তিনদিনের ব্যক্তিগত সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা থেকে বিমানযোগে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
পরে সেখান থেকে তিনি গাড়িযোগে কক্সবাজার সার্কিট হাউজের উদ্দেশে রওনা দেন। সেখানে তার রাত্রিযাপনের কথা রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার নিজ জন্মস্থান কুতুবদিয়ার উদ্দেশে রওনা দেবেন। সেখানে পৌঁছে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। বিকেলে কুতুবদিয়া থেকে কক্সবাজারে ফিরে আসবেন এবং রাতে সার্কিট হাউজে অবস্থান করবেন।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, ব্যক্তিগত তিনদিনের সফরে প্রধান নির্বাচন কমিশনার কক্সবাজারে এসেছেন। রবিবার সকালে তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।
তারেকুর/মাহফুজ