ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশ্বাস দিলেন মির্জা ফখরুল কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা হরিণাকুন্ডুতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ইসরায়েলের আগ্রাসন পুরো বিশ্বের জন্য বিপদ: এরদোয়ান সিলেটে অবৈধভাবে বালু উত্তোলনকালে প্রশাসনের অভিযান মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার চট্টগ্রাম কাস্টমসের বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট কার্যক্রম ২৪ ঘণ্টা বন্ধ থাকছে প্রথমবার মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াল ব্যক্তিগতভাবে আমি মৃত্যুদণ্ড বিরোধী: আইনমন্ত্রী বাংলা কিউআর: ক্যাশলেস বাংলাদেশের পথে নতুন বিপ্লব ভ্যানচালকের আর্জেন্টিনা প্রেম মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা: আন্তোনিও গুতেরেস বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর অত্যন্ত শক্তিশালী এল নিনোর সম্ভাবনা বাড়ছে: ইইউ পর্যবেক্ষণ সংস্থা বিছানা নাপাক হলে ঐ ঘরে নামাজ পড়া যাবে কি? পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও কার্য উপদেষ্টা কমিটি গঠন যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তি অনিশ্চিত কারাগারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি বরাদ্দ অর্থের ব্যয় নিশ্চিত করতে হবে চার স্তরে মজুত, জলাতঙ্কের ভ্যাকসিনের কোনো সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা পাবে পরিবার মার্কিন বাণিজ্য চুক্তি পোশাক শিল্পের জন্য অশনি সংকেত: ড. মোস্তাফিজুর রহমান ইরানকে আলোচনা বিলম্ব করার ‘মূল্য দিতে হবে’: ট্রাম্প আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ৩ গাজীপুরে বাস উল্টে বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থী আহত সিংগাইরে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু: ১৫০ জনের বিরুদ্ধে মামলা চার দিনের সংগীত উৎসবে মেতে উঠছে ঢাকা সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত
Nagad desktop

টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি মারা যায়নি, দাবি পুলিশের

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম
আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি মারা যায়নি, দাবি পুলিশের
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মায়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি এখনো বেঁচে আছে বলে জানিয়েছে পুলিশ। 

অন্যদিকে সীমান্ত থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ সদস্যসহ ৫৪ জনকে আটক করেছে বিজিবি।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আফনান (১২) ওই এলাকার জসিম উদ্দিনের মেয়ে। গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে প্রথমে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হোয়াইক্যং সীমান্তের ওপারে রাতভর গোলাগুলি চলছিল। রবিবার সকালে মায়ানমার থেকে ছোড়া গুলিতে শিশুটি আহত হয়। শিশুটি এখনো জীবিত রয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক। 

এর আগে, গুলিবিদ্ধ শিশুটি মারা যায় বলে জানিয়েছিলেন তিনি।

এদিকে এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিক্ষুব্ধ জনতা টেকনাফ-কক্সবাজার সড়ক অবরোধ করেন। 

বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি। 

অন্যদিকে, বিজিবি সূত্রে জানা যায়, মায়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের সময় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে দেশটির সশস্ত্র গোষ্ঠীর ৫৩ সদস্য ও এক বাংলাদেশিকে আটক করা হয়। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, সকাল থেকে সীমান্ত এলাকায় আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্ত এলাকা থেকে ৫৩ জন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে আটক করা হয়েছে। বর্তমানে অভিযান চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

শাহীন/এসজি/

হরিণাকুন্ডুতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:০১ পিএম
হরিণাকুন্ডুতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামে বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম চটকাবাড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

প্রতিবেশী তাহাবুল ইসলাম জানান, বুধবার বিকেলে পানের বরজে কাজ করছিলেন কৃষক আজিজুল ইসলাম। বিকেলে বৃষ্টি শুরু হলে তিনি বরজের মাঠ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন।

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, বজ্রপাতে আহত আজিজুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

মাহফুজুর রহমান/নাঈম

সিলেটে অবৈধভাবে বালু উত্তোলনকালে প্রশাসনের অভিযান

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:৪২ পিএম
সিলেটে  অবৈধভাবে বালু উত্তোলনকালে প্রশাসনের অভিযান
ছবি: খবরের কাগজ

সিলেটের জৈন্তাপুর উপজেলার  সবুড়ী নদী হতে  অবৈধভাবে বালু উত্তোলনকালে জৈন্তাপুর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

