ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
তীব্র অর্থনৈতিক মন্দায় দেশ, দুর্ভিক্ষের আশঙ্কা জাপা চেয়ারম্যানের Your Favourite Teacher/Favourite Personality বিষয়ক Writing Paragraph, ৩১তম পর্ব, এইচএসসির ইংরেজি ২য় পত্র পুশইন ঠেকাতে সীমান্তে রাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপির টহল ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ১ শিশুর মৃত্যু কুমিল্লায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু জিপিএসের নির্দেশ মেনে সোজা রেললাইনে গাড়ি, ভাইরাল বৃদ্ধার গাড়িচালনা এসএসসি পাসে চাকরির সুযোগ, নেবে ২৮০ জন কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব: যা জানা জরুরি কোটচাঁদপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ কষ্টকর হবে জীবন, সব জিনিসের দাম বাড়বে বিশ্বের অন্যতম প্রশস্ত সড়ক ‘মনুমেন্টাল অ্যাক্সিস’ বিশ্বকাপ স্কোয়াডের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ভিসা দিল না যুক্তরাষ্ট্র, ইরানের ক্ষোভ সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত হরিপুর সীমান্তে ৩২ ঘণ্টা পরও শূন্যরেখায় ১১ জন রোনালদো গোল না পেলেও জিতল পর্তুগাল মিরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা অধ্যায়ের ১৭টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ১ম পত্র শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে এক দিনে ২ নির্দেশনা, প্রশাসনে বিভ্রান্তি শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া চলছে রাতারগুলে প্ল্যাস্টিক বর্জ্য ধ্বংস করে বৃক্ষরোপণ রায় শুনতে আদালতে রামিসার বাবা মেসিকে ছাড়াই হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, রাতভর পাহাড়ায় গ্রামবাসী বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল
Nagad desktop

বড়বাড়ি সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:৫০ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
বড়বাড়ি সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা
ছবি : খবরের কাগজ

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ১০ জন জনকে পুশইনের চেষ্টার করেছে ভারত সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। 

শুক্রবার (৫ জুন) ভোররাতে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে৷ 

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ৬টায়  বিএসএফ ভারতের বেরুবাড়ি ও বাংলাদেশের বড়বাড়ি  সীমান্ত দিয়ে  ১০ জন নারী -পুরুষকে পুইশন করার চেষ্টা করেন। টহলরত বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা ঘটনার পরপরই এতে বাঁধার দেন। ফলে পুশইন হওয়া ১০ জন   বাংলাদেশে প্রবেশ করতে ব্যর্থ  হয়। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করেছেন। ঘটনার প্রায় ৬ ঘণ্টা পর ঘটনাস্থলে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের মধ্যে পতাকা বৈঠক চলছে। 

অনুপ্রবেশ ও পুইশন ঠেকাতে জেলার সব সীমান্তে বিজিবি তাদের টহল জোরদার করেছে৷ পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা, উঠান বৈঠক করছেন ৷ বিজিবির সংগে স্থানীয় মানুষেদের রাত জেগে সীমান্তে পাহারা দিতে দেখা গেছে ৷ 

 নীলফামারী বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,'বিজিবির বাঁধার ফলে পুশইন হওয়া ১০ জন ভারতের শূন্য রেখায় অবস্থান করেছে৷ অনুপ্রবেশ ও পুশইন রোধে আমাদের সীমান্তে টহল জোরদার রয়েছে' ৷

রনি মিয়াজী/খাদিজা রুমি/ 

পুশইন ঠেকাতে সীমান্তে রাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপির টহল

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:১৬ পিএম
পুশইন ঠেকাতে সীমান্তে রাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপির টহল
পুশইন ঠেকাতে সীমান্তে রাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপির টহল। ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্তে পুশইন ঠেকাতে যৌথ টহল শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।

শনিবার (৬ জুন) রাতেই আনসার-ভিডিপি মোতায়েন ঘোষণার পর বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে যৌথ টহলও দিয়েছেন তারা। জেলার ৯টি স্পর্শকাতর পয়েন্টে বিজিবির সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন শুরু করেছেন আনসার সদস্যরা।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আওতাধীন ১৭টি বিওপির মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর ৯টি পয়েন্টে ৩ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) থেকে অস্থায়ী ভিত্তিতে এই মোতায়েন কার্যক্রম শুরু হয়। 

এর আগে শনিবার (৬ জুন) আনসার-ভিডিপির সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসএফের পুশইনের চেষ্টার কারণে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা আরও কঠোর করতে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ রুখতে বিজিবির পাশাপাশি আনসার-ভিডিপি মোতায়েনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের ভৌগোলিক অবস্থান ও চোরাপথগুলো সম্পর্কে স্থানীয়দের ধারণা সবচেয়ে বেশি থাকে। এই কৌশলকে কাজে লাগিয়ে রাজশাহী রেঞ্জ আনসার-ভিডিপির পরিচালকের নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্টের তত্ত্বাবধানে বিশেষ টিম গঠন করা হয়েছে। 

