গোপালগঞ্জের কোটালীপাড়ায় বজ্রপাতে সহিদুল ইসলাম (৩৫) নামে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক শ্রমিক।
সোমবার (০৪ মে) বিকালে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক সহিদুল ইসলামের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি রিয়াদ মাহমুদ জানান, বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে জমিতে ধান কাটছিলেন সহিদুল ইসলাম। এ সময় হঠাৎ এক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অন্য এক শ্রমিক আহত হন। তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাদল সাহা/নাঈম