দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ঝালকাঠি কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ আলআমিন বাকলাই।
দৈনিক খবরের কাগজ–এর ঝালকাঠি জেলা প্রতিনিধি কামরুজ্জামান সুইটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দুপুর থেকেই ফরম পূরণকারী সদস্যরা একে একে প্রাঙ্গণে উপস্থিত হন। পরবর্তী সময়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে ২১ সদস্যের জেলা নির্বাহী কমিটি চূড়ান্ত হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি মো. শাহরিয়া সিমান্ত, সাধারণ সম্পাদক মো. সিয়াম খান এবং সাংগঠনিক সম্পাদক মার্জিয়া মীম নির্বাচিত হন।
নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আককাস সিকদার, কবি ও লেখক মুহাম্মদ আলআমিন বাকলাই, চামটা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক রুনু আক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌস রানা।
নির্বাহী কমিটির অন্যান্য সদস্য হলেন, সহসভাপতি মো. সোহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান আপন, শিক্ষা সম্পাদক সহকারী শিক্ষক বিজন বেপারী, মানবসম্পদ সম্পাদক মো. অনিক, প্রশিক্ষণ সম্পাদক রাহুল কুণ্ড, সাহিত্য–পাঠাগার সম্পাদক জিল্লুর রহমান, অর্থ সম্পাদক মো. মেহেদি, যোগাযোগ ও প্রচার সম্পাদক জুথী বেগম, ক্রীড়া সম্পাদক নাজিয়া নওরিন, দপ্তর সম্পাদক মেহেদি হাসান পৃথিবী, সমাজকল্যাণ সম্পাদক ফারজানা আক্তার, পরিবেশ–দুর্যোগ সম্পাদক সেজান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাফেজ মো. হাফিজুর রহমান, বিজ্ঞান সম্পাদক সুদিপ্ত মিত্র শান্ত, নারী সম্পাদক মৌলি আক্তার ও সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস হাসান প্রিন্স, সদস্য মো. অনিক ও তাইমুর রেজা।
বন্ধুজন নবাগত কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক বলেন, আমি একজন কবি ও ছড়াকার হিসেবে বন্ধুজনের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত। বন্ধুজনের সঙ্গে থেকে আমরা আমাদের সমাজের শিল্প, সংস্কৃতি ও সাহিত্য এবং ন্যায়-অন্যায় তুলে ধরতে চাই। যাতে করে সমাজ কিংবা দেশের বৈষম্য কিছুটা হলেও কমবে বলে আশা প্রকাশ করছি।
সাধারণ সম্পাদক মো. সিয়াম খান বলেন, বন্ধুজন সমাজের ইতিবাচক কাজে তরুণদের সম্পৃক্ত করতে চায়। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।
নবগঠিত কমিটির সভাপতি শাহরিয়া ইসলাম সীমান্ত বলেন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে চাই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আশা করি।
উপদেষ্টা মুহাম্মদ আলআমিন বাকলাই বলেন, নতুন কমিটিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থী যুক্ত হওয়ায় সংগঠনটি আরও কর্মমুখী হবে।
‘বন্ধুজন’ সূত্রে জানা যায়, নতুন কমিটি মানবিক কর্মকাণ্ড, সামাজিক ব্যাধি প্রতিরোধ, পরিবেশ সচেতনতা এবং শিক্ষামূলক কার্যক্রমে জোর দেবে। শিগ্গিরই জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হবে।
সুইট/মেহেদী/