দ্বিতীয় অধ্যায় : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: CSWE-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: Council for Social Work Education।
প্রশ্ন: আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯২১ সালে আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি গঠিত হয়।
প্রশ্ন: প্রথম শ্রমিক আইন কোনটি?
উত্তর: রাজা তৃতীয় এডওয়ার্ড কর্তৃক প্রণীত ১৩৪৯ সালের শ্রমিক আইন।
প্রশ্ন: দান সংগঠন সমিতি কী?
উত্তর: বিদ্যমান দান কার্যক্রমের পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা রোধ করে দান কার্যক্রমকে সংগঠিত করতে ইংল্যান্ডে ১৮৬৯ সালে যে সংগঠনটির উদ্ভব হয়, তাই দান সংগঠন সমিতি।
প্রশ্ন: দরিদ্র আইন কমিশন কত সালে করা হয়?
উত্তর: ১৯০৫ সালে দরিদ্র আইন কমিশন করা হয়।
প্রশ্ন: শিল্পবিপ্লব কখন সংঘটিত হয়?
উত্তর: ১৭৬০ থেকে ১৮৫০ সালের মধ্যে ইংল্যান্ড ও ইউরোপের অন্যান্য দেশে শিল্পবিপ্লব সংঘটিত হয়।
প্রশ্ন: সমাজকর্ম কোথায় পরিপূর্ণতা লাভ করেছে?
উত্তর: আমেরিকায় সমাজকর্ম পরিপূর্ণতা লাভ করেছে।
প্রশ্ন: কোন সংগঠনগুলো সমাজকর্মকে পেশায় উপনীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে?
উত্তর: COS, NASW, CSWE ইত্যাদি সংগঠন সমাজকর্মকে পেশায় উপনীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রশ্ন: সমাজকর্মকে পেশায় উপনীত করতে কোন আইনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে?
উত্তর: ১৬০১, ১৮৩৪, ১৯০৫ এবং ১৯৪২ সালের আইন সমাজকর্মকে পেশায় উপনীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রশ্ন: দারিদ্র্য কী ধরনের ঘটনা?
উত্তর: দারিদ্র্য একটি সর্বজনীন ঘটনা।
আরো পড়ুন : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট অধ্যায়ের ১৫টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ১ম পর্ব
প্রশ্ন: দারিদ্র্য শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: দারিদ্র্য শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Poverty.
প্রশ্ন: দারিদ্র্য কাকে বলে?
উত্তর: দারিদ্র্য বলতে এমন একটি অবস্থাকে বোঝায়, যে অবস্থায় মানুষ তার প্রয়োজনীয় জিনিসপত্র অর্থের বিনিময়ে কিনতে সম্পূর্ণ বা আংশিকভাবে ব্যর্থ হয়।
প্রশ্ন: দারিদ্র্য আইন কাকে বলে?
উত্তর: দরিদ্রতা নিরসনের জন্য যে আইন প্রণীত হয় তাকে দারিদ্র্য আইন বলে।
প্রশ্ন: কত সালে প্রথম দরিদ্র আইন প্রণয়ন করা হয়?
উত্তর: ১৩৪৯ সালে প্রথম দরিদ্র আইন প্রণয়ন করা হয়।
প্রশ্ন: যোগ্যতাসম্পন্ন দরিদ্র কাকে বলে?
উত্তর: কর্মক্ষম বেকার দরিদ্রদের সক্ষম দরিদ্র/ যোগ্যতাসম্পন্ন দরিদ্র বলে।
প্রশ্ন: কত সালে দরিদ্রদের সাহায্য করার জন্য সরকারিভাবে প্রথম পদক্ষেপ নেওয়া হয়?
উত্তর: ১৫৩১ সালে দরিদ্রদের সাহায্য করার জন্য সরকারিভাবে প্রথম পদক্ষেপ নেওয়া হয়।
প্রশ্ন: রাজা অষ্টম হেনরি কোন দেশের শাসক ছিলেন?
উত্তর: রাজা অষ্টম হেনরি ইংল্যান্ডের শাসক ছিলেন।
প্রশ্ন: দরিদ্রদের জন্য সংশোধনাগার কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৫৭৬ সালে দরিদ্রদের জন্য সংশোধনাগার প্রতিষ্ঠিত হয়।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর