সপ্তম অধ্যায় : তরঙ্গ ও শব্দ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮। শব্দ কোন ধরনের তরঙ্গ?
ক) অনুপ্রস্থ তরঙ্গ খ) অনুদৈর্ঘ্য তরঙ্গ
গ) যান্ত্রিক তরঙ্গ ঘ) খ এবং গ উভয়ই
১৯। শব্দ শক্তির একটি বিশেষ কীরূপ?
ক) অনুভূতি রূপ খ) বায়বীয় রূপ
গ) তরঙ্গরূপ ঘ) স্থির রূপ
২০। শব্দের প্রতিফলনের উদাহরণ কোনটি?
ক) অনুনাদ খ) বীট
গ) প্রতিধ্বনি ঘ) ব্যতিচার
আরো পড়ুন : তরঙ্গ ও শব্দ অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
২১। নিচের তথ্যগুলো লক্ষ করো-
i) পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি বলে
ii) ঘড়ির কাঁটার গতিকে পর্যাবৃত্ত গতি
iii) স্প্রিংয়ে সংকোচন ও প্রসারণের গতি পর্যাবৃত্ত গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
২২। কম্পমান সুরশলাকার গতি-
i) পর্যাবৃত্ত গতি
ii) স্পন্দন গতি
iii) সরল ছন্দিত গতি
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩। অল্প বিস্তারে দোলায়মান ববের গতি-
i) পর্যায়বৃত্ত গতি ii) স্পন্দন গতি
iii) সরলরৈখিক গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪। যান্ত্রিক তরঙ্গ উদ্ভব হয়-
i) কঠিন মাধ্যমে
ii) তরল মাধ্যমে
iii) বায়ু মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১৮. ঘ, ১৯. গ, ২০. গ, ২১. ঘ, ২২. ঘ, ২৩. ঘ ২৪. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
কবীর