ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
বাজেট ২০২৬-২৭ উত্থাপন আজ: আকাঙ্ক্ষা বনাম বাস্তবতার টানাপোড়েন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তরের আশ্বাস স্থানীয় সরকার মন্ত্রীর কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা! হরিণাকুন্ডুতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ইসরায়েলের আগ্রাসন পুরো বিশ্বের জন্য বিপদ: এরদোয়ান সিলেটে অবৈধভাবে বালু উত্তোলনকালে প্রশাসনের অভিযান মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার চট্টগ্রাম কাস্টমসের বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট কার্যক্রম ২৪ ঘণ্টা বন্ধ থাকছে প্রথমবার মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াল ব্যক্তিগতভাবে আমি মৃত্যুদণ্ড বিরোধী: আইনমন্ত্রী বাংলা কিউআর: ক্যাশলেস বাংলাদেশের পথে নতুন বিপ্লব ভ্যানচালকের আর্জেন্টিনা প্রেম মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা: আন্তোনিও গুতেরেস বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর অত্যন্ত শক্তিশালী এল নিনোর সম্ভাবনা বাড়ছে: ইইউ পর্যবেক্ষণ সংস্থা বিছানা নাপাক হলে ঐ ঘরে নামাজ পড়া যাবে কি? পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও কার্য উপদেষ্টা কমিটি গঠন যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তি অনিশ্চিত কারাগারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি বরাদ্দ অর্থের ব্যয় নিশ্চিত করতে হবে চার স্তরে মজুত, জলাতঙ্কের ভ্যাকসিনের কোনো সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা পাবে পরিবার মার্কিন বাণিজ্য চুক্তি পোশাক শিল্পের জন্য অশনি সংকেত: ড. মোস্তাফিজুর রহমান ইরানকে আলোচনা বিলম্ব করার ‘মূল্য দিতে হবে’: ট্রাম্প আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ৩ গাজীপুরে বাস উল্টে বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থী আহত সিংগাইরে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু: ১৫০ জনের বিরুদ্ধে মামলা চার দিনের সংগীত উৎসবে মেতে উঠছে ঢাকা
Nagad desktop

শহিদ সুকান্ত বাবু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট: খরচ বাড়ে কাজ হয় না

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:০৬ এএম
শহিদ সুকান্ত বাবু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট: খরচ বাড়ে কাজ হয় না
শহিদ সুকান্ত বাবু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, গৌরনদী। ছবি: সংগৃহীত

২০২২-এর জুলাইয়ে শুরু হয়ে ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা। খরচ ধরা হয় সোয়া ২৫ কোটি টাকা। কিন্তু তিন বছরে কোনো কাজ হয়নি। ফলে ছয় মাস সময় বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত টানা হয়। খরচও বাড়িয়ে ৩৪ কোটি টাকা ধরা হয়। কিন্তু দীর্ঘ সাড়ে তিন বছরে নির্মাণকাজই শুরু হয়নি। বলা হচ্ছে, ‘শহিদ সুকান্ত বাবু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, গৌরনদী’ নামে একটি প্রকল্পের কথা।

রাজনৈতিক বিবেচনায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ব্যক্তিগত আগ্রহেই গৌরনদী উপজেলা সদর থেকে ৩৫ থেকে ৪০ কিলোমিটার দূরে একেবারে নিচু এলাকায় প্রকল্পের স্থান নির্বাচন করা হয়। আর্থিক অগ্রগতি হয়েছে মাত্র ১০ দশমিক ৪৫ শতাংশ। তাই আবারও দেড় বছর সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে। খরচ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ কোটি টাকা। প্রকল্পের বর্তমান অবস্থা যাচাই করতে সম্প্রতি পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় কিছু ব্যাপারে আপত্তি তুলে সংশোধন করতে বলা হয়। এটি বাস্তবায়ন করছে বস্ত্র অধিদপ্তর। 

বস্ত্র খাতে শিক্ষিত ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে কাজ করছে বস্ত্র অধিদপ্তর। তাদের উদ্যোগে প্রতিষ্ঠা করা হচ্ছে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। এসব প্রতিষ্ঠান থেকে পাস করে শিক্ষার্থীরা বস্ত্রশিল্পসহ বিভিন্ন খাতে নিয়োজিত হচ্ছেন। এ প্রেক্ষাপটে বরিশালের গৌরনদীতে শহিদ সুকান্ত বাবু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেয় বস্ত্র অধিদপ্তর। তারই অংশ হিসেবে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সীমান্তবর্তী খাঞ্জাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা গ্রামে এই প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নেয় সাবেক আওয়ামী লীগ সরকার। স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেখানে এক একর জমি অধিগ্রহণ করা হয়। প্রথমে এই প্রকল্পে খরচ ধরা হয় ২৫ কোটি ২৫ লাখ টাকা। বাস্তবায়নকাল ধরা হয় ২০২২-এর জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত। প্রকল্প ৫০ কোটি টাকার কম হওয়ায় ২০২২ সালের ৫ এপ্রিল তৎকালীন পরিকল্পনামন্ত্রী তাতে অনুমোদন দেন। কিন্তু কাজের অগ্রগতি হয়নি। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের প্রধান কাজ ছিল ছয়তলা ভিতের ওপর চারতলা একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণ। এতে খরচ ধরা হয় ২৩ কোটি ৫৯ লাখ টাকা। জমির মূল্য ৫২ লাখ টাকা। বাজেটে ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৯১টি আসবাবপত্র কেনার কথা বলা হয়। ৬৫ লাখ টাকায় ভূমি উন্নয়ন, ২১ লাখ টাকায় শহিদ মিনার নির্মাণ, ১ কোটি ১৭ লাখ টাকায় ৬৮ সেট যন্ত্রপাতি ও মেশিনারিজ কেনার কথা বলা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচিত জমিটি ছিল খুবই নিচু এলাকায়। বছরের প্রায় আট মাস সেখানে পানি জমে থাকে। বর্ষা মৌসুমে পুরো এলাকা পানির নিচে চলে যায়। এমন বাস্তবতায় সেখানে স্থায়ী কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা কতটা যৌক্তিক, সে প্রশ্ন তোলেন তারা। তারা বলেন, প্রকল্পটি দুই উপজেলার সীমান্তবর্তী হলেও সড়ক যোগাযোগ অত্যন্ত দুর্বল। গৌরনদী উপজেলা সদর থেকে ওই স্থানের দূরত্ব কমপক্ষে ৩৫ থেকে ৪০ কিলোমিটার। আবার আগৈলঝাড়া উপজেলা সদর থেকে সেখানে যাওয়ার কোনো সহজ পথ নেই। এমন অবস্থায় শিক্ষার্থী ও শিক্ষকরা কীভাবে নিয়মিত যাতায়ত করবেন, সে প্রশ্নও দেখা দিয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ব্যক্তিগত আগ্রহেই এই জমি অধিগ্রহণ করা হয়। তবে প্রকল্পের স্থান নির্বাচন ও শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার বিষয়গুলোর ওপর জোর না দিয়ে রাজনৈতিক প্রভাবের কারণে এমন একটি জমি নির্ধারণ করা হয়। ফলে কাজের কাজ কিছু হয়নি। কিন্তু খরচ বাড়ানো হয়েছে ঠিকই। এক বছর পরই সংশোধন করে খরচ বাড়িয়ে ধরা হয় ৩৩ কোটি ৭১ লাখ টাকা। সময় বাড়ানো হয় ছয় মাস। ২০২৩ সালের ২৯ আগস্ট এর অনুমোদনও দেওয়া হয়। কিন্তু এই সাড়ে তিন বছরে আর্থিক অগ্রগতি হয়েছে মাত্র ১০ দশমিক ৪৫ শতাংশ। 

তাই বাকি কাজ শেষ করতে এবার দেড় বছর অর্থাৎ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। খরচও সোয়া ২ কোটি টাকা বাড়িয়ে ধরা হয়েছে ৩৫ কোটি ৯৬ লাখ টাকা। একই সঙ্গে প্রকল্পের নামও পরিবর্তন করে নামকরণ করা হয়েছে বরিশাল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, গৌরনদী, বরিশাল স্থাপন। ২০২৫ সালের ১ জানুয়ারি প্রধান উপদেষ্টা প্রকল্পটির নাম পরিবর্তন করতে সম্মতি দেন। 

