প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮. একটি স্মার্ট হোমে যেসব সুবিধা পাওয়া যায় তা হলো-
i. দরজা জানালা স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ করা যায়
ii. কমান্ডের সাহায্যে ওভেন, ফ্রিজ, ওয়াশিং মেশিন চালানো যায়
iii. বাসার বাইরে থেকে কমান্ড দিয়ে হিটিং বা কুলিং সিস্টেম চালু করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. দূরশিক্ষণ শিক্ষাব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা-
i. বাড়ির কাজ ইন্টারনেটের সহায়তায় জমা দিতে পারবে
ii. বিভিন্ন অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে
iii. শিক্ষকের লেকচার নোটগুলো ওয়েবসাইটে দেখতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. আমাদের দেশে প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি নতুন শিক্ষাব্যবস্থা হচ্ছে-
i. ওয়েবভিত্তিক
ii. ইন্টারনেটভিত্তিক
iii. মাল্টিমিডিয়াভিত্তিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের তথ্য সংরক্ষণ করে-
ক. মোবাইলে
খ. রেজিস্টারে
গ. ইন্টারনেটের স্বাস্থ্য ডেটাবেজে
ঘ. ই-বুকে
১২. টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক-
i. বিশেষজ্ঞ চিকিৎসক
ii. রোগ নির্ণয় কেন্দ্র
iii. বিশেষায়িত নেটওয়ার্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিনোদনের জগৎকে যেভাবে সমৃদ্ধ করে-
i. বহু প্রাচীন শিল্প নিদর্শন ও সাহিত্যকে অনলাইনে সংরক্ষণ করে
ii. শিল্প সাহিত্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে
iii. গ্রাহক সেবার মান বাড়িয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. বিশ্ব গ্রামের সুবিধা পেতে হলে যেসব বিষয় থাকা আবশ্যক তা হলো-
i. কম্পিউটার যন্ত্রাংশ
ii. দ্রুতগতির ইন্টারনেট
iii. আইসিটি ব্যবহারের সক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. স্মার্ট হোম কী?
ক. বহুতল ভবন
খ. আধুনিক সুবিধাসমৃদ্ধ অফিস
গ. হোম অটোমেশন সিস্টেম
ঘ. স্থানান্তর করা যায় এমন বাড়ি
আরো পড়ুন : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
১৬. ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে মানুষ-
i. কানে কম শুনতে পারে
ii. বাস্তবতা বিবর্জিত হয়ে উঠতে পারে
iii. মনুষ্যত্ব হারিয়ে ফেলতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়?
ক. ৯০ ডিগ্রি খ. ১৮০ ডিগ্রি
গ. ২৭০ ডিগ্রি ঘ. ৩৬০ ডিগ্রি
১৮. ই-কমার্সের সুবিধা কোনটি?
ক. বিজ্ঞাপন ও বিপণন
খ. আইন প্রণয়ন ও প্রয়োগ
গ. লেনদেনের নিরাপত্তা
ঘ. পণ্যের গুণগত মান যাচাই
১৯. বর্তমান সময়ে আধুনিক সব যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থাই মূলত কীসের ওপর নির্ভরশীল?
ক. স্যাটেলাইট খ. রেডিও
গ. টেলিভিশন ঘ. দৈনিক পত্রিকা
২০. ইন্টারনেটের মাধ্যমে অতি সহজে বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার ফলে-
i. দেশীয় সংস্কৃতির পরিবর্তন হচ্ছে
ii. বিজাতীয় সংস্কৃতির চর্চা বৃদ্ধি পাচ্ছে
iii. দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. শিক্ষকরা তাদের পাঠদানকে আরও সমৃদ্ধ করতে পারেন-
i. ইন্টারনেট থেকে আধুনিক তথ্য সংগ্রহের মাধ্যমে
ii. ধারণ করা ছবি বা ভিডিও চিত্রের মাধ্যমে
iii. মাল্টিমিডিয়ার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ৮. ঘ, ৯. ঘ, ১০. ঘ, ১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. ক, ২০. ঘ, ২১ ঘ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর