ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব—এই চিরায়ত অনুভূতিকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও আসছে পবিত্র ঈদুল আযহা। ত্যাগ, ভালোবাসা ও পারিবারিক মিলনের এই বিশেষ মুহূর্তকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স নিয়ে এসেছে “ঈদ-উল-আযহা কালেকশন ২০২৬”।
সব বয়সী ক্রেতাদের কথা মাথায় রেখে এবারের ঈদ আয়োজন সাজানো হয়েছে ট্রেন্ডি, স্টাইলিশ এবং বৈচিত্র্যময় ডিজাইনের সমন্বয়ে। আধুনিক ফ্যাশন ট্রেন্ড ও দেশীয় ঐতিহ্যের মিশেলে তৈরি এই কালেকশন ঈদ উদযাপনে যোগ করবে বাড়তি আভিজাত্য ও নান্দনিকতা।
নারীদের জন্য এবারের সংগ্রহে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না, টপস এবং বিভিন্ন ধরনের জুয়েলারি। পুরুষদের জন্য রাখা হয়েছে পাঞ্জাবি-পাজামা, শার্ট, ফতুয়া, টি-শার্ট ও কটি। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য থাকছে পাঞ্জাবি-পাজামা, শার্ট, সালোয়ার-কামিজ ও ফ্রক—যা পারিবারিক ঈদ উদযাপনকে আরও পরিপূর্ণ করে তুলবে।
শাড়ি সংগ্রহে ব্যবহার করা হয়েছে রাজশাহী বলাকা সিল্ক, মসলিন, হাফ সিল্ক, কটন সিল্ক, লিনেন কটন, টাঙ্গাইল কটন ও ভয়েল কাপড়। এসব শাড়িতে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট ও এমব্রয়ডারি কাজের পাশাপাশি বিশেষ ঈদ উপলক্ষে অলওভার এমব্রয়ডারি ও কারচুপির কাজ যুক্ত করা হয়েছে, যা প্রতিটি পোশাকে এনে দিয়েছে এক অনন্য নান্দনিকতা।
সালোয়ার-কামিজ ও টপসের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কটন, লিনেন কটন, জ্যাকার্ড কটন, রেয়ন কটন, সফট সিল্ক ও ডুপিয়ানসহ বিভিন্ন মানসম্মত কাপড়। আধুনিক ট্রেন্ড ও সমসাময়িক প্যাটার্নকে গুরুত্ব দিয়ে স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি এবং ডিজিটাল প্রিন্টের আনস্টিচ ও স্টিচড কালেকশন রাখা হয়েছে এবারের ঈদ আয়োজনে।
পুরুষদের পাঞ্জাবি কালেকশনে রয়েছে সাদা, লাল, মেরুন, কালো, নীল ও সবুজসহ বিভিন্ন রঙের বৈচিত্র্য। কটন, জ্যাকার্ড কটন, এন্ডি কটন ও ভয়েল কাপড়ে তৈরি এসব পাঞ্জাবিতে ব্যবহার করা হয়েছে এমব্রয়ডারি, কারচুপি, ডিজিটাল ও স্ক্রিন প্রিন্ট। কলিদার কাট, রেগুলার ফিট ও স্লিম ফিট ডিজাইনের মাধ্যমে তৈরি হয়েছে আধুনিক ছোঁয়ায় সমৃদ্ধ পুরুষদের ঈদ কালেকশন। পাশাপাশি কাতান ও জ্যাকার্ড ডিজাইনের কটি, ফুল ও হাফ স্লিভ শার্ট এবং ফতুয়াও রাখা হয়েছে এবারের সংগ্রহে।
জুয়েলারি কালেকশনে থাকছে সিলভার ও মেটাল দিয়ে তৈরি নেকলেস, কানের দুল, নাকফুল ও চুড়িসহ বিভিন্ন আকর্ষণীয় ডিজাইন, যা ঈদ লুককে আরও পরিপূর্ণ করবে।
প্রতিবারের মতো এবারও একই পরিবারের জন্য একই রঙ ও ডিজাইনের সমন্বয়ে ফ্যামিলি গ্রুপ পোশাকের ব্যবস্থা রাখা হয়েছে, যা পারিবারিক বন্ধন ও একসঙ্গে উদযাপনের অনুভূতিকে আরও গভীর করে তুলবে।
“ঈদ-উল-আযহা কালেকশন ২০২৬” পাওয়া যাচ্ছে অঞ্জন’স–এর সকল আউটলেট এবং অনলাইন স্টোর www.anjans.com-এ।
/এমটি