মেয়াদ বাড়ানোর ব্যাপারে বলা হয়েছে, প্রকল্পের মেয়াদ শুরুর প্রায় ২০ মাস পর জমির দখল বুঝে পাওয়া যায়। এরপর পূর্তকাজের জন্য টেন্ডার আহ্বান করা হয় এবং ২০২৪ সালের ৩১ মার্চ বরিশাল গণপূর্ত বিভাগ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিপত্র সম্পন্ন হয়। কিন্তু প্রকল্প এলাকা নিচু হওয়ায় বর্ষা মৌসুমে পানিতে নিমজ্জিত থাকে। তাই বাকি কাজ শেষ করতে এবার দেড় বছর সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তা যাচাই করতে গত বুধবার পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল ভবন নির্মাণে প্রথমে ২৪ কোটি টাকা ব্যয় ধরা হয়। পরে সংশোধন করে ৫৫ লাখ টাকা বেশি ধরা হয়। এই ব্যয় বাড়ার যৌক্তিকতা জানতে চাওয়া হয় সভায়। একই সঙ্গে জমির মূল্য ৫২ লাখ টাকা প্রাক্কলন করা থাকলেও পরিশোধ করা হয়েছে ৫৬ লাখ টাকা। ৪ লাখ টাকা কেন বেশি দেওয়া হয়, সে ব্যাপারেও জানতে চাওয়া হয়। গত ডিসেম্বর পর্যন্ত ভূমি উন্নয়ন ছিল শূন্য পর্যায়ে। এভাবে বিভিন্ন ব্যাপারে আপত্তি করে তা সংশোধন করতে বলা হয়েছে। সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠানো হলে এর চূড়ান্ত অনুমোদন দেবেন পরিকল্পনা উপদেষ্টা।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) গৌরনদী উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম জহির বলেন, ‘গৌরনদী ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট প্রতিষ্ঠা হবে নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু যে জমি নির্বাচন করা হয়েছে, তা পরিকল্পনাগত ব্যর্থতার উদাহরণ। কারণ এখানে বছরের ৮ থেকে ৯ মাস কোমরসমান পানি থাকে। যোগাযোগব্যবস্থাও অত্যন্ত দুর্বল। এমন জায়গায় প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত কীভাবে নেওয়া হলো, সেটাই বড় প্রশ্ন।’

আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা মো. আজাদ বলেন, ‘এ ধরনের প্রতিষ্ঠান চালু হলেও শিক্ষার্থীরা ভর্তি হবে কি না, তা নিয়েই সন্দেহ রয়েছে। কারণ যোগাযোগব্যবস্থার যে অবস্থা, তাতে পুরো প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়েছে।’ দক্ষিণ মাগুরা গ্রামের বাসিন্দা যতীন চন্দ্র দাশ বলেন, ‘একসময়ে শুনেছিলাম এখানে একটি টেক্সটাইল কলেজ হবে। জমি অধিগ্রহণও হয়েছে। কিন্তু এরপর আর কোনো খবর নেই। জমিটা এখনো বিলের অংশ হিসেবেই পড়ে আছে।’ 

সার্বিক ব্যাপারে জানতে প্রকল্প পরিচালক ও বস্ত্র অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবরের কাগজকে বলেন, ‘আমি অল্প কয়েক দিন হলো দায়িত্ব নিয়েছি। তাই বলার মতো সবকিছু বুঝে উঠতে পারিনি। সময় হলে সবকিছু বলা যাবে।’ 

প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন বরিশাল থেকে (নিজস্ব প্রতিবেদক) মঈনুল ইসলাম সবুজ

হরিণাকুন্ডুতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:০১ পিএম
হরিণাকুন্ডুতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামে বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম চটকাবাড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

প্রতিবেশী তাহাবুল ইসলাম জানান, বুধবার বিকেলে পানের বরজে কাজ করছিলেন কৃষক আজিজুল ইসলাম। বিকেলে বৃষ্টি শুরু হলে তিনি বরজের মাঠ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন।

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, বজ্রপাতে আহত আজিজুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

মাহফুজুর রহমান/নাঈম

সিলেটে অবৈধভাবে বালু উত্তোলনকালে প্রশাসনের অভিযান

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:৪২ পিএম
সিলেটে  অবৈধভাবে বালু উত্তোলনকালে প্রশাসনের অভিযান
ছবি: খবরের কাগজ

সিলেটের জৈন্তাপুর উপজেলার  সবুড়ী নদী হতে  অবৈধভাবে বালু উত্তোলনকালে জৈন্তাপুর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

