‘০২০৪ অর্গানাইজিং কাউন্সিল’-এর আয়োজনে আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে অনুষ্ঠিত হবে কালচারাল ফেস্ট-২০২৫। এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন, যারা শুধু আগে নিবন্ধন করেছেন। এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফেসবুকভিত্তিক গ্রুপ ‘০২০৪ অর্গানাইজিং কাউন্সিল’ এ ফেস্টের আয়োজন করছে।
শুক্রবার দুপুর ২টায় ভেন্যুতে নিবন্ধিত সদস্যদের আইডি কার্ড, টোকেন, সুভ্যেনিয়র ও গিফট ব্যাগ দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপর মূল মঞ্চে বন্ধুদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, র্যাফল ড্র রয়েছে। গ্রুপের সদস্যদের শিশু-কিশোর সন্তানদের জন্য থাকবে আকর্ষণীয় নানা ইভেন্ট। আয়োজনের ফাঁকে ফাঁকে চলবে বন্ধুদের পরিবার নিয়ে আড্ডা, খাওয়া, ফটোসেশন। এ ছাড়া অনুষ্ঠানের মঞ্চ মাতাতে থাকবেন ৯০ দশকের ক্রেজ ‘আর্ক ব্যান্ডের হাসান’।
এ আয়োজন করেছেন গ্রুপের বন্ধুরাই। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর মো. মাশিউর রহমান, সীমান্ত গ্রুপ ও সীমান্ত রিয়েল এস্টেট লিমিটেড। ভেন্যু স্পন্সর ফয়সাল হোসেন, ফিওনা লাক্সারি রিসোর্ট। গোল্ড স্পন্সর লিমন সরকার, রিম গ্রুপ। বেভারেজ স্পন্সর হিমেল ফারাজী, ফারাজী ফুড অ্যান্ড বেভারেজ। এলইডি স্পন্সর রাইহান খালেদ, জি জি আইল্যান্ড। সিলভার স্পন্সর হিসেবে আছেন- ডা. মাহমুদুল, মাহমুদা ডেন্টাল সেন্টার; জুবায়ের রহমান, হোটেল গ্র্যান্ড প্যাসিফিক, কক্সবাজার; রেদোয়ান সাঈদী বিপু, হোটেল ওয়েসিস ইন্টারন্যাশনাল, কক্সবাজার ও অভিজিৎ কুরি এবং জেআরকে ইন্টারন্যাশনাল এডুকেশন কনসালট্যান্ট।
অনুষ্ঠানের অ্যাসোসিয়েট স্পন্সর কাজী বাপ্পী, ইয়াসিন টিটু, অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, আরিফ মাহমুদ রনি, বাবুল মুরাদ, আরিফ মঈন, ইসলাম এস শিবলু, তুহিন আজিম, মো. তাসলিম, ডা. আরেফিন মিশু, আফসার উদ্দিন আপেল, তাজুল ইসলাম মুজাহিদ, অজন্তা মৈত্র, সিআইপি ইমরান, সুমন রানা, অ্যাডভোকেট আল ফয়সাল সিদ্দিক, অ্যাডভোকেট নজরুল ইসলাম মামুন ও আলাউদ্দিন আকাশ।
কালচারাল ফেস্টের মিডিয়া পার্টনার খবরের কাগজ।
দেশে ও বিদেশে অবস্থানরত প্রায় ৪৭ হাজার সদস্য নিয়ে গঠিত এই জনপ্রিয় ও সক্রিয় ফেসবুক গ্রুপ অনেক বছর থেকেই বিভিন্ন মানবিক কার্যক্রম বিশেষ করে রক্তদান কর্মসূচি, খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সারা দেশে বিভিন্ন দিবসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার ‘০২০৪ অর্গানাইজিং কাউন্সিলের তত্ত্বাবধানে’ এই কালচারাল ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত হবে।
এসজি/