বুধবার (১০ জুন) দুপুর ১২টা থেকে আড়াইটা জৈন্তাপুর উপজেলার সবুড়ী নদীতে অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,জৈন্তাপুর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে উপজেলার ডুলটিরপাড় এলাকার সাবড়ী নদীতে উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি স্টিল নৌকা ও ১টি শ্যালো ইঞ্জিন চালিত মেশিন জব্দ করা হয়। পরে শ্যালো ইঞ্জিন সহ নৌকাটি পানিতে ডুবিয়ে রাখাসহ স্থানীয় ১ব্যক্তির জিম্মায় রাখা হয়।  এর আগে গত ৭জুন রবিবার জৈন্তাপুর উপজেলার প্রশাসন অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে উত্তোলিত প্রায় ৫ লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়। 

এ ব্যাপারে সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব বলেন, 'নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধ ভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালিত হবে।'

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, গত অভিযানে "জব্দকৃত বালুর প্রত্যাশিত মূল্য না পাওয়ায় নির্ধারিত নিলাম স্থগিত করা হয়। বর্তমানে জব্দ বালুর নিলাম সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

শাকিলা ববি/এসএন

মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:৩৯ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ১০:৪০ পিএম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের পাঁচ দিন পর ইজিবাইকচালক শহিদুল মাতুব্বরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের নুর হোসেন এবং পলাশ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার পার্শ্ববর্তী রাজৈর উপজেলার পান্থাপাড়া এলাকার একটি রাস্তার পাশের ঝোপ-ঝাড়ের ভিতর থেকে ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

নিহত শহিদুল মাতুব্বর মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আব্দুল ছালাম মাতুব্বরের ছেলে।

নিহতের ভাই শাহিদুল মাতুব্বর জানান, ৬ জুন শনিবার সকালে আমার ভাই ইজিবাইক চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরদিন ৭ জুন আমরা মুকসুদপুর থানায় একটা জিডি করি। পরে আমরা খবর পাই নুর হোসেন ও পলাশ আমার ভাইকে নিয়ে গেছে। আমার ভাইয়ের ইজিবাইক ছিনতাই করে আমার ভাইকে মেরে ফেলেছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, থানায় নিখোঁজ ডাইরি হওয়ার পরে গত ৯ জুন শহিদুলের ইজিবাইক মুকসুদপুর উপজেলার সিন্দয়াঘাট থেকে উদ্ধার করে পুলিশ৷ পরে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যমতে রাজৈর উপজেলার পান্থাপাড়া এলাকার একটি রাস্তার পাশের ঝোপের ভেতর থেকে ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাদল সাহা/নাঈম

কারাগারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:২৪ পিএম
কারাগারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইল জেলা কারাগারে বন্দিদের মধ্যে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

ফুটবল বিশ্বকাপের আমেজ যখন উত্তর আমেরিকা মহাদেশ ছাড়িয়ে বিশ্বের সকল দেশে ছড়িয়ে পড়েছে তখন টাঙ্গাইলের জেলা প্রশাসক উদ্যোগ নিলেন জেলা কারাগারে বন্দিরা কেন এই আনন্দ থেকে বঞ্চিত হবেন।

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষ্যে টাঙ্গাইল জেলা কারাগারের ১৮ টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে টিভির ব্যবস্থা করার মাধ্যমে কারাবন্দিদের জন্য খেলা দেখার ব্যবস্থা করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক শরীফা হক জানান, নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে কারাবন্দিরা তাদের জন্য বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করার অনুরোধ করেন। একজন স্বাভাবিক মানুষের মত কারাবন্দীরও বিশ্বকাপ ফুটবলের আনন্দে শরিক হওয়ার অধিকার রয়েছে। এ তারণা থেকেই এ উদ্যোগ নিয়েছি।

জেল সুপার জানান, বিশ্বকাপ ফুটবল দেখার জন্য কারাগারে টিভি স্থাপনের মাধ্যমে কারাবন্দিদের মধ্যে আনন্দ ও শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে।

জুয়েল/নাঈম

আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:১৩ পিএম
আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) হাসনাঈন আহমেদকে বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে এ আদেশ কার্যকর করা হলেও বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ঘুষ আদায়, সাধারণ মানুষকে হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তদন্ত শুরু হয়। তদন্তের প্রাথমিক পর্যায়ে তাকে আড়াইহাজার থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগের কারণে এসআই হাসনাঈন আহমেদকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলাম বলেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তবে এসআই হাসনাঈন আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মো: ইমরান হোসেন/এসএন