বাড়ির উঠানে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোছা. মুরশিদা খাতুন (২৯) নামে এক নারী এ সময় মাকে বাঁচাতে গিয়ে মায়ের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মুজাহিদ হোসেন (১০) নামে ছেলেরও মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার চক দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মুরশিদা ওই গ্রামের মো. মোরসালিনের স্ত্রী এবং মুজাহিদ হোসেন তাদের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, নিজ বাড়ির উঠানে কাপড় শুকাতে গিয়ে বৈদ্যুতিক তাঁরের সঙ্গে স্পৃষ্ট হয় মুরশিদা। এ সময় মাকে রক্ষা করতে গিয়ে ছেলে মুজাহিদ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সুরতহাল করেছে। এ ঘটনায় ব্যবস্থা নিয়ে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আসাদুল্লাহ/মেহেদী/