‘টাইটানিক’খ্যাত কিংবদন্তি হলিউড নির্মাতা জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ বিশ্ব সিনেমার অন্যতম সফল ফ্রাঞ্চাইজির নাম। অনেক আগেই সিনেমাটির তৃতীয় কিস্তির ঘোষণা এলেও এবার প্রকাশ করা হয়েছে ‘অ্যাভাটার ৩’ এর প্রথম লুক। তৃতীয় কিস্তির নাম হবে ‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’।
বুধবার (২৩ জুলাই) প্রকাশিত সিনেমাটির প্রথম পোস্টারে একজন নতুন খলনায়ক ‘ভারাং’-এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
ভারাং চরিত্রটি অভিনয় করেছেন ‘গেম অফ থ্রোনস’-এ তালিসা মেগির চরিত্রে অভিনয় করা ওনা চ্যাপলিন। ভারাংকে আগ্নেয়গিরিতে বসবাসকারী অ্যাশ পিপল বংশের নাভি নেতা বলা হয়।’
‘অ্যাভাটার’-এর প্রথম কিস্তি থেকেই আছেন অস্কারজয়ী অভিনেত্রী জো সালডানা। ‘ফারার এন্ড অ্যাশ’ পর্বে তিনি এবং ওনা চ্যাপলিন ছাড়াও অভিনয় করেছেন স্যাম ওয়ার্থিংটন, জ্যাক চ্যাম্পিয়ন, বেইলি ব্যাস, ত্রিনিটি ব্লিস, ব্রিটেইন ডাল্টন।
মেহেদী/