ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
ব্রাজিলের শুরুর একাদশে চমক অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডকে রুখে দিল কাতার ৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড ফিটনেস প্রশ্নে রোনালদো, ‘আমাকে খেলতে দেখেননি?’ ‘জাপানি মেসি’র সঙ্গী উয়েদা এমবাপ্পের সমালোচনা ‘অতিরিক্ত ও অন্যায়’ দেড় দশকের জ্বালানিনীতি ছিল আমদানিনির্ভর: তথ্যমন্ত্রী ইরানের অনুশীলন মাঠের পাশে মরদেহ উদ্ধার ওয়ানডে সিরিজ বাংলাদেশ ইমার্জিংদের ঝিলিকের মৃত্যুর রহস্যে নতুন মোড়, গ্রেপ্তার স্বামী রক্তদান মহৎ কিন্তু নিরাপদ রক্ত আরও গুরুত্বপূর্ণ আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ মার্তিনেজকে ঘিরে নতুন শঙ্কা শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ নাটোরে ৭০ দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন চাকরি মেলায় সাড়া, রাজশাহীতে ৫০ শতাংশ প্রার্থীর তাৎক্ষণিক নিয়োগ ইনজুরিতে ছিটকে গেলেন মাইকেল অলিভার ‘ফেনীর সাংবাদিকতার ইতিহাসে উজ্জ্বল অধ্যায় ওছমান হারুন মাহমুদ দুলাল’ পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত মিসরকে কেন জার্সি পরিবর্তন করতে বলল ফিফা? রবিবার বিশ্ব রক্তদাতা দিবস যে সম্পদ চোখের পলকে ধ্বংস হয়ে যায় রাজধানীতে প্রান্তিক গ্রামের ফুটবল উন্মাদনা, আর্জেন্টিনা–ব্রাজিল ম্যাচ একদিনে ৫ মরদেহ উদ্ধার, বরগুনায় চাঞ্চল্য ও উদ্বেগ দাউদকান্দিতে শিবির নেতার বিচারের দাবিতে বিক্ষোভ প্রলোভন দেখিয়ে ভোট আদায়কারীরা জনগণের বন্ধু নয়: তারেক রহমান
Nagad desktop

কানাডার স্বপ্নযাত্রা নাকি বসনিয়ার চমক?

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০২:৩০ এএম
কানাডার স্বপ্নযাত্রা নাকি বসনিয়ার চমক?
ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকার গ্রীষ্মের আলো আর বলকান পর্বতমালার গর্ব–দুই ভিন্ন ফুটবল সংস্কৃতি এবার বিশ্বকাপ ফুটবলের মঞ্চে। অর্থাৎ ২৩তম ফিফা বিশ্বকাপে ‘বি’ গ্রুপের ম্যাচে টরন্টোতে মুখোমুখি হচ্ছে সহ-আয়োজক কানাডা এবং ইউরোপের অভিজ্ঞ দল বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। বিএমও ফিল্ডে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ (১২ জুন) রাত ১টায়। এই ম্যাচের মধ্য দিয়ে ইতিহাসে প্রথম আনুষ্ঠানিক মুখোমুখি লড়াই হতে যাচ্ছে দুদলের। বিশ্বকাপে তো বটেই, আন্তর্জাতিক পর্যায়েও দল দুটির কখনো দেখা হয়নি। যে কারণে পূর্বের পরিসংখ্যান নয়, বর্তমান ফর্মই ফলাফল নির্ণায়কে ভূমিকা রাখবে বলে মনে করছেন ফুটবল পণ্ডিতরা।

  • টরন্টোয় শুরু হচ্ছে বিশ্বকাপের রোমাঞ্চ। ঘরের মাঠে জয়ে শুরুর আশা কানাডার। ইতালিকে বিদায় করে বিশ্বমঞ্চে আসা বসনিয়ারও অভিন্ন লক্ষ্য। আজ রাতে এই ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে হবে কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠান

একদিকে ঘরের মাঠে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর কানাডা, অন্যদিকে অভিজ্ঞ তারকাদের নেতৃত্বে চমক দেখাতে প্রস্তুত বসনিয়া। কানাডিয়ানদের জন্য এটি কেবল একটি ম্যাচ নয়, বরং বিশ্বকাপে নিজেদের নতুন পরিচয় তুলে ধরার মঞ্চ। ১৯৮৬ ও ২০২২ সালে বিশ্বকাপ খেললেও এখন পর্যন্ত আসরের ইতিহাসে কোনো ম্যাচ জেতেনি উত্তর আমেরিকার দেশটি। এবার নিজেদের মাটিতে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ পাচ্ছে তারা। কোচ জেসি মার্শের অধীনে সাম্প্রতিক বছরগুলোয় দলটি অনেক পরিণত হয়েছে। ২০২৪ কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার পর থেকেই কানাডাকে নতুন চোখে দেখা শুরু করেছে ফুটবলবিশ্ব।

