ঢাকা ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ১২ জুন ২০২৬

সর্বশেষ
তোমাকে দেখার স্বাদ মিটবে না লাবণ্য ধরে রাখো কীভাবে? খুব বেশি কিছু না দায়বদ্ধ রেফারিদের মাথায় কী? হৃদয়ের ভাঙা নীলিমা সময় একটি সাধনাযোগ্য শিল্প বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটি’তে দু’দিনব্যাপী কর্মসূচি মোস্তফা কামালের বিষাদ বসুধা কুষ্টিয়ার সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা সাতচল্লিশের অস্বাভাবিকতার মধ্যেও স্বাভাবিক জীবনযাপন করেছি শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোর গ্রেপ্তার প্রাচ্য-প্রতিচ্যের দ্বন্দ্ব ও সমকালীন চিন্তার বহুমাত্রিক পাঠ ১৭ বছর পর বিএনপি সরকারের বাজেট, সোনারগাঁয় আনন্দ মিছিল কারাগারে স্ত্রীকে গাঁজা পৌঁছে দিতে গিয়ে স্বামী আটক চুয়াডাঙ্গায় অপারেশনের মাঝপথে চলে যান চিকিৎসক সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানার মালিকের কারাদণ্ড মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার ৬ দুর্দান্ত প্রত্যাবর্তনে কোরিয়ার চেকমেট টেকনাফ সীমান্তে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক টিভিতে আজকের খেলা সিরাজদিখানে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১০ দেশীয় শিল্পের সুরক্ষায় উদ্যোক্তাদের ছাড় আধুনিক বাজেট বনাম ইসলামের বায়তুল মাল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ থেকে জিদানের ঢুস কর্মসংস্থানকে প্রধান অগ্রাধিকার বরাদ্দ কমিয়ে বৈদেশিক কর্মসংস্থানে উচ্চাভিলাষ! বাজেটে দুদকের বরাদ্দ বাড়েনি অর্থনীতি পুনরুদ্ধারে সাহসী রোডম্যাপ জুয়ার পূর্বাভাস, ভাঙতে পারে সব রেকর্ড
Nagad desktop

বাংলাদেশের জলসীমায় ঢুকে জেলেদের মারধর ও লুটপাট করল মায়ানমার নৌবাহিনী

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
বাংলাদেশের জলসীমায় ঢুকে জেলেদের মারধর ও লুটপাট করল মায়ানমার নৌবাহিনী
ছবি: খবরের কাগজ

সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় মাছ শিকারের সময় মায়ানমার নৌবাহিনীর একটি জাহাজ এসে একদল জেলেকে আটক করে মারধর ও লুটপাট করেছে। এ সময় তাদের ট্রলারের ইঞ্জিন, জালসহ মূল্যবান সরঞ্জাম লুট করে নেওয়া হয়।

আহত জেলেরা হলেন, সৈয়দ আলম, মাঝি মুজিব, হাফেজ উল্লাহ, মো. আয়াছ, শাহ আলম, হামিদ হোসেন ও আব্দু মজিদ। তারা সবাই সেন্টমার্টিনের কোনা পাড়া এলাকার বাসিন্দা। এর মধ্যে আহত সৈয়দ আলম ও আব্দু মজিদকে আশঙ্কাজনক অবস্থায় টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের সেন্টমার্টিনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত জেলে সৈয়দ আলম জানান, বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের সময় হঠাৎ মায়ানমার নৌবাহিনীর একটি জাহাজ তাদের ট্রলার থামিয়ে জাহাজে তুলে নিয়ে যায় এবং ব্যাপক মারধর করে। পরে তাদের মালামাল লুট করে অন্য একটি ট্রলারের মাধ্যমে সেন্টমার্টিন ঘাটে পৌঁছে দেয়।

সেন্টমার্টিনের নজরুল পাড়া এলাকার আব্দুর রহিম বলেন, মোট সাতজন জেলে এ সময় আটক হয়ে নির্যাতিত হন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা খারাপ হয়। গুরুতর আহত সৈয়দ আলমকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহীন/মেহেদী/

কুষ্টিয়ার সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৫২ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
কুষ্টিয়ার সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
ছবি: খবরের কাগজ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশ ইন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসী।

শুক্রবার (১২ জুন) ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিজিবি সূত্র জানায়, চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে। বর্তমানে ওই ১২ জন ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছে।

বিজিবি খবরের কাগজকে জানিয়েছে, পুশইন ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছে।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল খবরের কাগজকে বলেন, 'ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। তবে স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে তাদের প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে'।

প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, '১২ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল, তবে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা বর্তমানে ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে'।

মিলন/থিও

শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোর গ্রেপ্তার

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৩৭ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১২:২৮ পিএম
শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোর গ্রেপ্তার
ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১২জুন) দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে নেয়া হয়। এর আগে বুধবার রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রহমত রনি (১৪) ও একই এলাকার রায়হান (১৫)। 

