ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি খরচ বাড়লে বিপাকে পড়বে সাধারণ জনগণ পরিবহন খাতের বরাদ্দে বড় কাটছাঁট, কমল ৪ বিভাগেরই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাঁশি হাতে থাকছেন ব্রাজিলের উইল্টন সাম্পাইও টেকনাফ সীমান্তে র‌্যাবের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক নিউ ইয়র্কে বিশেষ সম্মাননা পেলে ও অঁরিকে নোয়াখালীতে মাদকসেবীদের হামলায় যুবক নিহত, গ্রেপ্তার ১ জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাজশাহীতে ভ্রাম্যমাণ গ্রন্থাগারে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর বই নিয়ে ছাত্রদলের আপত্তি, অপসারণের নির্দেশ ডিসির ক্যানসার ও কিডনি রোগীদের চিকিৎসার ব্যয় কমছে মুক্তিযোদ্ধাসহ যাদের ভাতা বাড়বে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদরাসাশিক্ষার্থীকে ছুরিকাঘাত আনচেলত্তির জন্মদিন আর ব্রাজিলের জন্মদিন, কিছুতেই নেই নেইমার আব্দুল মোনেম লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালন স্বাস্থ্য খাতের উন্নয়নে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির জন্য ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা অর্থমন্ত্রীর শেরপুরে ব্রাজিল সমর্থকদের মিলনমেলা ও আনন্দ র‍্যালি আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জীবনযাত্রার মান উন্নয়নের ৬০ নিত্যপণ্যে করছাড় অতিরিক্ত এআই-নির্ভরতা মানবসভ্যতার জন্য বড় ঝুঁকি স্পিলবার্গের নতুন সিনেমা স্টার সিনেপ্লেক্সে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা প্রেমে পড়েছেন প্রভা! শাহরুখ খানের শুটিং সেটে সুমাইয়া শিমুর ক্যারিয়ারের শুরু দর্শকদের প্রতি শুভকামনা থাকল ‘মালিক’ নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন আরিফিন শুভ চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্নতা ও অবৈধ লোগো ব্যবহারে ৩৫ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ ডিসি অফিস চত্বরে হামলার শিকার সেই সমন্বয়ক মাহাদী ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন
Nagad desktop

কথিত পীরকে পিটিয়ে হত্যা: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম
আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১০:২৬ পিএম
কথিত পীরকে পিটিয়ে হত্যা: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ
কথিত পীর শামীম রেজার আস্তানায় জনতার হামলা । ছবি : খবরের কাগজ

কুষ্টিয়ার দৌলতপুরে ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগ এনে একটি আস্তানায় হামলা চালিয়ে সেখানকার কথিত এক ‘পীরকে’ নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহতের নাম শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫৫)।
 

শনিবার(১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কতিপয় বিক্ষুব্ধ লোকজন উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের ওই আস্তানায় সংঘবদ্ধভাবে হামলা চালান। এ সময় বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় শামীম রেজাকে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ইসলাম ধর্ম অবমাননা করে শামীম রেজার বক্তব্যের পুরোনো একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বেশ কিছু লোকজন জড়ো হয়ে ওই হামলা ও হত্যাকাণ্ড ঘটান। এ সময় ক্ষুব্ধ লোকজনের হামলায় নিহতের কয়েকজন ভক্ত বা সহযোগীও আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনার পর এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। 

স্থানীয় অনেকের দাবি, কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নিজেকে কখনো আল্লাহ, কখনো নবী বা ভগবান বলে দাবি করতেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী তথা মুসল্লিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এর মাঝে তার একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ায় পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার দিন গতকাল সকালে তার কর্মকাণ্ড নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও তার আগেই ক্ষুব্ধ লোকজন তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং শামীম রেজাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি পুরোনো বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটি দেখে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তার আস্তানায় ভাঙচুর চালান ও অগ্নিসংযোগ করেন। এ সময় তাকেও বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ গিয়ে শামীম রেজাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। 

