ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
পীরগাছায় পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের পটিয়ায় ৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রান্তিক ধাপের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের সুবিধা পাবেন না বস্তিবাসী গাছ লাগান, সওয়াব কামান পাসপোর্ট ও বিদেশযাত্রার প্রক্রিয়া সহজ করতে হবে জটিলতা দূর, বাংলাদেশে টিভির পর্দায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে ১০ কিমি যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা মাস্টার বাড়ি কোরবানির চামড়া বিক্রিতে ধস বড়বাড়ি সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা কৃষি শব্দকোষ নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫ ঝিনাইদহের এসপি প্রত্যাহার টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে আবারও সংঘর্ষ ঝিনাইদহে গাছ থেকে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার জীবনধারা বদলান, বিদ্যুৎ সাশ্রয় করুন সোনারগাঁয় মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় আহত ৬ খবরের কাগজে পদোন্নতি-বাণিজ্যের প্রতিবেদন প্রকাশ: তদন্তে নেমেছে আইন মন্ত্রণালয় ফরিদপুরে হামে মৃতের সংখ্যা বেড়ে ২১ মেধাবীদের বিদেশে উচ্চশিক্ষার প্রবণতা কী বার্তা দিচ্ছে পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট ব্রাদার্সের ক্রিকেটারদের অস্তিত্ব সংকটে হাঁড়িধোয়া নদী উত্তরবঙ্গ শিল্পোন্নত হোক দীনেশচন্দ্র সেন ও লোককাহিনির মঞ্চ-পরিবাহন মোস্তফা কামালের বিষাদ বসুধা স্বাধীনতার অবিনাশী ছাত্র ও যুব নেতৃত্ব চাকরি দিচ্ছে ওয়ালটন, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধি: জীবনযাত্রা হবে আরও ব্যয়বহুল বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান ৩ ভাই
Nagad desktop

কেরানীগঞ্জে এনসিপির ওপর বিএনপির সংর্ঘষ

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:৩৬ এএম
আপডেট: ১৫ মে ২০২৬, ১১:৪৩ এএম
কেরানীগঞ্জে এনসিপির ওপর বিএনপির সংর্ঘষ
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে কুরবানির পশুর হাটের ইজারা জমা দেওয়ার ঘটনাকে কেন্দ করে বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা দেড়টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের শহীদ মিনারের সামনের এ ঘটনায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক এবং ঢাকা জেলার আহ্বায়ক শেখ ফয়সাল।

ঢাকা জেলা দক্ষিণ  জাতীয় যুবশক্তি আহ্বায়ক শেখ ফয়সাল বলেন, ‘তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সমর্থকরা মোবাইল চুরির গুজব ছড়িয়ে আমাদের একাধিক নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে জাতীয় ছাত্র শক্তির দক্ষিণ থানার আহ্বায়ক রতন হোসেন, ইনজামুল হক, সাফায়েত ঢালী, সাব্বির আহমেদ ও তাহমিদ চৌধুরি অরণ্যসহ আহত হন আরও বেশ কয়েকজন।
 
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য ইমরান হোসেন জানান, গত বছর তারানগর ইউনিয়নের মিলেনিয়াম সিটির হাটের সবচেয়ে বেশী দর দিয়ে ইজারা পায় এনসিপির সমর্থকরা। এবারও এনসিপির পক্ষ থেকে ইজারা নেওয়ার জন্য সকাল থেকেই আমাদের নেতাকর্মীরা কেরানীগঞ্জ উপজেলায় জড়ো হন। পরে বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীর উপর হামলা করে। ছাত্রদল পরিচয় দেওয়া কিশোরগ্যাং সদস্য ইসরাফিল ও রাকিব প্রথমে আমাদের কর্মীদের উপর হামলা করে। এতে আমাদের কয়েজন কর্মী গুরুতর আহত হন।

এ বিষয়ে আমরা আমাদের উর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করব।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ন মিথ্যা। উল্টো ঘটনাস্থল থেকে আমার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যায়। পরে আমি মোবাইল হারানোর জিডি করতে থানায় চলে যাই।’

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক বলেন, হট্টগোলের ঘটনা আমি শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নয়ন/অন্তরা

পীরগাছায় পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৪:০৮ পিএম
পীরগাছায় পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
ছবি: খবরের কাগজ

রংপুরের পীরগাছায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকার সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) এবং শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)। সম্পর্কে তারা আপন চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন।

পুলিশ জানায়, দুই ভাই-বোন একসঙ্গে খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়ি না ফিরলে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখেন তারা। পানি থেকে উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করেন। অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সেলিম/আমান

