ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
ড. ইউনূসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ প্রতিদিন ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে : মির্জা ফখরুল মাঠের ফুটবল যখন মনের ব্যাধি পাঁচ বছর না খেয়েও যেভাবে বেঁচে থাকে গভীর সমুদ্রের প্রাণী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪ ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা আবারও ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন এরিকসেন উড়োজাহাজ প্রযুক্তিতে চীনের নতুন মাইলফলক রাজধানীর বনানীতে আরএফএল ‘বেস্ট বাই’ এর নতুন শোরুম চালু গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ পৈতৃক সম্পত্তি আত্মসাতের মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে... ইরানের হামলায় চুক্তির কোনো পরিবর্তন হবে না: ট্রাম্প রামুতে জোড়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আবারও ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার পিক্সেল স্টুডিও অ্যাপ বন্ধ করল গুগল রাবিতে ছাত্রলীগের পোস্টারিং শর্তসাপেক্ষে জামিন পেলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর সময়সীমা বাড়ানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী দাউদকান্দিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল গরম গরম শিঙাড়া বিশ্ব ব্রেইন টিউমার দিবস আজ, জানুন এর বিভিন্ন দিক চার লাখ টাকার বেশি বেতনে চাকরি দিচ্ছে টিআইবি যশোরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা হাজার বছরের রহস্য, উত্তর মিলল পায়রার যকৃতে! জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান তেল আবিবের হামলায় পাল্টা আক্রমণ তেহরানের আজকের মুদ্রার বাজার: ৮ জুন, ২০২৬ ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
Nagad desktop

দুই পাশে সেতু, চলার পথে পানি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪১ এএম
দুই পাশে সেতু, চলার পথে পানি
সাত বছর আগে বানানো সেতু দুটির মাঝখানে সংযোগ সড়ক না থাকায় এগুলো স্থানীয়দের কোনো কাজে আসে না। ছবি: খবরের কাগজ

রাঙামাটির বাঘাইছড়িতে কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনটি সেতুর সংযোগ সড়ক না থাকায় সেগুলো জনগণের কোনো কাজে আসছে না। এতে ১০ হাজারের বেশি মানুষ যাতায়াত করতে গিয়ে নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন। কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতির হারও কমে গেছে। ঘটেছে পানিতে ডুবে শিশু মৃত্যুর মতো ঘটনাও।

স্থানীয়রা বলছেন, জনগুরুত্ব বিবেচনায় অগ্রাধিকারের ভিত্তিতে সংযোগ সড়কগুলো নির্মাণ করে ওই অঞ্চলের মানুষের যাতায়াতে সুব্যবস্থা করে দেওয়া হোক। জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে ভোগান্তি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। 

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাঘাইছড়ি পৌর এলাকার কুদ্দুস পাড়া জাহাঙ্গীরের বাড়ির পাশে ছড়ার ওপর নির্মিত দুটি সেতু এখন স্থানীয়দের আক্ষেপ আর দুর্ভোগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ কর্মসূচির অধীনে ২০১৮-১৯ অর্থবছরে ৩৯ ফুট দৈর্ঘ্যের এসব সেতু নির্মাণ করা হয়। প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হলেও মাত্র ৮০০ ফুট সংযোগ সড়কের অভাবে গেল সাত বছর ধরে এগুলো পরিত্যক্ত হয়ে আছে। এতে ঘুরপথে যাতায়াত, জরুরি রোগী পরিবহন ও মৌসুমি ফল-ফসল বাজারজাত করতে গিয়ে স্থানীয় হাজারও মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

কথা হয় সেতুর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এই ব্রিজ বহুদিন ধরে পড়ে আছে। এর দুই দিকেই পানি। বহু মানুষ এদিক দিয়ে চলাচল করে। সড়কে পানি থাকলে বাচ্চারা অনেক ঝুঁকিতে থাকে। মাঝেমধ্যে পানিতে পড়ে যায়। কিছুদিন আগে এভাবে একটি বাচ্চা মারাও গেছে। কিন্তু সড়ক কেন হচ্ছে না, তা আমরা জানি না। আমরা চাই দ্রুত রাস্তা বানানো হোক, তাহলে এই অঞ্চলের মানুষের উপকার হবে।’ 