এর আগে ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা নামে এক কথিত পীরের দাফন করা লাশ কবর থেকে তুলে পিটিয়ে ও পুড়িয়ে ফেলেন বিক্ষুব্ধ লোকজন। তার কিছুদিন পর গত বছরের ১৮ ডিসেম্বর ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামে এক শ্রমিককে কারখানা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যার পর বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে তার লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে রাজবাড়ী বা ময়মনসিংহের ওই ঘটনাসহ মব সৃষ্টি করে কথিত পীর, বাউল-ফকিরদের ওপর হামলা, জোর করে চুল কেটে দেওয়া বা খুন-জখমের মতো বেশ কিছু ঘটনা ঘটে। সর্বশেষ কুষ্টিয়ার এই ঘটনায় নতুন করে ‘মব সন্ত্রাস’ নিয়ে উদ্বেগ দেখা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

স্থানীয়রা জানান, কুষ্টিয়ার গতকাল নিহত কথিত পীর শামীম রেজা ফিলিপনগর গ্রামের মৃত জেছের আলী মাস্টারের ছেলে। তিনি ঢাকা থেকে মাস্টার্স সম্পন্ন করে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন এবং ধীরে ধীরে বিতর্কিত ধর্মীয় মতবাদ প্রচার করতে থাকেন। এতে তার কিছু অনুসারী বা ভক্ত তৈরি হয়।

হামলাকারী অনেকেই সাংবাদিকদের কাছে দাবি করেন, শামীম রেজা ইসলামের মৌলিক ইবাদতগুলোকে অস্বীকার করে ভিন্নধর্মী মতবাদ প্রচার করতেন। এমনকি অনুসারীদের হজ পালনের জন্য মক্কায় না গিয়ে স্থানীয় একটি বাঁশ বাগানের দরবারে উপস্থিত হওয়ার নির্দেশ দিতেন। তিনি প্রকাশ্যে পবিত্র কোরআন সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করতেন বলেও অভিযোগ রয়েছে।

এর আগেও ২০২৩ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে শামীম রেজার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়। সে সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি পুনরায় একই ধরনের কর্মকাণ্ড শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

এ প্রসঙ্গে গতকাল রাত সাড়ে ৯টায় কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দীন খবরের কাগজকে বলেন, ‘ওই ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের এক ভাইকে পাওয়া গেছে, যাকে দিয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মাঝে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া ঘটনার পর বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।’

এসএন/

টেকনাফ সীমান্তে র‌্যাবের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:১২ পিএম
টেকনাফ সীমান্তে র‌্যাবের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের সদস্য সন্দেহে দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ ইয়াবা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে র‌্যাব-১৫ এর কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।

আটকরা হলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিডং জেলার মংডু থানার হায়েংখালী গ্রামের মৃত নূর মোহাম্মদ সায়েদের ছেলে মো. সাজেদ (৩২) এবং একই এলাকার মো. আব্দুল হামিদের ছেলে এনামুল হাসান (৩৩)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফ নদীর মন্ডলপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক পাচারের গোপন তথ্য পায় র্যাব। তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের দিক থেকে আসা ৭ থেকে ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে স্থানীয় এক ব্যক্তির জমিতে অবস্থান করতে দেখা যায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। তবে অন্যরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বস্তার ভেতর থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।

র‌্যাব-১৫ অধিনায়ক আরও জানান, আটক দুইজন এবং পালিয়ে যাওয়া ব্যক্তিরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক এবং একটি আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের সদস্য। সীমান্তের এপারে মাদকের বড় চালান পৌঁছে দেওয়াই তাদের মূল কাজ। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

তারেকুর রহমান/এসএন 

নোয়াখালীতে মাদকসেবীদের হামলায় যুবক নিহত, গ্রেপ্তার ১

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:০৫ পিএম
নোয়াখালীতে মাদকসেবীদের হামলায় যুবক নিহত, গ্রেপ্তার ১
আরাফাত হোসেন ফাহিম। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদকসেবীদের হামলায় আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার (১০ জুন) রাত ১০টার দিকে নবীপুর ইউনিয়নের সোমবারিয়া বাজার সংলগ্ন বেলাল মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন ফাহিম নবীপুর ইউনিয়নের দেবী সিংহপুর গ্রামের শাহজাহান সাজুর ছেলে।

