ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
৯ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি শেরপুরে নিখোঁজ ৫ ছাত্রের ৩ জনকে জীবিত উদ্ধার তনু হত্যা: দুই আসামিকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশের নির্দেশ বোয়ালখালীতে ওমান প্রবাসীকে হত্যা: শোকে পাথর অন্তঃসত্ত্বা স্ত্রী ও মা মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল রাজনীতি বাড়ছে: যুবদল সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইউনুছ হাওলাদার আর নেই মরিশাসের শ্রমবাজার খুলতে সমঝোতা চুক্তিতে সম্মত টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী নারীর নিরাপত্তা নিয়ে অস্বস্তিকর বাস্তবতা ঈশ্বরগঞ্জে অটোরিকশাচাপায় শ্রমিকের মৃত্যু গণতন্ত্রে হতাশা এবং নেতৃত্বে অসন্তোষ শরীয়তপুরে প্রধান শিক্ষকের ওপর মব হামলা, আদালতে মামলা কন্যাশিশু নির্যাতন: আর্থ-সামাজিক, সাংস্কৃতিক-রাজনৈতিক সংকট মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মামলা, ছাত্রলীগ নেতা কারাগারে বাজেট বাস্তবায়নে ছলচাতুরি চলবে না: চরমোনাই পীর আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরাক ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: মাহদী আমিন যেকোনো সাফল্যে যে দোয়া পড়তেন বিশ্বনবি (সা.) রৌমারীতে বিদ্যুতের তার ছিঁড়ে নারীর মৃত্যু ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার ইসরায়েলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের শেরপুরে ১২ দিনে পাঁচ শিক্ষার্থী নিখোঁজ, অভিভাবকদের মধ্যে উদ্বেগ জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু করেছে সেনাবাহিনী ভাঙ্গায় বিয়েবাড়িতে খাবার নিয়ে সংঘর্ষে আহত ৭ হালুয়াঘাটে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, পাশে মিলল আরেক নারীর মরদেহ ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি পবিপ্রবিতে নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টায় ১০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
Nagad desktop

রাবিতে চাকরিতে নিয়োগের দাবিতে জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির অবস্থান

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম
রাবিতে চাকরিতে নিয়োগের দাবিতে জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির অবস্থান
রাবিতে চাকরিতে নিয়োগের দাবিতে জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির অবস্থান কর্মসূচি। ছবি: খবরের কাগজ

রাবিতে ‘জুলাই চেতনা বাস্তবায়ন কমিটি’ নামে একটি প্লাটফর্ম সিন্ডিকেট সভায় জুলাইযোদ্ধা হিসেবে তাদের নিয়োগের দাবি করেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই ক্যাম্পাসে চাকরির জন্য অবস্থান নিয়েছে ‘জুলাই চেতনা বাস্তবায়ন কমিটি’ নামে এই প্লাটফর্ম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ সিন্ডিকেট সভা ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়েছে।

প্লাটফর্মটি এই সিন্ডিকেটে জুলাইযোদ্ধা হিসেবে তাদের নিয়োগের দাবি করছে। এ জন্য তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাতের জন্য ‘জোরপূর্বক’ উপাচার্যের অফিস কক্ষে প্রবেশ করেন। অফিসের ভিতরে এক সাংবাদিক ভিডিও করায় তাকে ভিডিও ডিলেট করতেও চাপ দেওয়া হয়।

এদিকে এই প্ল্যাটফর্মটি উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দীনকে ‘হুমকি’ দিয়েছে বলে জানিয়েছে প্রশাসনের একটি সূত্র। তবে উপ-উপাচার্য সেটাকে হুমকি হিসেবে না নিয়ে উড়িয়ে দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের আগে আজ সন্ধ্যায় ৫৪৬তম সিন্ডিকেট সভা বসবে। এই সভা ঘিরে গত কয়েক দিন ধরেই বেশ আলোচনা হচ্ছে ক্যাম্পাসে। অনেকে মনে করছেন, নির্বাচনের আগে এটাই এই প্রশাসনের শেষ সিন্ডিকেট সভা। এরপর প্রশাসনের অনেকেই হয়তো পদত্যাগ করবেন। এ কারণে নির্বাচনের আগে এই সিন্ডিকেট সভাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সিন্ডিকেট সভায় রাজপথে থাকা জুলাইযোদ্ধাদের নিয়োগ দেওয়ার জন্য চাপও তৈরি হয়েছে। তবে প্রশাসন এই বিষয়ে ইতিবাচক সাড়া দিচ্ছে না।

