ঢাকা ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ১২ জুন ২০২৬

সর্বশেষ
লাজ ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী যুদ্ধ থামিয়ে আলোচনার টেবিলে ট্রাম্প-ইরান; বাতিল মার্কিন হামলা তুমি এলে বসন্তে একটা শুক্রবারের দিবাভাগ তোমাকে দেখার স্বাদ মিটবে না ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা দাউদকান্দি থেকে নিখোঁজ লাবণ্য ধরে রাখো কীভাবে? খুব বেশি কিছু না দায়বদ্ধ রেফারিদের মাথায় কী? হৃদয়ের ভাঙা নীলিমা সময় একটি সাধনাযোগ্য শিল্প জাবি শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল জুলাইয়ের পর ভারত-ইসরায়েল মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটি’তে দু’দিনব্যাপী কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে প্রাণ গেল চালকের মোস্তফা কামালের বিষাদ বসুধা কুষ্টিয়ার সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা সাতচল্লিশের অস্বাভাবিকতার মধ্যেও স্বাভাবিক জীবনযাপন করেছি শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোর গ্রেপ্তার প্রাচ্য-প্রতিচ্যের দ্বন্দ্ব ও সমকালীন চিন্তার বহুমাত্রিক পাঠ ১৭ বছর পর বিএনপি সরকারের বাজেট, সোনারগাঁয় আনন্দ মিছিল কারাগারে স্ত্রীকে গাঁজা পৌঁছে দিতে গিয়ে স্বামী আটক চুয়াডাঙ্গায় অপারেশনের মাঝপথে চলে যান চিকিৎসক সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানার মালিকের কারাদণ্ড মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার ৬ দুর্দান্ত প্রত্যাবর্তনে কোরিয়ার চেকমেট টেকনাফ সীমান্তে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক টিভিতে আজকের খেলা
Nagad desktop

পদত্যাগ করছেন না চসিক মেয়র

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম
আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
পদত্যাগ করছেন না চসিক মেয়র
চট্টগ্রাম সিটি করপরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

পদত্যাগ করছেন না চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার শীর্ষে ছিল মেয়র ডা. শাহাদাত হোসেনের মেয়াদ কি শেষ হচ্ছে। নাকি তিনি পাঁচ বছর থাকতে চান। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হালিশহর এইচ ব্লকে পার্ক ও ওয়াকওয়ের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র পদত্যাগ না করার কথা নিশ্চিত করেন। 

এ সময় তিনি বলেন, একটা স্বৈরাচার সরকারের স্বৈরাচারী মেয়রের মেয়াদ শেষ হচ্ছে। ২০২৯ সালের নভেম্বরের ৩ তারিখ আমার মেয়াদ শেষ হবে। এর আগে নয়।

তবে তিনিও নির্বাচন চান উল্লেখ করে বলেন, তফসিল ঘোষণা হলে যদি দল তাকে প্রার্থী ঘোষণা করে তখন তিনি পদত্যাগ করবেন। 

নিজেকে অত্যন্ত গণতান্ত্রিক মানুষ উল্লেখ করে চসিক মেয়র শাহাদাত বলেন, ১৬ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করে যুদ্ধ করে এ পর্যায়ে এসেছি। আদালত ঐতিহাসিক রায় দিয়েছেন। ২০২১ সালে তার এজেন্ট, নেতাকর্মীদের গ্রেপ্তার করার কথা উল্লেখ করে তিনি বলেন, সেসময় আমাকে হাত-পা বেঁধে সাঁতার কাটতে দিয়েছিল। 

ভোট দিতে গিয়ে কেন্দ্রে দেখি নারী অ্যাজেন্টদের মেরে বের করে দিয়েছে। তারা কান্নাকাটি করতে দেখেছি। পুলিশের সামনে এসব ঘটনা ঘটেছে। ভীতিকর পরিস্থিতির নির্বাচন যখন নির্যাতনে পরিণত হয়েছিল তখন আমি ফাইট করেছি।

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে জেলে ঢুকিয়ে দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে মেয়র বলেন, ২০২১ সালের নির্বাচন আরও ভীতিকর ছিল। ইভিএমে ভোট হয়েছিল, প্রিন্টেড কপি না দিয়ে তারা হাতে লিখে রেজাল্ট দিয়েছিল। আমি বলেছি প্রিন্টেড কপি দাও, যদি আমি হারি গ্রহণ করব। তারা দিতে পারেনি। তাই আমি মামলা করেছিলাম। আমি তিন বছর ফাইট করেছি। তারা হার্ডডিস্কসহ সব পুড়িয়ে ফেলেছিল। ইলেকশনের দিন রাতেই নাকি তারা পুড়িয়ে ফেলেছিল।

রোগীর দেখার সময় হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করার কথা উল্লেখ করে বলেন, এমনকি ‘আমার পিএস মারুফক কথা বলতে এসেছিল, তাকেসহ জেলে ঢুকিয়ে দিয়েছিল।’ 