এ ঘটনায় হত্যাকাণ্ডে অভিযুক্ত এলাকার চিহ্নিত মাদকসেবী হারুন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে দেবী সিংহপুর গ্রামের হারুন মিয়া (২৬), আমিনুল্লাহর ছেলে মমিন (২২) এবং মমিন উল্লাহর ছেলে জাহাঙ্গীর (২৪) একত্রিত হয়ে বেলাল মাস্টারের বাড়ির সামনে গাঁজা সেবন করছিলেন।

​এ সময় একই গ্রামের শাহজাহান সাজুর ছেলে আরাফাত হোসেন ফাহিম (২২), দুলালের ছেলে রিফাত (২৩) এবং শাহাবুদ্দিনের ছেলে শাকিব (২১) তাদের গাঁজা সেবনে বাধা দেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়।

এতে গাঁজা সেবনকারী হারুন এবং বাধা প্রদানকারী আরাফাত হোসেন ফাহিম ও শাকিবসহ উভয় পক্ষের চারজন গুরুতর আহত হন।

তাদেরকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টায় ফাহিমের মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হত্যায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ইকবাল হোসেন মজনু /এসএন

রাজশাহীতে ভ্রাম্যমাণ গ্রন্থাগারে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর বই নিয়ে ছাত্রদলের আপত্তি, অপসারণের নির্দেশ ডিসির

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম
রাজশাহীতে ভ্রাম্যমাণ গ্রন্থাগারে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর বই নিয়ে ছাত্রদলের আপত্তি, অপসারণের নির্দেশ ডিসির
ছবি: সংগৃহীত

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি ভ্রাম্যমাণ গ্রন্থাগারের গাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে লেখা বই সংরক্ষিত থাকার অভিযোগে গাড়িটি আটকের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ জুন) দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা গাড়িটি আটকের পর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে নিয়ে যান। পরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম গ্রন্থাগার কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট বইগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ গ্রন্থাগার প্রকল্পের একটি গাড়ি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থান করছিল। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সেখানে থাকা কিছু বই নিয়ে আপত্তি তোলেন। পরে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে গাড়িটি জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়।

জেলা প্রশাসকের নির্দেশনার পর বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগারের রাজশাহী ইউনিটের ইনচার্জ জাহাঙ্গীর আলম একটি লিখিত অঙ্গীকারনামা দেন। এতে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট বইগুলো দ্রুত অপসারণ করা হবে এবং ভবিষ্যতে এসব বই পাঠকদের জন্য প্রদর্শন বা বিতরণ করা হবে না। পাশাপাশি ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, ভ্রাম্যমাণ গ্রন্থাগারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে লেখা বই পাওয়া গেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও এসব বই পাঠকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল বলে দাবি করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব বই নিষিদ্ধ কি না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেবে। তবে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের বই সরিয়ে নেওয়ার নির্দেশনা বাস্তবায়িত হলেও রাজশাহীতে তা হয়নি। একই সঙ্গে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, '৫ আগস্টের পরও রাজশাহী কলেজে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগারে ফ্যাসিবাদের আমলের বই সংরক্ষিত থাকার প্রমাণ আমরা পেয়েছি। সেখানে এমন অনেক বই ছিল, যেগুলো ফ্যাসিস্ট শাসনের সময়কার মিথ্যা বয়ান বহন করে। গ্রন্থাগারটির প্রায় ৮০ শতাংশ বই ওই সময়ের বলে আমাদের কাছে মনে হয়েছে। অন্য জায়গা থেকে এসব বই সরিয়ে নেওয়া হলেও এখানে রাখা হয়েছে। বিষয়টি আমাদের বিস্মিত করেছে।'

