শরীয়তপুরের জাজিরায় বোমা বানানোর সময় বিস্ফোরণে সোহান বেপারী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুত্বর আহত হয়েছেন। আহতের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে বিলাশপুর ইউনিয়নে কুদ্দুস বেপারীর কান্দি চেয়ারমান কুদ্দুস বেপারীর বাড়ির পাশে একটি ঘরে বোমা তৈরি করার সময় এ বোমা বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি জমির ভিতর থেকে সোহান বেপারী নামে এক যুবকদের ছিন্নবিচ্ছিন্ন একটি মরদেহ উদ্ধার করে জাজিরা থানা পুলিশ।
স্থানীয়রা জানান, রাতে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারীর বাড়ির পার্শ্ববর্তী তার ভাই নুরুল ইসলাম বেপারীর একটি পরিত্যক্ত ঘরে হাত বোমা/ককটেল বানাতে গিয়ে ভয়ংকর বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে চেরাগ আলী বেপারী কান্দির দেলোয়ার বেপারির ছেলে সোহান বেপারী নামের একজন ঘটনাস্থলে মারা গিয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালে আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রাজিব হোসেন/সুমন/