ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
মাঠের ফুটবল যখন মনের ব্যাধি পাঁচ বছর না খেয়েও যেভাবে বেঁচে থাকে গভীর সমুদ্রের প্রাণী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪ ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা আবারও ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন এরিকসেন উড়োজাহাজ প্রযুক্তিতে চীনের নতুন মাইলফলক রাজধানীর বনানীতে আরএফএল ‘বেস্ট বাই’ এর নতুন শোরুম চালু গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ পৈতৃক সম্পত্তি আত্মসাতের মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে... ইরানের হামলায় চুক্তির কোনো পরিবর্তন হবে না: ট্রাম্প রামুতে জোড়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আবারও ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার পিক্সেল স্টুডিও অ্যাপ বন্ধ করল গুগল রাবিতে ছাত্রলীগের পোস্টারিং শর্তসাপেক্ষে জামিন পেলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর সময়সীমা বাড়ানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী দাউদকান্দিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল গরম গরম শিঙাড়া বিশ্ব ব্রেইন টিউমার দিবস আজ, জানুন এর বিভিন্ন দিক চার লাখ টাকার বেশি বেতনে চাকরি দিচ্ছে টিআইবি যশোরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা হাজার বছরের রহস্য, উত্তর মিলল পায়রার যকৃতে! জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান তেল আবিবের হামলায় পাল্টা আক্রমণ তেহরানের আজকের মুদ্রার বাজার: ৮ জুন, ২০২৬ ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনে রাষ্ট্রীয় কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ কাফনে রক্তের দাগ দেখে জানাজা স্থগিত
Nagad desktop

হরিরামপুরে ১৬০০ নিষিদ্ধ গাছের চারা ধ্বংস

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১০:০২ পিএম
হরিরামপুরে ১৬০০ নিষিদ্ধ গাছের চারা ধ্বংস
ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার তিনটি নার্সারিতে অভিযান চালিয়ে এক হাজার ছয়শত নিষিদ্ধ ও পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার ঝিটকা দফাদারপাড়া নার্সারি, বাল্লা ইউনিয়নের মাচাইন গ্রামের বনফুল নার্সারি ও সম্পা নার্সারিতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি দপ্তরের সহযোগিতায় এ অভিযান চালান হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর আক্তার।

এ সময় এক হাজার ছয়শত পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা জব্দ করা হয় এবং ঘটনাস্থলেই তা ধ্বংস করা হয়।

 অভিযানকালে হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপণন নিষিদ্ধ। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।'

ইউএনও কোহিনুর আক্তার বলেন, 'পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপণন নিষিদ্ধ। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

চলতি বছরের ১৫ মে আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

আসাদ/মেহেদী/

ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:১৭ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০২:২৩ পিএম
ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
ছবি: খবরের কাগজ

ঢাকার ধামরাইয়ে চানাচুর খাওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. রুবেল নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাবাসী ৯৯৯-এ ফোন দিয়ে অভিযুক্তকে পুলিশে দেন।

রবিবার (৭ জুন) বিকেলের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার রুবেলের বাড়ি উপজেলার কুল্লা ইউনিয়নে। তিনি পেশায় অটোরিকশাচালক এবং মাদকাসক্ত বলে জানা যায়।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে। শিশুর চিৎকারে প্রতিবেশী এক নারী ও তার শ্বশুর এগিয়ে আসলে শিশুটি লম্পটের হাত থেকে রক্ষা পায়। পরে স্থানীয়রা অভিযুক্তকে ধরে মারধর করে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

রুহুল আমিন/খাদিজা রুমি/

গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:৪৪ পিএম
গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
ধর্ষণচেষ্টায় অভিযুক্ত মঞ্জু। ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঞ্জু (৩৩) নামে এক জনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (৮ জুন) সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত মঞ্জু স্থানীয় আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার পৈতৃক নিবাস গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে হলেও তার পরিবার নারায়ণগঞ্জে বসবাস করে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নিজ বাসার পাশের একটি নলকূপের সামনে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় মঞ্জু পানি খাওয়ার অজুহাতে শিশুটির কাছে গিয়ে তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। শিশুটির মা বিষয়টি দেখে ফেলে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মঞ্জুকে আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মঞ্জু দাবি করেন, তিনি প্রায় দুই মাস ধরে ভবেরচর ঈদগাহ এলাকার আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কাজ করছেন। আজ সকালে ডিউটি শেষে তিনি নয়াকান্দি গ্রামে হাঁটতে বের হয়েছিলেন। নলকূপের পাশে শিশুটিকে একা পেয়ে নাম জিজ্ঞেস করতেই স্থানীয়রা তাকে মারধর শুরু করে। তিনি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

