চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত মানসিক প্রতিবন্ধী বেলাল হোসেনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় সুমন নামের এক যুবককে গ্রেপ্তার করে মাত্র ১০০ গ্রাম মাদকের মামলায় চালান দিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ।
এ নিয়ে সর্ব মহলে সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছে। গ্রেপ্তার হওয়া সুমন উপজেলা সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আবুল মনসুরের ছেলে ও ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। এলাকায় সে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
এদিকে গত বৃহস্পতিবার রাতে সুমনের গ্রেপ্তারের বিষয়টি এলাকায় জানাজানি হলে সর্ব মহলে আনন্দ বিরাজ করে। কিন্তু সেই আনন্দ বিষাদে রূপ নিল পরের দিন। স্থানীয়দের দাবি টাকার বিনিময়ে এলাকার চিহ্নিত মাদক কারবারি, সন্ত্রাসী, খুনি সুমনকে মাত্র একশ গ্রাম মাদক দিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। বিষয়টি যখন স্থানীয়দের মাঝে জানাজানি হয় তখন পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। শনিবার রাতে এলাকাবাসীর উদ্যেগে মাদক, চাঁদাবাজির বিরুদ্ধে ও খুনের আসামি সুমনকে মাদকের মামলায় চালান দেওয়ায় প্রতিবাদ সভা করা হয়।
মুসলেহ উদ্দীন/এসএন