ঢাকা ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ১২ জুন ২০২৬

সর্বশেষ
খুব বেশি কিছু না দায়বদ্ধ রেফারিদের মাথায় কী? হৃদয়ের ভাঙা নীলিমা সময় একটি সাধনাযোগ্য শিল্প বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটি’তে দু’দিনব্যাপী কর্মসূচি মোস্তফা কামালের বিষাদ বসুধা কুষ্টিয়ার সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা সাতচল্লিশের অস্বাভাবিকতার মধ্যেও স্বাভাবিক জীবনযাপন করেছি শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোর গ্রেপ্তার প্রাচ্য-প্রতিচ্যের দ্বন্দ্ব ও সমকালীন চিন্তার বহুমাত্রিক পাঠ ১৭ বছর পর বিএনপি সরকারের বাজেট, সোনারগাঁয় আনন্দ মিছিল কারাগারে স্ত্রীকে গাঁজা পৌঁছে দিতে গিয়ে স্বামী আটক চুয়াডাঙ্গায় অপারেশনের মাঝপথে চলে যান চিকিৎসক সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানার মালিকের কারাদণ্ড মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার ৬ দুর্দান্ত প্রত্যাবর্তনে কোরিয়ার চেকমেট টেকনাফ সীমান্তে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক টিভিতে আজকের খেলা সিরাজদিখানে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১০ দেশীয় শিল্পের সুরক্ষায় উদ্যোক্তাদের ছাড় আধুনিক বাজেট বনাম ইসলামের বায়তুল মাল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ থেকে জিদানের ঢুস কর্মসংস্থানকে প্রধান অগ্রাধিকার বরাদ্দ কমিয়ে বৈদেশিক কর্মসংস্থানে উচ্চাভিলাষ! বাজেটে দুদকের বরাদ্দ বাড়েনি অর্থনীতি পুনরুদ্ধারে সাহসী রোডম্যাপ জুয়ার পূর্বাভাস, ভাঙতে পারে সব রেকর্ড মূল্যস্ফীতি ৭.৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য কালোটাকা সাদা করার সুযোগ থাকছে
Nagad desktop

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা, নিহত ১

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০২:০৫ পিএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৩ পিএম
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা, নিহত ১
ছবি : খবরের কাগজ

ময়মনসিংহের ভালুকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হুদা আনসারী (৪০) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উটরা গ্রামের আবুল হোসেন আনসারীর ছেলে।
 
বিষয়টি দৈনিক খবরের কাগজকে নিশ্চিত করে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, মাছের খাদ্যবোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর পৌনে ২টার দিকে ভালুকার বাসস্ট্যান্ড এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে ট্রাকটি সড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নাজমুল হুদা মারা যান। এ সময় চালক ও দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/জোবাইদা/অময়ি/

শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোর গ্রেপ্তার

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৩৭ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১২:২৮ পিএম
শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোর গ্রেপ্তার
ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১২জুন) দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে নেয়া হয়। এর আগে বুধবার রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রহমত রনি (১৪) ও একই এলাকার রায়হান (১৫)। 

পুলিশ জানায়, গত বুধবার বিকেলে উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া এলাকায় শিশুটি তার বাড়ির পেছনের মাঠে খেলা করছিল। এ সময় কৌশলে নিয়ে তাকে ধর্ষণ করে দুই কিশোর। পরে ঘটনাটি তার পরিবারকে জানায়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, শিশু ধর্ষণের ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে শিশুটিকে।

আসাদুল্লাহ/তামান্না রুপা/

১৭ বছর পর বিএনপি সরকারের বাজেট, সোনারগাঁয় আনন্দ মিছিল

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৩১ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১২:২৫ পিএম
১৭ বছর পর বিএনপি সরকারের বাজেট, সোনারগাঁয় আনন্দ মিছিল
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় দীর্ঘ ১৭ বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট উপস্থাপনকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। এ সময় সাধারণ মানুষের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের তত্ত্বাবধানে মিছিলটি আয়োজন করা হয়। মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীরা পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বাজেটকে জনবান্ধব ও উন্নয়নমুখী বলে অভিহিত করেন। তাদের ভাষ্য, নতুন বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, বিএনপি নেতা নুরে ইয়াসিন নোবেল, শহীদ সরকার, সাদিকুর রহমান সেন্টু, হারুনুর রশিদ মিঠু, খোরশেদ আলম, শামীম আহামেদ, জসিম উদ্দিন, আব্দুর রাহিম, হযরত আলী রানা, ওমর ফারুক টিটু, আল আমিন, যুবদল নেতা রাকিব হাসান, বাবুল ও মেহেদী হাসানসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইমরান হোসেন/থিও