পটিয়ায় ৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৩:৪৮ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৪:০২ পিএম
পটিয়ায় ৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছবি : খবরের কাগজ

চট্টগ্রামের পটিয়ায় ৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে মিনি স্টেডিয়াম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ভায়ারদিঘী সংলগ্ন খরনা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকপ্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন ,'আমাদের সন্তান ও যুবসমাজ যদি খেলার মাঠে থাকে, তাহলে তাদের ডিভাইস আসক্তি ও মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে। একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।'

আমিনুল হক আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পটিয়ায়ও সেই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্টেডিয়াম নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এখন দৃশ্যমানভাবে নির্মাণকাজ শুরু হয়েছে'। তবে এটি শুধু সরকারের সম্পদ নয়, স্থানীয় জনগণেরও সম্পদ। তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও সবাইকে নিতে হবে'।

ক্রীড়াবিদদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া ভাতার আওতায় ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও ৫০০ খেলোয়াড়কে এই সুবিধার আওতায় আনা হবে। তিনি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির কথাও উল্লেখ করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।

এতে বক্তব্য দেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। এছাড়া প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ৭ জানুয়ারি প্রকল্পটির কার্যাদেশ দেওয়া হয়। ১২ মাস মেয়াদি এই প্রকল্পের চুক্তিমূল্য ৮ কোটি ২৭ লাখ ৬ হাজার ৮৬১ টাকা। সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পটির নির্মাণকাজ করছে খাগড়াছড়িভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেড।

রাফিউল আকরাম আলভী/খাদিজা রুমি/

বড়বাড়ি সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:৫০ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
বড়বাড়ি সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা
ছবি : খবরের কাগজ

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ১০ জন জনকে পুশইনের চেষ্টার করেছে ভারত সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। 

শুক্রবার (৫ জুন) ভোররাতে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে৷ 

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ৬টায়  বিএসএফ ভারতের বেরুবাড়ি ও বাংলাদেশের বড়বাড়ি  সীমান্ত দিয়ে  ১০ জন নারী -পুরুষকে পুইশন করার চেষ্টা করেন। টহলরত বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা ঘটনার পরপরই এতে বাঁধার দেন। ফলে পুশইন হওয়া ১০ জন   বাংলাদেশে প্রবেশ করতে ব্যর্থ  হয়। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করেছেন। ঘটনার প্রায় ৬ ঘণ্টা পর ঘটনাস্থলে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের মধ্যে পতাকা বৈঠক চলছে। 

অনুপ্রবেশ ও পুইশন ঠেকাতে জেলার সব সীমান্তে বিজিবি তাদের টহল জোরদার করেছে৷ পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা, উঠান বৈঠক করছেন ৷ বিজিবির সংগে স্থানীয় মানুষেদের রাত জেগে সীমান্তে পাহারা দিতে দেখা গেছে ৷ 

 নীলফামারী বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,'বিজিবির বাঁধার ফলে পুশইন হওয়া ১০ জন ভারতের শূন্য রেখায় অবস্থান করেছে৷ অনুপ্রবেশ ও পুশইন রোধে আমাদের সীমান্তে টহল জোরদার রয়েছে' ৷

রনি মিয়াজী/খাদিজা রুমি/ 

নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
ছবি: খবরের কাগজ

নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ৮-৯টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মুন্সী আর মোল্যা গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মুন্সী গ্রুপের বর্তমান ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও ওমর ফারুকের সঙ্গে মোল্যা গ্রুপের সাবেক ইউপি সদস্যের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের ১৫ জন আহত হন। এ সময় মুন্সী গ্রুপের ৮-৯টি বাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গেছে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি অজিত কুমার রায় বলেন, ‘এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শরিফুল ইসলাম/তামান্না রুপা/

ঝিনাইদহের এসপি প্রত্যাহার

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:২৯ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৩:৩৪ পিএম
ঝিনাইদহের এসপি প্রত্যাহার
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাকে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, ঝিনাইদহ জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে ৫ জুন মো. মাহফুজ আফজালকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্ট করতে হবে। তবে কী কারণে তাকে ঝিনাইদহ জেলা থেকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টার্সে যুক্ত করা হয়েছে, সে বিষয়ে আদেশে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এদিকে হঠাৎ ঝিনাইদহের পুলিশ সুপারের প্রত্যাহারে জেলাজুড়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ঝিনাইদহে একাধিক হত্যাকাণ্ড, সামাজিক সংঘর্ষ, মাদকসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে সাধারণ মানুষ মনে করে

মাহফুজুর রহমান/থিও