ওই এলাকার আরেক বাসিন্দা হোসেন আলী বলেন, ‘কয়েক বছর হয় এখানে দুটি সেতু হয়েছে। কিন্তু চলাফেরার মতো কোনো সড়ক নেই। রিকশা নিয়েও কেউ এই পথে যেতে পারে না। অসুস্থ কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার উপায় নেই। বছরের বেশির ভাগ সময় পথটি পানির নিচে তলিয়ে থাকে। সরকার সড়কটি বানিয়ে দিলে ব্রিজগুলো কাজে লাগবে। এলাকার মানুষের চলাফেরা করা সহজ হবে। মানুষের ভোগান্তি কমবে।’

চার হাজারের বেশি মানুষকে যাতায়াত করতে গিয়ে এই পথে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এই রাস্তাটি এখন এলাকাবাসীর ‘গলার কাঁটায়’ পরিণত হয়েছে। 

রমজান আলী নামে এক ব্যক্তি বলেন, ‘মেইন রোড থেকে মুসলিম ব্লকে যাতায়াতের পুরোনো সড়ক এটি। দুই ব্রিজের মধ্যে থাকা রাস্তা যদি উঁচু করা যায়, তাহলে যাতায়াতে সুবিধা হতো। যারা নিয়মিত নৌকা দিয়ে যাতায়াত করেন তারা স্বস্তির নিশ্বাস ফেলতেন।’ 

জোবায়ের মাহমুদ নামে আরেকজন বলেন, ‘এই দুই সেতুর দুই পাশে পাকা রাস্তা আছে। মাঝখানে যদি ৮০০ ফুটের মতো রাস্তা হয়ে যায়, তাহলে অন্তত চার হাজার মানুষের চলাচলের সুবিধা হয়।’

স্থানীয় কাচালং সরকারি উচ্চ বিদ্যালয় ও কাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে একই সময়ে আরেকটি সেতু নির্মাণ করা হয়। ৩৯ ফুট দৈর্ঘ্যের সেতুটি বানাতে খরচ হয় ৩৪ লাখ টাকা। কিন্তু সেতুর উত্তর প্রান্তে মাত্র ৫০ ফুট জায়গায় সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি কোনো কাজে আসে না। দুই স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি অন্তত পাঁচ হাজার মানুষ এই সেতুর কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। 

কাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, ‘এখানে ৫০-৬০ ফুটের মতো সড়ক বাকি আছে। এ কারণে আমাদের স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে। বর্ষাকালে খুব নাজুক অবস্থা থাকে। অন্য সময় ভাঙা থাকার কারণে এ পথে হাঁটা যায় না। এখন সবখানে রাস্তাঘাট প্রশস্ত হচ্ছে। কিন্তু এখানে রাস্তা না থাকায় এই এলাকার কয়েক হাজার মানুষকেও নিয়মিত দুর্ভোগ পোহাতে হয়। জরুরি ভিত্তিতে রাস্তাটি করা দরকার।’

তবে দীর্ঘ ভোগান্তির পর তিনটি সেতুর সংযোগ সড়ক নির্মাণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। তিনি বলেন, ‘সেতু তিনটির সংযোগ সড়ক দ্রুত করে দিতে আমি সংশ্লিষ্ট বিভাগকে বিশেষ করে এলজিইডি কিংবা পিআইওর দপ্তরকে নির্দেশনা দেব। কার্যকরী পদক্ষেপ নিতে চেষ্টা করব।’



প্রতিদিন ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে : মির্জা ফখরুল

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৪৬ পিএম
প্রতিদিন ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে : মির্জা ফখরুল
নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

প্রতিদিন প্রায় ১০০ কোটি লিটার পানি ঢাকা মহানগরে সরবরাহ করা সম্ভব হবে বলে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই এ প্রকল্পের মূল লক্ষ্য।

প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, ৫০ কোটি লিটার দৈনিক সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক। বাস্তবায়িত এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা।

সোমবার (৮ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় অবস্থিত মেঘনা পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) প্রকল্প পরিদর্শনজালে তিনি এসব কথা বলেন।