আদালতের রায়ের বর্ণনা দিয়ে মেয়র বলেন, রেজাউল করিমের আমল সম্পূর্ণ অবৈধ। তার অর্থ আমি যেদিন শপথ নিয়েছি সেদিন থেকে পাঁচ বছরের জন্য আমাকে মনোনীত করেছে। আমাকে সরকার পাঁচ বছর মেয়াদি ডিপ্লোমেটিক পাসপোর্ট দিয়েছে। ২০২৯ সালের নভেম্বরের ৩ তারিখ আমার মেয়াদ শেষ হবে। এর আগে নয়। তারপরও আমি নির্বাচন চাই। প্রায় চার দশকের নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে মেয়র বলেন, ছাত্রদলের সভাপতির পদ দিয়ে রাজনীতি শুরু করেছিলাম। সদস্য থেকে না। আমার জীবনে একটা অনুশোচনা এখনো পর্যন্ত উৎসবমুখর নির্বাচন ফেইস করতে পারিনি। গত ১৬ বছর নির্বাচনের পরিবেশ ছিল না। ১৬ বছরে দুটো নির্বাচন করেছিলাম, সেখানে নির্বাচনের নামে নির্যাতন করা হয়েছে।

জনপ্রিয়তা যাচাই করার ইচ্ছে পোষণ করে মেয়র বলেন, চট্টগ্রাম শহরে ২২ লাখ ভোটার আছে। আমি এখনো জানি না, আমাকে শহরের ২ লাখ মানুষ চায়, নাকি ১০ লাখ মানুষ চায়। পুরো রাজনীতি করে এটাই হবে আমার প্রাপ্তি কত লাখ মানুষ আমাকে চায়। অথবা আদৌ চায় কিনা। তাই গণতান্ত্রিক পরিবেশে ভোট চাই।

গত ১২ ফেব্রুয়ারি ইতিহাসে অন্যতম চমৎকার নির্বাচন হয়েছে। আজকে অনেকে বলে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। আমি স্পষ্ট বলতে চাই, আমি সরকারের একটি অংশে ছিলাম এবং আছি। আমি দেখেছি, সরকারের অনেক উপদেষ্টা চেষ্টা করেছিলেন বিএনপিকে কীভাবে হারানো যায় সে জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছিল। কিন্তু মহান রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছে দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন। জনগণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দেখিয়ে দিয়েছে বিএনপিকে কতটুকু জনপ্রিয়। তারেক রহমান পলোগ্রাউন্ড মাঠে ২৩টি আসনের সমাবেশ করেছে, ২১টি আসনে জিতেছে। বিদ্রোহী প্রার্থী না থাকলে বাঁশখালীতেও বিএনপি জিতত। তারেক রহমানের ক্যারিশমাটিক পাওয়ার আছে। উনি যদি কুড়িগ্রাম, নীলফামারী যেতেন সেখানেও অনেক ভোট পেত বিএনপি। 

এক প্রশ্নের মেয়র বলেন, আমিই বাংলাদেশের একমাত্র মেয়র। আদালত আমাকে অর্ডার দিয়েছে ২০২৯ সাল পর্যন্ত। আমি বলছি, নির্বাচন চাই। এখন দায়িত্ব এলজিআরডি মন্ত্রণালয়ের। আমার আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। শুধু চট্টগ্রাম নয়, ঢাকায় নির্বাচন হওয়া উচিত, কারণ কাউন্সিলর না থাকাতে জনগণ বঞ্চিত হচ্ছে। এলজিআরডি মন্ত্রণালয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত থাকতে হবে। আমি না থাকলে চালাবে কে। শহরটাতো এতিম হয়ে যাবে। প্রশাসক দেওয়ার সুযোগ নেই। প্রশাসক বদলি করে মেয়র দিয়েছে। মেয়র বদল করে প্রশাসক দেওয়ার সুযোগ নেই। জনগণের প্রতিনিধি হিসেবে আমি চাই সুষ্ঠু নির্বাচন হোক। যে নির্বাচনের প্রতীক্ষা আমি করছি। ২০২১ সালে যখন আমি নির্বাচন করেছিলাম তখন আমার দলের সেক্রেটারি আবুল হাশেম বক্কর, বর্তমান সভাপতি এরশাদ উল্লাহসহ একজন নারী প্রার্থী ছিলেন। কিন্তু দল আমাকে মনোনয়ন দিয়েছিল। সবার রাইট আছে। দল কাকে দিচ্ছে সেটি দলের চিন্তাভাবনা আছে। সবাইকে তো এমপি মনোনয়ন দেয়নি। যাচাই বাছাই করে দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন। দল যদি আমাকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে, আমি প্রস্তুতি নিয়েছি। আমি মনে করি, ১৬ বছর জনগণের সঙ্গে খুব ক্লোজলি থেকেছি। জনগণ নির্ধারণ করবে কাকে ভোট দেবেন। 