প্রাথমিকভাবে স্থানীয় এলাকা সম্পর্কে ভালো ধারণা রয়েছে এমন ৩৩ জন দক্ষ আনসার ও ভিডিপি সদস্যকে বিজিবির সঙ্গে সরাসরি সীমান্ত চৌকিতে (বিওপি) দায়িত্ব দেওয়া হয়েছে। ভোলাহাট উপজেলার চানশিকারী, চামুংগা, ভোলাহাট, গিলাবাড়ি, চরধরমপুর, সুরানপুর, পোলাডাঙ্গা ও খড়গপুর বিওপি। গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বিওপিতে তারা বিজিবির সঙ্গে দায়িত্ব পালন করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে নেওয়া হয়েছে ভিন্ন কৌশল। সেখানকার ইউনিয়ন আনসার দলনেতা ও আনসার কমান্ডাররা ইতোমধ্যে নিকটবর্তী বিজিবি ক্যাম্প কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করে জরুরি যোগাযোগের জন্য নম্বর নিয়েছেন। সীমান্ত এলাকায় যেকোনো সন্দেহজনক গতিবিধি দেখা মাত্র বা বিজিবির ডাক পাওয়া মাত্রই আনসার-ভিডিপি সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধে যোগ দেবেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান বলেন, জেলায় জনবসতি এলাকার লোকজনের মধ্যে আমাদের সদস্য আছে, বিজিবিকে সহায়তার জন্য তাদেরকে পাঠিয়েছি। সদর দপ্তরের সিদ্ধান্তের পর ৯টি পয়েন্টে তারা কাজ শুরু করেছেন। 

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, পুশইন প্রতিরোধে বিজিবির সঙ্গে যুক্ত হয়ে সীমান্ত এলাকায় রাতেই আনসার-ভিডিপি সদস্যরা টহল দিয়েছেন। প্রাথমিকভাবে ব্যাটালিয়নের ১৭টি বিওপির মধ্যে ৯টিতে তিন জন করে কার্যক্রম শুরু করেছে। 

মো. আসাদুল্লাহ/অন্তরা

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ১ শিশুর মৃত্যু

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:১৫ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০১:৩০ পিএম
ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ১ শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহে ৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ শিশু ভর্তি হয়েছে। চিকিৎসাধীন মোট ১০১ শিশু।

সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ৭ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯৩১ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৬টি শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৭৮৩টি শিশু।

কামরুজ্জামান মিন্টু/তামান্না রুপা/

কুমিল্লায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:১৪ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০১:২৮ পিএম
কুমিল্লায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে শিশুটির মৃত্যু হয়।

রবিবার (৭ জুন) সকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। শিশুটি নগরীর নুরপুর এলাকার শিমুলের মেয়ে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মিয়া মনজুর আহমেদ জানান, শিশুটি জ্বর ও শ্বাসকষ্টসহ হাম উপসর্গের পাশাপাশি নিমোনিয়াতেও আক্রান্ত ছিল।

বৃহস্পতিবার (৪ জুন) বিকাল ৬ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ জানান, চলতি বছরে এ পর্যন্ত ১১টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একটি শিশুর এবং হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১০টি শিশুর।

জহির/আমান

কোটচাঁদপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:৪৮ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০১:১৩ পিএম
কোটচাঁদপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

রবিবার (৭ জুন) ভোর ৪টার দিকে ট্রেনটি সাফদারপুর স্টেশনে প্রবেশের আগেই দুটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহী ও ঢাকার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।  

মোবারকগঞ্জ রেলস্টেশনের উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি ও আমার টিম এখন ঘটনাস্থলে আছি। ট্রেনের বগি দুটি উদ্ধারের জন্য ঈশ্বরদী ও খুলনা থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। রিলিফ ট্রেন পৌঁছালে কাজ শুরু করা হবে।’

তবে কখন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনই বলা যাচ্ছে না বলে জানান তিনি।

মাহফুজুর রহমান/আজহার/

হরিপুর সীমান্তে ৩২ ঘণ্টা পরও শূন্যরেখায় ১১ জন

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:১৩ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১২:১৬ পিএম
হরিপুর সীমান্তে ৩২ ঘণ্টা পরও শূন্যরেখায় ১১ জন
ছবি: খবরের কাগজ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টার ৩২ ঘণ্টা পেরিয়ে গেলেও কোন সমাধান হয়নি। সীমান্তের শূন্যরেখায় এখনও অবস্থান করছেন ১১ জন ব্যক্তি।

এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারাও।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) রাত ৩টার দিকে বিএসএফ ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত অবস্থান নিয়ে পুশইনের চেষ্টা রুখে দেয়। তারপর থেকে ওই ১১ জন ভারতীয় সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। ঘটনার ৩২ ঘণ্টা পার হলেও তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্টকর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘সীমান্ত পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না।’

তিনি আরও জানান, এ বিষয়ে বিএসএফের সঙ্গে কমান্ডার পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু এখনই প্রকাশ করা সম্ভব নয়।

এদিকে সীমান্ত এলাকার বাসিন্দারাও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, ‘বিজিবির সঙ্গে আমরাও সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছি। দেশের নিরাপত্তার প্রশ্নে আমরা সচেতন রয়েছি। কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।’

আরেক বাসিন্দা আনসারুল ইসলাম বলেন, ‘সীমান্ত আমাদের দেশের গুরুত্বপূর্ণ অংশ। এখানে কোনো ধরনের পুশইন বা অবৈধ অনুপ্রবেশ মেনে নেওয়া যায় না। প্রয়োজন হলে স্থানীয়রাও বিজিবির পাশে থেকে সহযোগিতা করবে।’

তবে এ ঘটনায় সীমান্ত এলাকায় কোনো ধরনের উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। বিজিবির কঠোর অবস্থান ও নিয়মিত টহলের কারণে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নবীন/আমান