বুধবার (১০ জুন) দুপুর ১২টা থেকে আড়াইটা জৈন্তাপুর উপজেলার সবুড়ী নদীতে অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,জৈন্তাপুর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে উপজেলার ডুলটিরপাড় এলাকার সাবড়ী নদীতে উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি স্টিল নৌকা ও ১টি শ্যালো ইঞ্জিন চালিত মেশিন জব্দ করা হয়। পরে শ্যালো ইঞ্জিন সহ নৌকাটি পানিতে ডুবিয়ে রাখাসহ স্থানীয় ১ব্যক্তির জিম্মায় রাখা হয়।  এর আগে গত ৭জুন রবিবার জৈন্তাপুর উপজেলার প্রশাসন অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে উত্তোলিত প্রায় ৫ লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়। 

এ ব্যাপারে সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব বলেন, 'নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধ ভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালিত হবে।'

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, গত অভিযানে "জব্দকৃত বালুর প্রত্যাশিত মূল্য না পাওয়ায় নির্ধারিত নিলাম স্থগিত করা হয়। বর্তমানে জব্দ বালুর নিলাম সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

শাকিলা ববি/এসএন

কারাগারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:২৪ পিএম
কারাগারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইল জেলা কারাগারে বন্দিদের মধ্যে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

ফুটবল বিশ্বকাপের আমেজ যখন উত্তর আমেরিকা মহাদেশ ছাড়িয়ে বিশ্বের সকল দেশে ছড়িয়ে পড়েছে তখন টাঙ্গাইলের জেলা প্রশাসক উদ্যোগ নিলেন জেলা কারাগারে বন্দিরা কেন এই আনন্দ থেকে বঞ্চিত হবেন।

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষ্যে টাঙ্গাইল জেলা কারাগারের ১৮ টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে টিভির ব্যবস্থা করার মাধ্যমে কারাবন্দিদের জন্য খেলা দেখার ব্যবস্থা করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক শরীফা হক জানান, নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে কারাবন্দিরা তাদের জন্য বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করার অনুরোধ করেন। একজন স্বাভাবিক মানুষের মত কারাবন্দীরও বিশ্বকাপ ফুটবলের আনন্দে শরিক হওয়ার অধিকার রয়েছে। এ তারণা থেকেই এ উদ্যোগ নিয়েছি।

জেল সুপার জানান, বিশ্বকাপ ফুটবল দেখার জন্য কারাগারে টিভি স্থাপনের মাধ্যমে কারাবন্দিদের মধ্যে আনন্দ ও শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে।

জুয়েল/নাঈম

আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:১৩ পিএম
আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) হাসনাঈন আহমেদকে বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে এ আদেশ কার্যকর করা হলেও বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ঘুষ আদায়, সাধারণ মানুষকে হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তদন্ত শুরু হয়। তদন্তের প্রাথমিক পর্যায়ে তাকে আড়াইহাজার থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগের কারণে এসআই হাসনাঈন আহমেদকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলাম বলেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তবে এসআই হাসনাঈন আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মো: ইমরান হোসেন/এসএন

পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ৩

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:১২ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০৮:১৩ পিএম
পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ৩
ছবি: খবরের কাগজ

পাবনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হোসেন আলীকে (৫৫) হত্যার ঘটনায় দুটি চরমপন্থি সংগঠনের নেতাদের অভ্যন্তরীণ বিরোধকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার ধর্মগ্রামের মতিয়ার রহমান (৪০), পুষ্পপাড়া গ্রামের শরীফ প্রামাণিক (৩৫) ও জাফরাবাদ গ্রামের মনিরুল ইসলাম (২৮)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’ এবং ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা)’—এই দুটি চরমপন্থি সংগঠনের আঞ্চলিক নেতা ও সদস্যদের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই প্রায় এক মাস আগে হোসেন আলীকে হত্যার পরিকল্পনা করা হয়। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি অবিস্ফোরিত গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নিহত হোসেন আলীর স্ত্রী আফসানা খাতুন বাদী হয়ে মঙ্গলবার রাতে পাবনা সদর থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার পর বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া প্রধান দুই আসামি জাফরাবাদ পুরাতনপাড়া গ্রামের মনিরুল ইসলাম ওরফে তোতা (৩৫) এবং গোপলার ছেলে শাহীন (২৮) বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত সোমবার (৮ জুন) সন্ধ্যায় পাবনা শহরের মাসুম বাজার এলাকায় জামেয়া আশরাফিয়া মাদরাসায় ছেলে রোহানকে (১২) রেখে বাড়ি ফিরছিলেন হোসেন আলী। মাদরাসার গেটেই মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ছেলের সামনেই তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। নিহত হোসেন আলী পাবনার একজন চিহ্নিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন।

আমিনুল ইসলাম/নাঈম