ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক নিশ্চিত আশ্রয় ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক আল্লাহর ভালোবাসা পাওয়ার চার শর্ত সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা মিরপুরে মাদরাসার সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ দগ্ধ ৩ ইংল্যান্ড দলের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার প্রাথমিক শিক্ষক বদলিতে বড় সংস্কার জাপানিজ সমর্থকরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন? ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির এনএসইউ ট্রাস্টি বেনজীর আহমেদ ফের সাউথ এশিয়া রিজিওনাল কাউন্সিলের কোষাধ্যক্ষ সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু খুলনায় মসজিদে ঢুকে ২ মুসল্লিকে গুলি কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু ঈশ্বরদীতে ব্রাজিল-মরক্কো খেলা দিয়ে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শুরু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে প্রাণ গেল আরও ১ শিশুর ইনজুরি নিয়ে শঙ্কিত নয় মরক্কো বেনাপোল বন্দরে ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত এনড্রিককে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন আনচেলত্তি আরাগচির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওসি প্রত্যাহার মতলবে ৬৪ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ, নিরাপত্তাহীনতায় লাখো মানুষ জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান কেনেডি সেন্টার থেকে অপসারণ করা হলো ট্রাম্পের নাম ক্রিকেটার নাঈমকে হেনস্থায় প্রত্যাহার খুলশী থানার ওসি আরিফুল যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: সময় নিয়ে দ্বিমত তেহরানের ২৫ মে থেকে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোহেল-স্বপ্নার আপিল
Nagad desktop

উখিয়ায় জমি নিয়ে বিরোধে নারীসহ নিহত ৩

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:২৩ পিএম
আপডেট: ০৬ এপ্রিল ২০২৫, ০১:৪৯ পিএম
উখিয়ায় জমি নিয়ে বিরোধে নারীসহ নিহত ৩
নিহত আবদুল্লাহ আল মামুন (ডানে) ও আব্দুল মান্নান। ছবি: খবরের কাগজ

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টা-পাল্টি হামলায় উভয় পক্ষের তিনজন নিহত হয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে রাজাপালং ইউনিয়নের কুতুপালংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই এলাকার নাজির হোছেনের ছেলে ও রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াত ইসলামীর আমির আব্দুল্লাহ আল মামুন (৪৫), মোহাম্মদ হোছেনের ছেলে আব্দুল মান্নান (৩৬) ও তার বোন শাহিনা বেগম (৩৮)। তারা পরস্পর আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।

বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন। ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হওয়ার তথ্য দিলেও তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে হেলাল উদ্দিন বলেন, উখিয়ার কুতুপালং এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে ভিটে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার সকালে বিবাদমান এক পক্ষ বিরোধীয় জমিতে পাকা দেওয়াল নির্মাণ শুরু করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি এবং পরে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষ ধারালো দা, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।'

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, জমি বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে তিনজন নিহত এবং কয়েকজন আহত হবার খবর শুনেছেন। তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ এখনও হাসপাতালে রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মুহিব/মেহেদী/

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৪০ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০২:৫২ পিএম
ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা
ছবি: সংগৃহীত

‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ; এই শ্লোগানে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা ।

রবিবার (১৪জুন ) সকালে শহরের কলাবাগান এলাকার ল্যাবরেটরি স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।

‘বাংলাদেশে দুর্নীতির কারণগুলো ও তার প্রতিকারের উপায়’ এই বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয় শহরের বিভিন্ন এলাকার ৮ টি বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা শাখার সভাপতি প্রফেসর রুহুল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবলু কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কেসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. নওশের আলম, সহকারী অধ্যাপক ফরিদুল ইসলাম, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের পরিদর্শক কওসার আহম্মেদ, সরকারি বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আফরোজ, দুপ্রক’র সদস্য ইসাহাক আলী, গাউস গোর্কি, তরিকুল আলম রনি প্রমুখ।

সে সময় বক্তারা, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধ ও সততার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আহ্বান জানান। 

সেই সঙ্গে শিশু-কিশোরদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি করা গেলে ভবিষ্যতে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন।

মাহফুজুর রহমান/তামান্না রুপা/

ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০২:১৬ পিএম
ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির
ছবি: খবরের কাগজ

দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (১৪ জুন) রাজধানীর বনানীতে আইএসপিএবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৯ জুন দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায় অবস্থিত ‘ডট ইন্টারনেট’-এর প্রধান কার্যালয়সহ রাজধানীর বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে একযোগে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

আইএসপিএবি নেতারা বলেন, এই হামলা শুধু নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের ওপর আক্রমণ নয়, বরং দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও ডিজিটাল অর্থনীতির ওপর সরাসরি আঘাত।

হামলার বিবরণ দিয়ে সংগঠনটি জানায়, একদল সন্ত্রাসী প্রতিষ্ঠানগুলোর কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে এবং প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।

