গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর বাস-টোয়াস ইয়ং সাইন্টিস্ট প্রাইজ ইন ফিজিক্যাল সায়েন্সেস ফর দ্যা ইয়ার-২০১৫ এবং বাস-টোয়াস ইয়ং সাইন্টিস্ট প্রাইজ ইন বায়োলজিকাল সায়েন্সেস ফর দ্যা ইয়ার-২০১৮ অ্যাওয়ার্ড পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুইজন গবেষক।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
ফিজিক্যাল সায়েন্সেস-এ অ্যাওয়ার্ড পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান এবং বায়োলজিক্যাল সায়েন্সেস-এ অ্যাওয়ার্ড পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন।
ফিজিক্যাল সায়েন্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর বাংলাদেশ থেকে দুই ক্যাটাগরিতে দুইজন গবেষককে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এদিকে গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান এবং ২০২১ সালে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন।
ইসফাক/তাওফিক/