‎এ সময়  মন্ত্রী আরো বলেন, ঢাকা মহানগরের দুই সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে মেঘনা নদী থেকে পানি এনে শোধনের মাধ্যমে সরবরাহের লক্ষ্যে এই বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে। অতীতে ঢাকা শহরের জন্য ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছিল, যা ভবিষ্যতে ভয়াবহ সংকট সৃষ্টি করতে পারত।

তিনি বলেন, ‘এই সংকট মোকাবিলায় মেঘনা নদীর সারফেস ওয়াটার ব্যবহার করে তা ট্রিটমেন্টের মাধ্যমে ঢাকা মহানগরে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর আরও একটি অনুরূপ প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। দুটি প্রকল্প বাস্তবায়িত  প্রায় ১০০ কোটি লিটার পানি ঢাকা মহানগরে সরবরাহ করা সম্ভব হবে। ভবিষ্যতে আমাদের ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে সারফেস ওয়াটারের ব্যবহার বাড়াতে হবে।’

এ সময় মন্ত্রী প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি,রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ অনেকে।

রুবেল/আমান

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:১৭ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০২:২৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বৈশ্বামোড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একজন শিশু। এদের মধ্যে দুইজনের নাম জানা গেছে।

এরা হলেন সরাইল উপজেলার শাহবাজুরের আরস আলী মুন্সি (৭০) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)।

সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি বাস ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডার উদ্দেশ্যে রওনা হয়। বৈশ্বামোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপ দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন।

আজিজুল/আমান

ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:১৭ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০২:২৩ পিএম
ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
ছবি: খবরের কাগজ

ঢাকার ধামরাইয়ে চানাচুর খাওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. রুবেল নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাবাসী ৯৯৯-এ ফোন দিয়ে অভিযুক্তকে পুলিশে দেন।

রবিবার (৭ জুন) বিকেলের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার রুবেলের বাড়ি উপজেলার কুল্লা ইউনিয়নে। তিনি পেশায় অটোরিকশাচালক এবং মাদকাসক্ত বলে জানা যায়।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে। শিশুর চিৎকারে প্রতিবেশী এক নারী ও তার শ্বশুর এগিয়ে আসলে শিশুটি লম্পটের হাত থেকে রক্ষা পায়। পরে স্থানীয়রা অভিযুক্তকে ধরে মারধর করে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

রুহুল আমিন/খাদিজা রুমি/

গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:৪৪ পিএম
গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
ধর্ষণচেষ্টায় অভিযুক্ত মঞ্জু। ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঞ্জু (৩৩) নামে এক জনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (৮ জুন) সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত মঞ্জু স্থানীয় আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার পৈতৃক নিবাস গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে হলেও তার পরিবার নারায়ণগঞ্জে বসবাস করে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নিজ বাসার পাশের একটি নলকূপের সামনে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় মঞ্জু পানি খাওয়ার অজুহাতে শিশুটির কাছে গিয়ে তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। শিশুটির মা বিষয়টি দেখে ফেলে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মঞ্জুকে আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মঞ্জু দাবি করেন, তিনি প্রায় দুই মাস ধরে ভবেরচর ঈদগাহ এলাকার আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কাজ করছেন। আজ সকালে ডিউটি শেষে তিনি নয়াকান্দি গ্রামে হাঁটতে বের হয়েছিলেন। নলকূপের পাশে শিশুটিকে একা পেয়ে নাম জিজ্ঞেস করতেই স্থানীয়রা তাকে মারধর শুরু করে। তিনি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

গজারিয়া থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং স্থানীয়দের হেফাজতে থাকা অভিযুক্তকে উদ্ধার করি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনি ব্যবস্থা করা হবে।’

সুমন/অন্তরা

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০১ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১২:১১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ
বিজয়নগরে বিজিবির অভিযানে জব্দকৃত ৬ টন ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যান। ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর থেকে বিজিবির অভিযানে ছয় টন ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

সোমবার (৮ জুন) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান চালায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবির একটি টহল দল ভোরে ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৬ টন জিরাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করে। জব্দ করা জিরা ও কাভার্ডভ্যানটি আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকার সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/আজহার/