কোটি কোটি গ্রাহকের কাছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আইএসপি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে নেতারা বলেন, এ ধরনের ঘটনা ডিজিটাল নিরাপত্তা, বিনিয়োগের পরিবেশ এবং সেবার ধারাবাহিকতা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলন থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৬টি দাবি জানানো হয়:

 * হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা।
 * অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
 * তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট অবকাঠামোকে ‘গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ’ বিবেচনা করে নিরাপত্তা জোরদার করা।

 * ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।
 * ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।
 * আইএসপি প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে সংশ্লিষ্ট স্থানীয় থানাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির এই সময়ে তথ্যপ্রযুক্তি খাতের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি অন্যথায় এই খাতে বিনিয়োগ ও সেবা—উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে।

আইএসপিএবি আশা প্রকাশ করেছে, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞা, সহ-সভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু, যুগ্ম মহাসচিব ফুয়াদ মোহম্মদ শরফুদ্দিন এবং কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদসহ সংগঠনের পরিচালকরা।

জয়ন্ত সাহা/আমান

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:২১ পিএম
সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম আক্রান্ত হয়ে ও হাম উপসর্গ নিয়ে ৬৯টি শিশুর মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪টি শিশু। 

রবিবার (১৪ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জ সদর উপজেলার মনোহরপুর গ্রামের জমির উদ্দিনের ৫ মাস ১৫দিন বয়সি ছেলে জাওয়াত মারা যায়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে কারও শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়নি। সেই সঙ্গে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৬৩ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত মোট ৩১৮ জনের পরীক্ষাগারে হামের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ২৪টি , মৌলভীবাজারে ১৬টি, সুনামগঞ্জে ১৭৪টি এবং সিলেট জেলায় ১০৪টি ।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৫৯ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১১০টি শিশু ভর্তি আছেন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৭৮টি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ৫৩টি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

শাকিলা ববি/অন্তরা

কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:০৩ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০১:০৮ পিএম
কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কয়সার আলী হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ারপাড় গ্রামের তমিজউদ্দিনের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ সরকার খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌসুমি ব্যবসায়ী কয়সার আলী রবিবার সকালে মধুপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে কাঁঠাল সংগ্রহ করতে যান। কাঁঠাল পাড়ার সময় অসাবধানতাবশত হাতে থাকা কাস্তে বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক খবরের কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজ/থিও

ঈশ্বরদীতে ব্রাজিল-মরক্কো খেলা দিয়ে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শুরু

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:৪৩ পিএম
ঈশ্বরদীতে ব্রাজিল-মরক্কো খেলা দিয়ে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শুরু
শহরের পিয়ারপুর মোড়ে প্রজেক্টরে খেলা দেখার আয়োজন করে ব্রাজিল সমর্থকরা। ছবি : খবরের কাগজ।

ব্রাজিল বনাম মরক্কোর খেলার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শুরু হয়েছে।

বিশ্বকাপ ফুটবলের সি গ্রুপের এ খেলাটি দেখার জন্য ঈশ্বরদীর ব্রাজিল সমর্থকরা নানান উদ্যোগ গ্রহণ করে। উদ্যোগের মধ্যে ছিল পতাকা টাঙানো, খিচুড়ি খাওয়ার আয়োজন, বড় প্রজেক্টর স্থাপন ইত্যাদি। 

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এ খেলাটি অনুষ্ঠিত হয়। 

ভোর ৫টার দিকে সরেজমিনে দেখা যায়, শহরের পিয়ারপুর এলাকায় ওয়াজের মোড়ে ব্রাজিল সমর্থকরা বড় প্রজেক্টরে খেলা দেখছেন। ২৫-৩০ জনের মধ্যে দু-এক জন ছাড়া সকলেই ব্রাজিল সমর্থক।

ব্রাজিল সমর্থক রাইয়ত মহন বলেন, প্রতিবছর বিশ্বকাপ ফুটবল আসরে একজন সমর্থক হিসেবে আনন্দ করেই ব্রাজিলের খেলা উপভোগ করি। বিশ্বকাপ ফুটবল আসরে এবারও সবাই মিলে খাওয়া দাওয়ার আয়োজন এবং খেলা দেখার জন্য বড় প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। 

মরক্কোর সমর্থক মশিউর রহমান মাসুম বলেন, এবার বিশ্বকাপ ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হবে মরক্কো। 

ব্রাজিল-মরক্কো ১-১ গোলে ড্র করে প্রথম ম্যাচ শেষ করেছে। খেলার প্রথমার্ধের ২১ মিনিটে মরক্কোর ইসমাইল সাইবারি গোল করে দলকে এগিয়ে নেন। তবে ৩২ মিনিটের মাথায় ব্রাজিলের ব্রুনো গিমায়েরেসের গোলে খেলা ১-১ সমতায় শেষ হয়। 

এদিকে বিশ্বকাপ ফুটবলের আরেক জনপ্রিয় দল আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে দলটির সমর্থকরাও নানান প্রস্তুতি শুরু করেছে। তাদের পক্ষ থেকেও খাবারের আয়োজনসহ বড় প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। 

জাহাঙ্গীর হোসেন/অন্তরা/