তবে স্বাগতিকদের জন্য বড় ধাক্কা অধিনায়ক আলফানসো ডেভিডের চোট। উদ্বোধনী ম্যাচে শেষ পর্যন্ত তিনি না থাকলে কানাডার আক্রমণভাগে প্রভাব ফেলতে পারে। ফলে গোলের দায়িত্ব অনেকটাই এসে পড়বে দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জোনাথন ডেভিডের কাঁধে। গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপাউ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে প্রস্তুত। অন্যদিকে বসনিয়া দীর্ঘ ১২ বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে ফিরেছে। ২০১৪ সালে প্রথমবার খেলেছিল দলটি, এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের স্বাদ নিতে যাচ্ছে তারা। দলের সবচেয়ে বড় ভরসা ৪০ বছর বয়সী কিংবদন্তি স্ট্রাইকার এডিন জেকো। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ডের অভিজ্ঞতা তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করছে। তার সঙ্গে রক্ষণভাগে থাকবেন অভিজ্ঞ সিদ কোলাসিনাক।

বিশ্লেষকদের মতে, এই ম্যাচে কানাডা কিছুটা এগিয়ে থাকবে ঘরের মাঠের সমর্থন এবং সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে। তবে বসনিয়ার ইউরোপীয় অভিজ্ঞতা এবং জেকোর মতো ম্যাচজয়ী ফুটবলারের উপস্থিতি তাদের বিপজ্জনক প্রতিপক্ষ করে তুলেছে। গ্রুপে আরও রয়েছে কাতার ও সুইজারল্যান্ড। ফলে প্রথম ম্যাচে জয় দুদলের জন্যই নকআউট পর্বে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে। টরন্টোর গ্যালারি যখন লাল-সাদা রঙে রাঙাবে কানাডার সমর্থকেরা, তখন বসনিয়ার সমর্থকরাও আশা করবেন জেকোর পায়ে নতুন কোনো রূপকথার সূচনা। বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে দুই দলের লক্ষ্য একটাই জয়ের হাসি নিয়ে স্বপ্নের যাত্রা শুরু করা।

কানাডার শক্তি গতি, শারীরিক সক্ষমতা ও ট্রানজিশনে। জোনাথন ডেভিড এই দলের প্রধান গোলভরসা, আর উইং ও কাউন্টার-অ্যাটাকে কানাডা অত্যন্ত বিপজ্জনক। কোচ জেসি মার্শ আগ্রাসী প্রেসিং ও দ্রুত আক্রমণ পছন্দ করেন। তবে চোটের কারণে অধিনায়ক আলফনসো ডেভিস এই ম্যাচে নাও থাকতে পারেন, যা কানাডার জন্য বড় ধাক্কা। মিশন শুরুর আগে কানাডা কোচ জেসি মার্শ বলেন, বিশ্বকাপে নিজেদের ইতিহাস বদলানোর সুযোগ এসেছে; স্বাগতিক চাপকে শক্তিতে রূপ দিতে চান। স্ট্রাইকার জোনাথন ডেভিড বলেন, ঘরের মাঠে বিশ্বকাপ খেলার অনুভূতি অসাধারণ; দলের লক্ষ্য শুধু অংশ নেওয়া নয়, ইতিহাস গড়া।

অন্যদিকে বসনিয়ার শক্তি অভিজ্ঞতা, সংগঠিত রক্ষণ এবং সেট-পিসে। কিংবদন্তি এডিন জেকো এখনো দলের অনুপ্রেরণা। পাশাপাশি এরমেদিন দেমিরোভিচ, বেনিয়ামিন তাহিরোভিচদের মতো নতুন প্রজন্ম দলকে গতি ও শক্তি দিচ্ছে। কোচ সের্গেই বারবারেজ দলকে শারীরিক ও দ্রুত ট্রানজিশনভিত্তিক ফুটবলে রূপ দিতে চাচ্ছেন। কোচ সের্গেই বারবারেজ বলেন, তারা বড় দলকে ভয় পায় না; সংগঠিত থেকে সুযোগ কাজে লাগাতে চান। অভিজ্ঞ অধিনায়ক এডিন জেকো জানিয়েছেন, এটি তার শেষ বিশ্বকাপ। তাই প্রতিটি মিনিট উপভোগ করে লড়াই করতে চান। মিডফিল্ডার বেনিয়ামিন তাহিরোভিচ বলেছেন, কানাডার গতি থামাতে হলে মাঝমাঠে শৃঙ্খলা জরুরি।

কানাডা স্বাগতিক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে। ২০২২ বিশ্বকাপে হতাশাজনক ফলের পর দলটি নতুন উদ্যমে ফিরে এসেছে। কোপা আমেরিকায় সেমিফাইনাল খেলা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এবার লক্ষ্য প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছানো। বসনিয়ার বাছাইপর্বের পথটা ছিল নাটকীয়তায় ভরপুর। প্লেঅফে তারা ওয়েলস ও ইতালিকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপে এসেছে। বিশেষ করে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে টুর্নামেন্টে জায়গা করে নেওয়া তাদের আত্মবিশ্বাসের সবচেয়ে বড় উৎস। যে কারণে এবারের বিশ্বকাপে বসনিয়া বড় চমক উপহার দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।