পুলিশ জানায়, গত বুধবার বিকেলে উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া এলাকায় শিশুটি তার বাড়ির পেছনের মাঠে খেলা করছিল। এ সময় কৌশলে নিয়ে তাকে ধর্ষণ করে দুই কিশোর। পরে ঘটনাটি তার পরিবারকে জানায়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, শিশু ধর্ষণের ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে শিশুটিকে।

আসাদুল্লাহ/তামান্না রুপা/

১৭ বছর পর বিএনপি সরকারের বাজেট, সোনারগাঁয় আনন্দ মিছিল

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৩১ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১২:২৫ পিএম
১৭ বছর পর বিএনপি সরকারের বাজেট, সোনারগাঁয় আনন্দ মিছিল
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় দীর্ঘ ১৭ বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট উপস্থাপনকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। এ সময় সাধারণ মানুষের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের তত্ত্বাবধানে মিছিলটি আয়োজন করা হয়। মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীরা পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বাজেটকে জনবান্ধব ও উন্নয়নমুখী বলে অভিহিত করেন। তাদের ভাষ্য, নতুন বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, বিএনপি নেতা নুরে ইয়াসিন নোবেল, শহীদ সরকার, সাদিকুর রহমান সেন্টু, হারুনুর রশিদ মিঠু, খোরশেদ আলম, শামীম আহামেদ, জসিম উদ্দিন, আব্দুর রাহিম, হযরত আলী রানা, ওমর ফারুক টিটু, আল আমিন, যুবদল নেতা রাকিব হাসান, বাবুল ও মেহেদী হাসানসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইমরান হোসেন/থিও

কারাগারে স্ত্রীকে গাঁজা পৌঁছে দিতে গিয়ে স্বামী আটক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:২৪ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১২:২৩ পিএম
কারাগারে স্ত্রীকে গাঁজা পৌঁছে দিতে গিয়ে স্বামী আটক
ছবি: খবরের কাগজ

মাগুরা জেলা কারাগারে বন্দি থাকা স্ত্রীর কাছে গাঁজা সরবরাহের চেষ্টা করতে গিয়ে দবির মোল্যা নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (১১জুন) সকালে মাগুরা জেলা কারাগারের আরপি গেটের সামনে এ ঘটনা ঘটে।

কারা সূত্রে জানা যায়, মাদক মামলায় কারাবন্দি তন্বী খাতুনের সঙ্গে সাক্ষাৎ করতে সকালে কারাগারে আসেন তার স্বামী দবির মোল্যা। এ সময় আরপি গেটে দায়িত্বরত কারারক্ষীরা তাকে তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে তার জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে রাখা প্রায় ৫০ গ্রাম গাঁজার একটি প্যাকেট উদ্ধার করা হয়।

মাগুরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মহিউদ্দিন হায়দার জানান, গাঁজা উদ্ধারের পর বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা কারা-ফটকে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত দবির মোল্যাকে দোষী সাব্যস্ত করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দবির মোল্যা স্বীকার করেন, স্ত্রীর অনুরোধেই তিনি গাঁজার প্যাকেট কারাগারের ভেতরে নেওয়ার চেষ্টা করেন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, কারাবন্দি তন্বী খাতুন কারাগারের ভেতরেও মাদক কারবার চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে স্বামীর মাধ্যমে গাঁজা সংগ্রহের চেষ্টা করেন। তবে কারারক্ষীদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

কাসেমুর শ্রাবণ/তামান্না রুপা/

চুয়াডাঙ্গায় অপারেশনের মাঝপথে চলে যান চিকিৎসক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:১৭ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১২:২১ পিএম
চুয়াডাঙ্গায় অপারেশনের মাঝপথে চলে যান চিকিৎসক
ছবি: খবরের কাগজ

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এ অপারেশন মাঝপথে স্থগিত রেখে চলে গিয়েছেন চিকিৎসক। এ ছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশ এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত নিয়ম-নীতি লঙ্ঘনের অভিযোগে হাসপাতালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ টিম।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায়, ক্লিনিকটিকে ১ লাখ টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়।

জানা যায়, গত ৫ জুন মুসলিমা খাতুন নামে এক রোগীর জরায়ুর টিউমার অপসারণের জন্য ক্লিনিকটিতে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়। অভিযোগ রয়েছে, রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই অ্যানেসথেসিয়া দিয়ে অস্ত্রোপচার শুরু করা হয়। এক পর্যায়ে অপারেশন অসমাপ্ত রেখে চিকিৎসক চলে যান। পরে রোগীকে চুয়াডাঙ্গায় স্থানান্তর করে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

এ ঘটনায় রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ টিম ক্লিনিকে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম, অপরিচ্ছন্ন পরিবেশ এবং প্রয়োজনীয় মানদণ্ড না মানার প্রমাণ পাওয়া যায়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন অনিয়মের দায়ে অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ক্লিনিকটির প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স এবং অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মিজানুর রহমান/থিও