অন্যদিকে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগারের রাজশাহী ইউনিটের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, 'বইগুলো আগে থেকেই ভ্রাম্যমাণ গ্রন্থাগারে ছিল। প্রায় এক বছর প্রকল্পটি বন্ধ ছিল এবং গাড়িটি প্রধান কার্যালয়ে অবস্থান করছিল। ৫ আগস্টের পর বইগুলো আমরা ব্যবহার থেকে প্রত্যাহার করেছিলাম। তবে সংরক্ষণের জন্য আলাদা কোনো জায়গা না থাকায় সেগুলো গাড়ির ভেতরে আড়াল করে রাখা হয়েছিল, যাতে পাঠকেরা দেখতে না পান। পরে কিছু পাঠক খুঁজে বের করে বইগুলো এলোমেলো করে রাখেন।'

তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বিষয়টি তাদের নজরে এনেছেন এবং তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

এনায়েত করিম/এসএন

বলাৎকারে ব্যর্থ হয়ে মাদরাসাশিক্ষার্থীকে ছুরিকাঘাত

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম
বলাৎকারে ব্যর্থ হয়ে মাদরাসাশিক্ষার্থীকে ছুরিকাঘাত
অভিযুক্ত শিক্ষক মোঃ লোকমান হোসেন। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসারশিক্ষার্থীকে গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে মাদরাসারশিক্ষকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামে ওই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাদরাসাশিক্ষক হাফেজ মোঃ লোকমান হোসেন পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,অভিযুক্ত মাদরাসাশিক্ষক হাফেজ মোঃ লোকমান হোসেন বৃহস্পতিবার দুপুরে তার মাদরাসার এক শিক্ষার্থীকে জোর পূর্বক বলাৎকারের চেষ্টা করে। এ সময় শিক্ষার্থী আপত্তি জানালে মাদরাসাশিক্ষক হাফেজ মোঃ লোকমান হোসেন ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীর গলায় ও হাতে উপুর্যুপরি আঘাত করে। এতে শিক্ষার্থীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাদরাসাশিক্ষার্থীকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত মাদরাসাশিক্ষক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে ইতোমধ্যে মাঠে নেমেছে পুলিশ।

অভিযুক্ত হাফেজ মোঃ লোকমান হোসেন ভোলা জেলার চর-ফ্যাশন এলাকার ইসলাম আলীর ছেলে। সে টঙ্গীবাড়ী সোনারং পুরাতন জামে মসজিদে ইমামতির পাশাপাশি টঙ্গীবাড়ী খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদরাসায় শিক্ষকতা করেন।


এসএন/

শেরপুরে ব্রাজিল সমর্থকদের মিলনমেলা ও আনন্দ র‍্যালি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:২৩ পিএম
শেরপুরে ব্রাজিল সমর্থকদের মিলনমেলা ও আনন্দ র‍্যালি
ছবি: খবরের কাগজ

শেরপুরে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য মিলনমেলা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে শেরপুর সরকারি কলেজ মাঠে এই মিলনমেলার আয়োজন করা হয়।

মিলনমেলা শেষে সমর্থকদের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় ব্রাজিল সমর্থকরা ভুভুজেলা বাঁশি বাজিয়ে, রঙিন ফেস্টুন, ব্যানার এবং বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

র‍্যালিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত শেরপুরের বাসিন্দা শিবুও অংশ নেন। আর্জেন্টিনা দলের সমর্থক থেকে ব্রাজিলের সমর্থকে পরিণত হওয়ার ঘটনায় তিনি সম্প্রতি আলোচনায় আসেন। ব্রাজিল সমর্থকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজক কমিটির অন্যতম সদস্য জাকির হোসেন বলেন, আমরা ব্রাজিল ফুটবল দলের দীর্ঘদিনের সমর্থক। আমাদের বিশ্বাস, তারকা খেলোয়াড়ে সমৃদ্ধ ও নান্দনিক ফুটবল খেলার কারণে এবার ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম দাবিদার। সেই প্রত্যাশা থেকেই আমরা এই মিলনমেলা ও আনন্দ র‍্যালির আয়োজন করেছি। তিনি আরও জানান, ফুটবলপ্রেমীদের জন্য আগামী দিনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রজেক্টরের মাধ্যমে ব্রাজিল দলের খেলা প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

শাকিল/আমান