গজারিয়া থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং স্থানীয়দের হেফাজতে থাকা অভিযুক্তকে উদ্ধার করি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনি ব্যবস্থা করা হবে।’

সুমন/অন্তরা

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০১ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১২:১১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ
বিজয়নগরে বিজিবির অভিযানে জব্দকৃত ৬ টন ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যান। ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর থেকে বিজিবির অভিযানে ছয় টন ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

সোমবার (৮ জুন) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান চালায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবির একটি টহল দল ভোরে ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৬ টন জিরাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করে। জব্দ করা জিরা ও কাভার্ডভ্যানটি আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকার সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/আজহার/

কাফনে রক্তের দাগ দেখে জানাজা স্থগিত

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:৫০ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১২:০০ পিএম
কাফনে রক্তের দাগ দেখে জানাজা স্থগিত
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের রাউজানে কাফনের কাপড়ে রক্তের দাগ দেখে সিরাজ উদ্দৌলা দুলালের (৫০) জানাজা স্থগিত করেছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

রবিবার (৭ জুন) বিকেলে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ননা হাজী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরে পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীর সুন্নিয়া মাদরাসা-সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন দুলাল। রবিবার সকালে নগরীর ওই বাসায় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরে দুপুর ২টার দিকে কাফনে মোড়ানো মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি রাউজানের পূর্বগুজরায় আনা হয়।

জানাজার প্রস্তুতির সময় উপস্থিত লোকজন কাফনের কাপড়ে অতিরিক্ত রক্তের দাগ দেখতে পান। এতে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দেখা দিলে স্থানীয়রা দাফন কার্যক্রম স্থগিত করে পুলিশকে জানান।

স্থানীয় বাসিন্দা আব্বাস উদ্দিন বলেন, দাফনের জন্য কবর প্রস্তুত করা হয়েছিল। কিন্তু জানাজার ঠিক আগে লাশ খাটিয়ায় তোলার সময় কাফনের কাপড়ে অতিরিক্ত রক্ত দেখা যায়। এতে সবার মনে সন্দেহ সৃষ্টি হলে দাফন বন্ধ করে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের ভগ্নিপতি মো. ইউসূফ বাবুল অভিযোগ করে বলেন, সম্প্রতি সিরাজউদ্দৌলাকে তার স্ত্রী ঘর থেকে বের করে দিয়েছিলেন। পরে তিনি এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। এরপর আবার নিজের বাসায় ফিরে যান। তার মাথায় তিনটি কোপের চিহ্ন রয়েছে। এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হতে পারে না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানাই।

তবে নিহতের স্ত্রী জাহেদা বেগম দাবি করেন, তার স্বামীর মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। তার ভাষ্য, মৃত্যুর দুই দিন আগে চেয়ার থেকে পড়ে গিয়ে তিনি সামান্য আঘাত পেয়েছিলেন।

খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ৯টার দিকে মরদেহ উদ্ধার করেন।

রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, মূল ঘটনাটি চট্টগ্রাম নগরী এলাকায় ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিদারুল আলম/তামান্না রুপা/

হামে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে ১ শিশুর মৃত্যু, ভর্তি ২৯

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫৯ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১১:০৯ এএম
হামে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে ১ শিশুর মৃত্যু, ভর্তি ২৯
ছবি: খবরের কাগজ

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহে ৪৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ শিশু ভর্তি হয়েছে।

গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার পর শেরপুরের শ্রীবরদীর ৬ বছরের শিশুটিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। পরে দুপুর আড়াইটার দিকে শিশুটি মারা যায়।

সোমবার (৮ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ৮ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯৬০ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৭টি শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৮০০টি শিশু। বর্তমানে হাসপাতালে মোট চিকিৎসাধীন আছে ১১২টি শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কামরুজ্জামান মিন্টু/তামান্না রুপা/