অনিক/

ব্রাজিলের শুরুর একাদশে চমক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:২৪ এএম
ব্রাজিলের শুরুর একাদশে চমক
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো, যারা গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। আর এই ম্যাচের জন্য শুরুর একাদশে এসেছে চমক।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো মরক্কোর বিপক্ষে ম্যাচে দানিলো, অ্যালেক্স সান্দ্রো ও ম্যাথিউস কুনহার নাম সামনে এনেছিল। তবে শুরুর একাদশে তাদের সুযোগ মেলেনি। ইবানিয়েজ, দগলাস সান্তোস ও ইগর থিয়াগোকে নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), ইবানিয়েজ, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কুইনহোস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।

মরক্কো একাদশ: ইয়াসিন বুনু (গোলরক্ষক), নুসাইর মাজরাউই, আশরাফ হাকিমি (অধিনায়ক), ইসা দিওপ, শাদি রিয়াদ, এল আইনাউই, আইয়ুব বুয়াদ্দি, উনাহি, ব্রাহিম দিয়াজ, সাইবারি ও বিলাল এল খানুস।

সালমান/

অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডকে রুখে দিল কাতার

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:০৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৩:০৯ এএম
অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডকে রুখে দিল কাতার
ছবি: সংগৃহীত

নির্ধারিত ৯০ মিনিটে ১-০ গোলে পিছিয়ে ছিল কাতার। কিন্তু অতিরিক্ত সময়ের (৯৪) গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে হার এড়াল এশিয়ার দেশটি। 

শনিবার (১৩ জুন) রাত ১টায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে মুখোমুখি হয় তারা।

ম্যাচের ১৩ মিনিটে ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে দ্রুত ছুটে যান রেমো ফ্রয়লার। বলের কাছে পৌঁছালে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ফাউল করে বসেন তাকে। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি  বাজান এবং আবুনাদাকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এমবোলো।

৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৫৬ এএম
৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল। সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আরও একটি রেকর্ড নিজেদের দখলে রেখেছে। সেটি হলো ৯২ বছর ধরে বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচে হারের মুখ দেখেনি সেলেসাওরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচ ব্রাজিল হেরেছিল যুগোস্লাভিয়ার কাছে ২-১ গোলে, ১৯৩০ বিশ্বকাপে। প্রথম বিশ্বকাপের পর দ্বিতীয় বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচে হারে তারা। ১৯৩৪ বিশ্বকাপে স্পেনের কাছে ৩-১ গোলে হারে হলুদ জার্সিধারীরা।

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের সেই হারের পর কেটে গেছে ৯২ বছর। এই সময়ে বিশ্বকাপে প্রথম ম্যাচে ব্রাজিলকে হারাতে পারেনি কেউ।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আজকের ম্যাচে ব্রাজিল এই ধারবাহিকতা ধরে রাখতে পারবে? নাকি মরক্কো এখানেই থামিয়ে দেবে ব্রাজিলকে? সেটা সময়ই বলে দেবে।

সালমান/ 

নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:১৮ এএম
নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য
নেইমার। ছবি: সংগৃহীত

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে ‘নাম্বার টেন’ নেইমারকে ছাড়াই নামতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এতে ভাঙতে যাচ্ছে তাদের ৪০ বছরের ঐতিহ্য।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচ।  

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো-এর তথ্য অনুযায়ী, চোটের কারণে উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না নেইমার। এর ফলে ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে ১০ নম্বর জার্সিধারী কোনো খেলোয়াড় থাকবে না। 

এর আগে, এমন ঘটনা ঘটেছিল ১৯৮৬ বিশ্বকাপে। তখন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী ছিলেন কিংবদন্তি জিকো। স্পেনের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে শারীরিক সমস্যার কারণে তিনি শুরুর একাদশে ছিলেন না। ফলে সক্রেটিস অধিনায়কত্ব করেন এবং ব্রাজিল ১-০ গোলে জেতে।

সালমান/

পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:০০ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০২:১২ এএম
পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত

ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি পেয়ে তা থেকে গোল আদায় করে নেন ব্রিল এমবোলো। তাতে ১-০ গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। শুরুতেই গোল হজম করে চাপে পড়ে কাতার। 

শনিবার (১৩ জুন) রাত ১টায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড ও কাতার।

ম্যাচের শুরুতেই দুদলের সামনেই সুযোগ এসেছিল। কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ১৩ মিনিটে ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে দ্রুত ছুটে যান রেমো ফ্রয়লার। বলের কাছে পৌঁছালে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ফাউল করে বসেন তাকে। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি  বাজান এবং আবুনাদাকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এমবোলো।

শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের বাকিটা সময় আক্রমণাত্মক খেলে সুইজারল্যান্ড। যদিও আর কোনো গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউরোপীয় দলটি।

সালমান/