প্রশাসনের সঙ্গে বসতে আজ সকাল থেকে ৬০ থেকে ৭০ জন ‘জুলাই চেতনা বাস্তবায়ন কমিটি’ প্লাটফর্মের নেতা-কর্মীরা নিয়োগের দাবি জানিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন।

তারা প্রথমে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করার জন্য আসেন। উপাচার্যের আরেকটি কাজ থাকায় সেসময় তারা দেখা করতে পারেননি। পরে আরও কয়েক দফা দেখা করতে যান তারা। তবে দুপুরের দিকে দেখা করার জন্য তারা সবাই উপাচার্যের অফিস কক্ষে ঢুকে পড়েন।  

দুপুর সোয়া ১টার পর খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান উপাচার্যের অফিস কক্ষে প্রবেশ করেন। সেখানে তিনি বলতে থাকেন, ‘কেন তারা একজন উপাচার্যের কক্ষে এভাবে প্রবেশ করেছেন। যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল হারাতো। তাদের এখানে আসা উচিত হয়নি।’

এ সময় একজন সাংবাদিক বিষয়টির ভিডিও ধারণ করেন। এরপর সেখান থেকে প্রক্টর চলে গেলে ওই সাংবাদিককে উপাচার্যের কার্যালয়ে সবাই ঘিরে ধরে। তারা বার বার পরিচয় জানতে চায় এবং ধারণকৃত ভিডিও ডিলিট করার জন্য চাপ দেয়। একপর্যায়ে প্রক্টরকে ফোন করেন ওই সাংবাদিক।

ওই ফোনে জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান প্রক্টরের সঙ্গে কথা বলে ওই সাংবাদিককে দেয়। তবে তারা ছেড়ে দেওয়ার আগে ফোন নম্বর, কোন বিভাগে পড়েন এবং পরিচয়পত্র চেক করে।

এর পর প্লাটফর্মটির সদস্যরা সহ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীনের কার্যালয়ে যায়। তারা সেখানে গিয়ে তাকে হুমকি দিয়ে এসেছেন বলে অভিযোগ উঠেছে। 

নির্বাচনের পর ‘জুলাইযোদ্ধাদের বলার জায়গা থাকবে না’

কর্মসূচিতে থাকা জুলাইযোদ্ধাদের দাবি, তারা রাজপথে বর্তমান প্রশাসনের অনেকের সঙ্গে আন্দোলন করেছেন। নির্বাচনের পর নতুন সরকার আসবে। তখন সেটা হয়ে যাবে জনগণের সরকার। তখন এভাবে জুলাইযোদ্ধাদের বলার জায়গা বা অধিকারের জায়গাটা থাকবে না। জুলাই আন্দোলনের মাধ্যমে গঠিত বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসন বিপ্লবী প্রশাসন। তাই তারা চাকরির জন্য এখানে এসেছেন। কিন্তু প্রশাসন তাদের কথা শুনতে চাচ্ছে না।

জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘জুলাই আন্দোলনে স্বৈরাচার পতনে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ দেওয়া উচিত ছিল। প্রশাসন আগে এ বিষয়ে আশ্বাস দিলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে মজুরিভিত্তিক নিয়োগ হলেও আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা সেখান থেকে উপেক্ষিত হয়েছেন। তার ভাষ্য, বিভিন্ন জায়গায় নিয়োগ পাওয়া অনেকেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না এবং কিছু ক্ষেত্রে শিক্ষকদের আত্মীয়স্বজনও নিয়োগ পেয়েছেন। এ ছাড়া মামলাভুক্ত কিছু শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।’

তিনি আরও বলেন, ‘এসব বিষয় নিয়ে কথা বলতে আজকে অন্তত পাঁচবার উপাচার্যের সঙ্গে দেখা করার চেষ্টা করা হয়। কিন্তু সাক্ষাতের সুযোগ না দেওয়ায় তারা উপাচার্যের কার্যালয়ে গিয়ে অবস্থান করছিলেন। তারা শেষ পর্যন্ত সাক্ষাতের জন্য রাত হলেও অবস্থান করবেন।’

সাংবাদিকের ভিডিও ডিলিট করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সাংবাদিক হিসেবে তাকে চিনতে পারেনি অনেকে। এ কারণে তারা ভিডিওটা ডিলিট করতে বলেছিলেন। কারণ সেখানে নিউজ করার মত কিছু ঘটেনি।’

‘আমি থ্রেট ফিল করি না’

এদিকে নিজের দপ্তরে জুলাইযোদ্ধাদের হুমকি পেয়েও এটা থ্রেট হিসেবে দেখছেন না উপ-উপাচার্য মোহাম্মদ মাঈন উদ্দীন।
তিনি বলেন, ‘আজকের সিন্ডিকেট সভায় কোনো নিয়োগসংক্রান্ত এজেন্ডা নেই এবং প্রশাসনের পক্ষ থেকেও এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে কয়েকশ মানুষের চাকরি নিয়োগ দেওয়া হচ্ছে, এমন তথ্য আশপাশ এলাকায় গুজব আকারে ছড়িয়ে পড়েছে। এ কারণে কিছু লোক নিয়োগ থেকে বাদ পড়ে যায় কি না তা নিশ্চিত হতে ক্যাম্পাসে এসেছিলেন তিনি।

হুমকি দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি কোনো ধরনের থ্রেট ফিল করি না। কেউ আমাকে থ্রেট দিলে সেটাকে আমি থ্রেট হিসেবে নিই না। আসলে এখানে থ্রেটের মতো কোনো বিষয়ই নেই।’

রাতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ঘোষণার বিষয়ে কোনো আশঙ্কা আছে কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘অবস্থান করলেও কোনো সিদ্ধান্ত পরিবর্তন হবে না। কারণ আজকের সিন্ডিকেটে নিয়োগসংক্রান্ত কোনো আলোচ্যসূচিই নেই।’

তারা দাবি করছে তারা জুলাইযুদ্ধা। তাদেরকে মূল্যায়ন করা হয়নি,  এ ব্যাপারে তিনি বলেন, ‘কথা হলো আমরা প্রসেসটা শুরু করতে পারি নাই। আমরা এমপ্লয়ী রিক্রুটমেন্টের জন্য যে সব অফিশিয়াল কাগজপত্র রেডি করা সেগুলা তো এখনো হয়নি আরকি। আমি ওটাই বলছি যে আমরা সেটা করলে ফরমালি সেই রিক্রুটমেন্ট শুরু করব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে জোর জবরদস্তি করে চাকরি আদায়ের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি। নিয়োগ হলে তা অবশ্যই বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে হতে হবে। এ ধরনের কর্মকাণ্ড প্রশাসনিক কাজ ও শিক্ষার পরিবেশ ব্যাহত করে। কোনো দল বা গোষ্ঠীর নামে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। হুমকি বা চাপের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সিদ্ধান্ত নেবে না।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার রয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে আইনিভাবে মোকাবিলা করা হবে।’

নিয়োগ বন্ধে ইউসিজির হস্তক্ষেপ চেয়ে বিএনপিপন্থিদের চিঠি

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে নিয়ম বহির্ভূতভাবে বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বন্ধে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ ও ইউট্যাব। এই চিঠিতে এই তিন সংগঠনের সভাপতির স্বাক্ষর রয়েছে।

চিঠিতে তারা উল্লেখ করেছেন, তারা জানতে পেরেছেন যে আজ অনুষ্ঠিত হতে যাওয়া সিন্ডিকেট সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসন নিয়ম বহির্ভূতভাবে অ্যাডহক ভিত্তিতে বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দিতে যাচ্ছে। গত জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যবিরোধী সমাজ প্রতিষ্ঠা করা। রাজশাহী বিশ্ববিদ্যালয় বর্তমান কর্তৃপক্ষের নিয়োগের ক্ষেত্রে এই উদ্যোগ মোটেই গ্রহণযোগ্য নয়। এ ছাড়াও এই দ্রুততম সময়ে বিজ্ঞাপন ছাড়া এতো অধিকসংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ব্যাপক আর্থিক লেনদেনের বিষয়টিও আলোচিত হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়সমূহের অভিভাবক হিসেবে এই নিয়ম বহির্ভূত অবৈধ নিয়োগ বন্ধে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘এই ধরনের নিয়োগ তৎপরতা এক থেকে দেড় মাস ধরে চলছে। নির্বাচনের আগে এ ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে আমরা বার বার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বলেছি। আজ ও গতকাল রাত থেকে এ নিয়ে ক্যাম্পাসে অবস্থান করছে একদল। এ কারণে আমরা আজ দুপুরে বিষয়টি ইউজিসি চেয়ারম্যানকে অবগত করেছি।’  

শাকিবুল হাসান/সুমন/

জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:৫২ পিএম
জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদে দুই দিনব্যাপী অধ্যাপক ড. খবির উদ্দিন আহমেদ জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চ্যাম্পিয়ন হয়েছে। 

সোমবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বাংলাদেশের ৪২টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রিলিমিনারি, কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল এবং গ্র্যান্ড ফাইনাল রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় দল অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস)-এর উদ্যোগে গত ৫-৬ জুন অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, হাইকোর্ট বিভাগের বিচারপতি, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট দলের সদস্যরা হলেন- আইন বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া শুচি ও যাইদ ইকরাম এবং ২০২৩-২০২৪ সেশনের শিক্ষার্থী নাফিসা তাবাসসুম।

আরিফ/নাঈম

পবিপ্রবিতে নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:৪১ পিএম
পবিপ্রবিতে নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান
ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। 

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহআলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য তাকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করেছেন। নিয়োগের শর্ত অনুযায়ী তিনি যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, নতুন উপাচার্যের নেতৃত্বে শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে তারা আশা করছেন।

উল্লেখ্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

হাসিবুর রহমান/নাঈম

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৪৯ পিএম
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ
ড. মোহাম্মদ হানিফ মুরাদ। ছবি সংগৃহীত

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।

রবিবার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়।

নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা ডক্টর মোহাম্মদ হানিফ মুরাদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক পদে কর্মরত রয়েছেন। একইসঙ্গে তাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। 

এদিকে লক্ষ্মীপুরে প্রতিষ্ঠিত নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে ড. মোহাম্মদ হানিফ মুরাদ এর নিয়োগকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয়দের দাবিতের প্রেক্ষিতে ২০২৩ সালে জাতীয় সংসদে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। একই বছরের ২৬ অক্টোবর লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের গেজেট আকারে প্রকাশিত হয়।

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ হানিফ মুরাদ ১৯৭৪ সালের ১০ এপ্রিল নোয়াখালীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লার ব্রাদার আন্দ্রে’স হাই স্কুল থেকে এসএসসি এবং নোয়াখালী সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএসসি অনার্স এবং এমএসসি (থিসিস গ্রুপ) ডিগ্রি অর্জন করেন। তিনি বিএসসি ও এমএসসি উভয় ডিগ্রিতেই প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। বিএসসি ও এমএসসি ডিগ্রিতে অসামান্য ফলাফলের জন্য তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক পুরস্কৃত হন। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে এম ফিল ডিগ্রি লাভ করেন। 

চাকরি জীবনে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেষে ২০০৬ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন। 

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ২৭টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ডক্টর মুরাদ বাংলাদেশ গণিত সমিতির আজীবন সদস্য।

মোহাম্মদ রফিকুল ইসলাম/অন্তরা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. তোজাম্মেল হোসেন

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:৪৭ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১১:৫৬ এএম
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. তোজাম্মেল হোসেন
নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন। ছবি: খবরের কাগজ

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন। তিনি ইবির আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন।

রবিবার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী ড. মো. তোজাম্মেল হোসেনকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটবে, ততদিন তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। একই সঙ্গে প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিষয়ে অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, 'আমাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সুষ্ঠু ও সুন্দরভাবে এ দায়িত্ব পালন করার চেষ্টা করব। সংশ্লিষ্ট সবার কাছে দোয়া, পরামর্শ ও সহযোগিতা চাই।'

নিয়ামত উল্লাহ/আজহার/

নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:৫১ পিএম
নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপন
ছবি: খবরের কাগজ

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা নবাব স্যার সলিমুল্লাহর ১৫৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুস সালামের নেতৃত্বে হলের আবাসিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ বেগম বাজারস্থ নবাব স্যার সলিমুল্লাহ’র সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করে। পরে তার কবর জিয়ারত করা হয়। এ উপলক্ষ্যে আজ আসরের পর সলিমুল্লাহ মুসলিম হলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) উদ্যোগে কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জোহরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় নবাব সলিমুল্লাহ’র অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় ও তার কবর সংরক্ষণ এবং সংস্কারের দাবি তোলা হয়।

ডাকসু নেতৃবৃন্দ বলেন, শিক্ষা বিস্তার, মুসলিম সমাজের উন্নয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে নবাব সলিমুল্লাহ’র ঐতিহাসিক ভূমিকা জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও শিক্ষা-অনুরাগ এ দেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা ও কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ঢাকার নবাব ও মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখেন। স্যার সলিমুল্লাহর উল্লেখযোগ্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে জনমত গঠন করেন। ১৯২০ সালে দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ হওয়ার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করেন তিনি। ১৯১৫ সালের ১৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন নবাব স্যার সলিমুল্লাহ।

আরিফ জাওয়াদ/এসএন