চুয়াডাঙ্গায় অপারেশনের মাঝপথে চলে যান চিকিৎসক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:১৭ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১২:২১ পিএম
চুয়াডাঙ্গায় অপারেশনের মাঝপথে চলে যান চিকিৎসক
ছবি: খবরের কাগজ

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এ অপারেশন মাঝপথে স্থগিত রেখে চলে গিয়েছেন চিকিৎসক। এ ছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশ এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত নিয়ম-নীতি লঙ্ঘনের অভিযোগে হাসপাতালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ টিম।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায়, ক্লিনিকটিকে ১ লাখ টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়।

জানা যায়, গত ৫ জুন মুসলিমা খাতুন নামে এক রোগীর জরায়ুর টিউমার অপসারণের জন্য ক্লিনিকটিতে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়। অভিযোগ রয়েছে, রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই অ্যানেসথেসিয়া দিয়ে অস্ত্রোপচার শুরু করা হয়। এক পর্যায়ে অপারেশন অসমাপ্ত রেখে চিকিৎসক চলে যান। পরে রোগীকে চুয়াডাঙ্গায় স্থানান্তর করে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

এ ঘটনায় রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ টিম ক্লিনিকে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম, অপরিচ্ছন্ন পরিবেশ এবং প্রয়োজনীয় মানদণ্ড না মানার প্রমাণ পাওয়া যায়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন অনিয়মের দায়ে অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ক্লিনিকটির প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স এবং অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মিজানুর রহমান/থিও

সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানার মালিকের কারাদণ্ড

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:০০ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১১:১৭ এএম
সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানার মালিকের কারাদণ্ড
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার ও গ্যাস চুরির অভিযোগে এক চুন কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে আরও কয়েকটি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (১১জুন) দিনব্যাপী তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ, সোনারগাঁয়ের আওতাধীন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

জেলা প্রশাসক, তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সোনারগাঁ জাদুঘর সংলগ্ন ইছাপাড়া এলাকায় অবস্থিত একটি চুন কারখানায় অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটির মালিক মেসার্স প্রান্ত ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবু বক্করকে (২৬) আটক করা হয়।

তদন্তে জানা গেছে, বৈধ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে তিনি অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করেন। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১২(১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল। আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

কর্মকর্তারা জানান, ইছাপাড়া এলাকার কারখানাটির পাশাপাশি দিঘিরপাড় এলাকায় একটি এবং পিরোজপুর ইউনিয়নের মহাসড়কের দুই পাশে অবস্থিত আরও দুটি চুন কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।

তদন্তে অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল বলেন, "রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরি এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের শনাক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসনের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে এলাকায় থাকা কয়েকটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ইমরান/তামান্না রুপা

মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার ৬

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:৪১ এএম
মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার ৬
ছবি: খবরের কাগজ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনায় ১০ যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের জামালপুর আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলো, উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরসুখনগরী বারখাদা এলাকার শাহজাহান মুন্সির ছেলে মনিরুল ইসলাম বাবু (২০), হবি মুন্সির ছেলে সবুজ মিয়া (২১), হবি মণ্ডলের ছেলে হোসেন আলী (১৮), জগলুল পাশার ছেলে সাজিবুল হাসান সজিব (২০), জোড়খালী ইউনিয়নের খিলকাটি গয়েসপাড়া এলাকার মহব্বত আলীর ছেলে আনন্দ হাসান (১৮) এবং তাছের মণ্ডলের ছেলে ইউনুস মিয়া (১৮)। অপহৃত কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। অপহরণের পর থেকে তাকে নিয়ে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে।

অপহৃত কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি গয়েসপাড়া গ্রামের নাইম ইসলাম (১৮) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিশোরী এতে সাড়া না দিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের পক্ষ থেকে নাইমের স্বজনদের বিষয়টি অবহিত করা হলে তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে কিশোরীকে অপহরণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। 

আরও জানা গেছে, বুধবার (১০ জুন) রাত সাড়ে ১০টার দিকে নাইমসহ কয়েকজন যুবক ওই কিশোরীর বাড়িতে প্রবেশ করে। পরে তারা জোরপূর্বক কিশোরীকে তুলে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ধাওয়া করে ছয়জনকে আটক করতে সক্ষম হয়। তবে নাইমসহ অন্যরা কিশোরীকে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনায় অপহৃত কিশোরীর মা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আসমাউল আসিফ/অন্তরা