎ পথে থেকে ভালো কাজ করুক, এটাই চাওয়া।’
এবার শোনা যাচ্ছে সংসদ সদস্য থেকে পদত্যাগ করছেন এই তারকা নায়িকা। তবে এ বিষয়টি নিয়ে এখনও মুখ খুলেননি কোয়েল মল্লিক।

তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতল রাব্বানীর ‌‌'সাঁতার'

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম
তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতল রাব্বানীর ‌‌'সাঁতার'

‘এক মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’-এ তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতল গোলাম রাব্বানীর চলচ্চিত্র ‘সাঁতার’। বেস্ট এডিটর হিসেবে সানজিদ মাহমুদ, বেস্ট অ্যাক্টর হিসেবে মিজানুর রহমান এবং বেস্ট স্টুডেন্ট ফিল্ম ক্যাটাগরির পুরস্কার পায় ১ মিনিট দৈর্ঘ্যের এই পরিবেশ বিষয়ক চলচ্চিত্রটি। 

৮ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল ফাইন আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। 

তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতে ছবিটির নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘পুরস্কার তো জীবনে আনন্দ যোগ করে। এই অর্জন আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী কাজে আরও যত্নবান হতে। ২ ঘণ্টার সিনেমা বানাতে যে আয়োজন আমার ১ মিনিটের সিনেমাতেও একই আয়োজনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ১ মিনিটের সিনেমা নির্মাণ সত্যিই দারুণ চ্যালেঞ্জের বিষয়।’ 

বাংলাদেশে শুধুমাত্র মানব সৃষ্ট কারণে গত ৫৭ বছরে ১৫৮টি নদী শুকিয়ে গেছে। অনেক নদী হারিয়ে গেছে। এই বিষয়টিই রুপকভাবে সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা। 

সেরা চিত্র সম্পাদকের পুরস্কার অর্জন করে সানজিদ মাহমুদ বলেন, “বিভিন্ন ফুটেজকে একসূত্রে গেঁথে একটি গল্প বলার চেষ্টা করেছি। বিচারকদের এই স্বীকৃতি আমার কাজের সফলতারই প্রতিফলন। এজন্য আয়োজক ও পুরো ‘সাঁতার’ টিমের প্রতি আমি কৃতজ্ঞ।”

উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ১৭টি এক মিনিটের চলচ্চিত্র প্রদর্শিত হয়। ‘পজিটিভ বাংলাদেশ, প্রকৃতি ও পরিবেশ’—এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে দর্শক ও বিচারকদের বিশেষ নজর কাড়ে ‘সাঁতার’।

‘সাঁতার’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়ে মিজানুর রহমান বলেন, “এত ছোট পরিসরের একটি চলচ্চিত্রের জন্য এমন স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। এই অর্জনের পেছনে ‘সাঁতার’ টিমের প্রত্যেক সদস্যের অবদান রয়েছে। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।”

সাদিয়া রোশনি সূচনার সঞ্চালনায় উৎসেব সভাপতিত্বে করেন রেজাদুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক ও ঢেকি প্রযোজনা সংস্থার প্রতিষ্ঠাতা মো. নিজাম উদ্দিন। পরবর্তী আলোচনা পর্বে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক-প্রশিক্ষক আমির হামজা, ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার গ্রিন ফিল্ম অ্যাম্বাসেডর আকতানিন খায়ের তানিন এবং প্রতিযোগিতা জুরি সদস্য কাজী নওশাবা আহমেদ।

/এসএল