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম ৩ লাখ ৬৯ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। পরে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি একটি মামলা করেন শাহাদাত। তার অভিযোগ, নির্বাচনের ফলাফলে ইসি কর্মকর্তারা কারচুপি করেছিলেন। 

মামলায় ইভিএমের মাধ্যমে নির্বাচনের ফল কারচুপির অভিযোগে তৎকালীন সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ ছয় জনকে আসামি করা হয়।

৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ১ অক্টোবর চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইবুনালের বিচারক খাইরুল আমিন ডা. শাহাদাতকে মেয়র ঘোষণা করে রায় দেন। এছাড়া আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরীর মেয়র নির্বাচনের ফলাফল বাতিল করেন। পাশাপাশি ১০ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারির জন্য নির্বাচন কমিশন সচিবকে নির্দেশ দেন। রায় ঘোষণার সাতদিন পর ৮ অক্টোবর শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

এসএন/

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা দাউদকান্দি থেকে নিখোঁজ

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
আপডেট: ১২ জুন ২০২৬, ০২:০৪ পিএম
ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা দাউদকান্দি থেকে নিখোঁজ
ছবি: খবরের কাগজ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহম্মেদ প্রধান দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে নিখোঁজ।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে এ ঘটনা ঘটে।  

তার হোয়াটসঅ্যাপে সর্বশেষ কার্যক্রম রাত ৮:২৯ মিনিটে দেখা গেছে। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ এবং তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

কেউ তার সম্পর্কে কোনো তথ্য জানলে অনুগ্রহ করে পরিবারের নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে  বিনীত অনুরোধ জানান।

01840-517266
01688-788269
01607-155557

লিটন সরকার/থিও

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে প্রাণ গেল চালকের

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০২ পিএম
আপডেট: ১২ জুন ২০২৬, ০১:১৭ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে প্রাণ গেল চালকের
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল-আমনুরা সড়কে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক আনজারুল ইসলাম (৪০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনজারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের মো. আফজুলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনজারুল ইসলাম নাচোল থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ভুটভুটি চালিয়ে যাচ্ছিলেন। পথে ফুলকুঁড়ি বাজার এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল দেবনাথ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তামান্না রুপা/

কুষ্টিয়ার সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৫২ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
কুষ্টিয়ার সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
ছবি: খবরের কাগজ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশ ইন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসী।

শুক্রবার (১২ জুন) ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিজিবি সূত্র জানায়, চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে। বর্তমানে ওই ১২ জন ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছে।

বিজিবি খবরের কাগজকে জানিয়েছে, পুশইন ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছে।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল খবরের কাগজকে বলেন, 'ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। তবে স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে তাদের প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে'।

প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, '১২ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল, তবে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা বর্তমানে ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে'।

মিলন/থিও

শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোর গ্রেপ্তার

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৩৭ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১২:২৮ পিএম
শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোর গ্রেপ্তার
ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১২জুন) দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে নেয়া হয়। এর আগে বুধবার রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রহমত রনি (১৪) ও একই এলাকার রায়হান (১৫)। 

পুলিশ জানায়, গত বুধবার বিকেলে উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া এলাকায় শিশুটি তার বাড়ির পেছনের মাঠে খেলা করছিল। এ সময় কৌশলে নিয়ে তাকে ধর্ষণ করে দুই কিশোর। পরে ঘটনাটি তার পরিবারকে জানায়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, শিশু ধর্ষণের ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে শিশুটিকে।

আসাদুল্লাহ/তামান্না রুপা/

১৭ বছর পর বিএনপি সরকারের বাজেট, সোনারগাঁয় আনন্দ মিছিল

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৩১ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ১২:২৫ পিএম
১৭ বছর পর বিএনপি সরকারের বাজেট, সোনারগাঁয় আনন্দ মিছিল
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় দীর্ঘ ১৭ বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট উপস্থাপনকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। এ সময় সাধারণ মানুষের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের তত্ত্বাবধানে মিছিলটি আয়োজন করা হয়। মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীরা পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বাজেটকে জনবান্ধব ও উন্নয়নমুখী বলে অভিহিত করেন। তাদের ভাষ্য, নতুন বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, বিএনপি নেতা নুরে ইয়াসিন নোবেল, শহীদ সরকার, সাদিকুর রহমান সেন্টু, হারুনুর রশিদ মিঠু, খোরশেদ আলম, শামীম আহামেদ, জসিম উদ্দিন, আব্দুর রাহিম, হযরত আলী রানা, ওমর ফারুক টিটু, আল আমিন, যুবদল নেতা রাকিব হাসান, বাবুল ও মেহেদী হাসানসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইমরান হোসেন/থিও