দ্বিতীয় অধ্যায় : পৃথিবীর গঠন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২। কোনটি ইউরোপের পর্বতমালা?
ক) আল্পস পর্বত খ) আন্দিজ পর্বত
গ) রকি পর্বত ঘ) হিমালয় পর্বত
১৩। জার্মানির ‘ব্ল্যাক ফরেস্ট’ কোন শ্রেণির পর্বত?
ক) আগ্নেয় পর্বত খ) চ্যুতি স্তূপ পর্বত
গ) ভঙ্গিল পর্বত ঘ) ল্যাকোলিথ পর্বত
১৪। চ্যুতি স্তূপ পর্বত হচ্ছে-
i. খাঁড়া ঢালবিশিষ্ট ii. নরম শিলায় গঠিত
iii. সুস্পষ্ট শৃঙ্গ থাকে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। সমুদ্রপৃষ্ঠের মতো একই সমতলে বা সামান্য উপরে অবস্থিত বিস্তীর্ণ স্থলভাগকে কী বলে?
ক) মালভূমি খ) উপত্যকা
গ) সমভূমি ঘ) নিম্নভূমি
১৬। ব্ল্যাক ফরেস্ট ও ভোজ কোন ধরনের পর্বত?
ক) ভঙ্গিল/ভাঁজ পর্বত খ) স্তূপ/চ্যুতি পর্বত
গ) ল্যাকোলিথ পর্বত ঘ) আগ্নেয় পর্বত
১৭। রাফি মেক্সিকোতে একটি পর্বত দেখল যা গলিত লাভা, ছাই, ভস্ম, দিয়ে তৈরি। ওই পর্বত কোন পর্বতের অন্তর্গত?
ক) আগ্নেয় পর্বত খ) ভঙ্গিল পর্বত
গ) স্তূপ পর্বত ঘ) ল্যাকোলিথ পর্বত
১৮। কোন পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয়?
ক) ল্যাকোলিথ পর্বত খ) আগ্নেয় পর্বত
গ) স্তূপ পর্বত ঘ) ভঙ্গিল পর্বত
আরো পড়ুন : পৃথিবীর গঠন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
১৯। ভারতের দাক্ষিণাত্য মালভূমি কীসের মাধ্যমে গঠিত?
ক) নুড়ি খ) লাভা
গ) ম্যাগমা ঘ) গ্রাবরেখা
২০। পর্বত সাধারণ কত মিটার পর্যন্ত উঁচু হতে পারে?
ক) ৪০০ মিটার খ) ৬০০ মিটার
গ) ৫০০ মিটার ঘ) ৬০০-এর অধিক মিটার
২১। ইউরোপের উত্তর-পশ্চিমে কোন ধরনের সমভূমি দেখা যায়?
ক) পাদদেশীয় পলল সমভূমি খ) হিমবাহ সমভূমি
গ) লোয়েস সমভূমি ঘ) হৃদ সমভূমি
২২। কিলিমানজারো পর্বতের শীর্ষদেশ বরফাবৃত কেন?
ক) অক্ষাংশের জন্য খ) ভূমির ঢালের জন্য
গ) উচ্চতার কারণে ঘ) সমুদ্র থেকে দূরত্বের কারণে
২৩। ইতালির ভিসুভিয়াস ও কেনিয়ার কিলিমানজারো কোন শ্রেণির পর্বত?
ক) আগ্নেয় পর্বত খ) ভঙ্গিল পর্বত
গ) ক্ষয়জাত পর্বত ঘ) স্তূপ/চ্যুতি পর্বত
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সিজান উচ্চশিক্ষার্থে জাপান গিয়ে একটি পর্বত দেখল, সেখানে লাভা, প্রস্তরখণ্ড ও ছাই বিদ্যমান। সে গাইডের মাধ্যমে জানতে পারল, যে এই পর্বতের আকৃতি লাভার ওপর নির্ভরশীল।
২৪। সিজানের দেখা পর্বত কোন পর্বতের অন্তর্গত?
ক) আগ্নেয় পর্বত খ) ভঙ্গিল পর্বত
গ) স্তূপ পর্বত ঘ) ল্যাকোলিথ পর্বত
উত্তর: ১২. ক, ১৩. খ, ১৪. খ, ১৫. গ, ১৬. খ, ১৭. ক, ১৮. খ, ১৯. খ, ২০. ঘ, ২১. খ, ২২. গ, ২৩. ক, ২৪. ক।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর