বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ধারণে ‘ব্যয় বা দামের মধ্যে কমটি ধরা হয়’ এটা কোন নীতির নির্দেশক?
(ক) ব্যয় নীতি (খ) সামঞ্জস্যতা নীতি
(গ) রক্ষণশীলতা নীতি (ঘ) পূর্ণপ্রকাশ নীতি
(ঙ) তারল্য নীতি
উত্তর: (গ) রক্ষণশীলতা নীতি।
২। বিজ্ঞাপন খরচ, যা চার বছর পর্যন্ত কার্যকর থাকবে, তা কোন ধরনের ব্যয়?
(ক) মূলধন জাতীয় ব্যয় (খ) মুনাফা জাতীয় ব্যয়
(গ) চলতি ব্যয় (ঘ) নামিক ব্যয়
(ঙ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
উত্তর: (ঙ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়।
৩। কোনটি সচ্ছলতা নির্দেশক অনুপাত?
(ক) চলতি অনুপাত (খ) মুনাফার হার
(গ) ঋণ-মূলধন অনুপাত (ঘ) দ্রুত অনুপাত
(ঙ) সম্পদ আবর্তন হার
উত্তর: (গ) ঋণ-মূলধন অনুপাত।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৭টি প্রশ্নোত্তর, ২২তম পর্ব
৪। যন্ত্রপাতি যা ২,৫০,০০০ টাকায় সংগ্রহ করা হয়েছিল, তার বর্তমান হিসাব বহি মূল্য ১,০০,০০০ টাকা এবং প্রাক্কলিত বাজার মূল্য ১,২০,০০০ টাকা। যদি যন্ত্রপাতির পুনঃস্থাপন ব্যয় ৩,৫০,০০০ টাকা হয়, তবে নিচের কোন মূল্যে যন্ত্রপাতিটি উদ্বৃত্তপত্রে দেখানো উচিত?
(ক) ১,২০,০০০ টাকা (খ) ১,৫০,০০০ টাকা
(গ) ৩,৫০,০০০ টাকা (ঘ) ৮০,০০০ টাকা
(ঙ) উপরোক্ত কোনোটিই নয়
উত্তর: (ঙ) উপরোক্ত কোনোটিই নয়।
৫। একটি রেওয়ামিল প্রস্তুত করার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে-
(ক) সব লেনদেন লিপিবদ্ধ করা হয়েছে, তা প্রমাণ করা
(খ) খতিয়ানে স্থানান্তরের পর ডেবিট এবং ক্রেডিটের গাণিতিক শুদ্ধতা প্রমাণ করা
(গ) জাবেদা এবং খতিয়ানে কোনো ভুল হয়ে থাকলে তা বের করা
(ঘ) বছরের নিট আয় বের করা
(ঙ) উপরের কোনোটিই নয়
উত্তর: (খ) খতিয়ানে স্থানান্তরের পর ডেবিট এবং ক্রেডিটের গাণিতিক শুদ্ধতা প্রমাণ করা।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর