মুক্তচিন্তার স্বাধীন দৈনিক ‘খবরের কাগজ’ পত্রিকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘খবরের কাগজ বন্ধুজন’ এর ঠাকুরগাঁও জেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৯ মে) সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। দৈনিক ‘খবরের কাগজ’ এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নবীন হাসানের উদ্যোগে কমিটি গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় বন্ধুজনের ফরম পূরণকারী সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ফারুক হাসান জুলু, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী, অ্যাডভোকেট জাহিদ ইকবাল, বাংলাদেশ বেতারের বিশিষ্ট ধারাভাষ্যকার মির্জা ফরিদ সহ অন্যান্যরা।
সভায় সাংবাদিক সারমিন হাসান নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক অধ্যক্ষ আজহারউদ্দিন তালুকদার।
নবগঠিত কমিটির সহ-সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রহমান প্লাজার স্বত্বাধিকারী শামস রুবায়েত এবং বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার মির্জা ফরিদ।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী হাসান আলী। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক নাহিদ রেজা এবং দপ্তর সম্পাদক হয়েছেন সাংবাদিক সারমিন হাসান। এছাড়া অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন আয়কর আইনজীবী আতাউল ইসলাম, মানবসম্পদ বিষয়ক সম্পাদক শিক্ষক মাসুদ রানা, নারী বিষয়ক সম্পাদক নারী উদ্যোক্তা আনিকা আক্তার মিশু, যোগাযোগ ও প্রচার সম্পাদক ভিডিও জার্নালিস্ট সুমন ইসলাম, সাহিত্য পাঠচক্র ও পাঠাগার সম্পাদক শিক্ষার্থী আইরিন আক্তার এবং সাংস্কৃতিক সম্পাদক শাম্মি আক্তার।
পরিবেশ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হয়েছেন রেহেল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈকত আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান, প্রশিক্ষণ সম্পাদক ফারুখ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শোভোন মোস্তফা এবং ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন রনী খান। সদস্য হিসেবে রয়েছেন শিক্ষক মাহাদী ইমাম।
কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ফারুক হাসান জুলু, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, অ্যাডভোকেট জাহিদ ইকবাল এবং দৈনিক ‘খবরের কাগজ’-এর ঠাকুরগাঁও প্রতিনিধি নবীন হাসান।
নবগঠিত কমিটির উপদেষ্টা ফারুক হাসান জুলু বলেন, “বন্ধুজন জেলা কমিটি সমাজের নানা অসঙ্গগতি নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ততায় সংগঠনটি দ্রুতই একটি অনুকরণীয় সংগঠনে পরিণত হবে।”
সভাপতি অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক ব্যাধি দূর করতে বন্ধুজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করবে। নতুন কমিটিকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।
সাধারণ সম্পাদক আজহারউদ্দিন তালুকদার বলেন, খবরের কাগজ বন্ধুজন অন্যান্য সংগঠনের তুলনায় সেরা সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সমাজ পরিবর্তনের জন্য কাজ করব।
‘বন্ধুজন’ সূত্রে জানা যায়, সংগঠনটি মানবিক কর্মকাণ্ড, সামাজিক সচেতনতা, পরিবেশ রক্ষা এবং শিক্ষামূলক কার্যক্রমে গুরুত্ব দেবে। পাশাপাশি জেলা, উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যায়ক্রমে কমিটি গঠন ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
নবীন হাসান/ আমান