প্রথম অধ্যায় : প্যাটার্ন
(গত ১২ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৪। নিচের কোন সংখ্যা ৪ দিয়ে বিভাজ্য?
(ক) ১২৩৪ (খ) ২৫৬৮
(গ) ১৭২৩ (ঘ) ৪০১৩
৩৫। নিচের কোন সংখ্যাকে ২টি বর্গের সমষ্টিরূপে লেখা যায় না?
(ক) ৭ (খ) ৮ (গ) ৫ (ঘ) ১০
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬-৩৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫--- একটি তালিকা।
৩৬। ১ থেকে ১০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত?
(ক) ৫৫ (খ) ৬৬
(গ) ৭৭ (ঘ) ৮৮
৩৭। ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত?
(ক) ৫৫ (খ) ১২০
(গ) ১৩০ (ঘ) ১৪০
৩৮। ১ থেকে ২০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত?
(ক) ১৪০ (খ) ১৩০
(গ) ১২০ (ঘ) ২১০
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৯-৪১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
প্রথম ১০টি বেজোড় সংখ্যার যোগফল = ক
৩৯। ক-এর মান কত?
(ক) ৯৯ (খ) ১০০
(গ) ৯৯৯ (ঘ) ১০০০
৪০। ১১তম বিজোড় সংখ্যাটি কত?
(ক) ১৫ (খ) ১৭
(গ) ১৯ (ঘ) ২১
৪১। বিজোড় সংখ্যার বীজগণিতীয় রাশি কোনটি?
(ক) ২চ + ১ (খ) ২চ-২
(গ) ২চ+০ (ঘ) ২চ-০
আরো পড়ুন : প্যাটার্ন অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির গণিত
নিচের সংখ্যাগুলোর তালিকাটি লক্ষ করো। এ তথ্য অনুসারে ৪২-৪৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
৩, ১০, ১৭, ২৪, ৩১, ৩৮---।
৪২। তালিকার সন্নিহিত ২টি সংখ্যার পার্থক্য কত?
(ক) ৪ (খ) ৫ (গ) ৬ (ঘ) ৭
৪৩। তালিকাটির পরবর্তী সংখ্যা কত?
(ক) ৪২ (খ) ৪৫
(গ) ৪৮ (ঘ) ৫১
৪৪। তালিকাটির প্রথম ৭টি সংখ্যার যোগফল কত?
(ক) ১৬৪ (খ) ১৬৬
(গ) ১৬৮ (ঘ) ১৭০
নিচের তালিকার সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো- পরপর ২টি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান।
০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪---।
৪৫। সংখ্যাগুলোকে কী সংখ্যা বলা হয়?
(ক) ফিবোনাক্কি (খ) মৌলিক
(গ) জোড় (ঘ) বেজোড়
৪৬। তালিকার পরবর্তী সংখ্যাটির মান কত?
(ক) ৩০ (খ) ৪৫
(গ) ৫৫ (ঘ) ৬৫
৪৭। তালিকার অষ্টম সংখ্যাকে যদি ২টি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায় তবে সংখ্যা ২টির মান কত?
(ক) ২.৩ (খ) ১.৪
(গ) ৩.৪ (ঘ) ১.৫
উত্তর: ৩৪. খ, ৩৫. ক, ৩৬. ক, ৩৭. খ, ৩৮. ঘ, ৩৯. খ, ৪০. ঘ, ৪১. ক ৪২. ঘ, ৪৩. খ, ৪৪. গ, ৪৫. ক, ৪৬. গ, ৪৭. ক।
লেখক : সিনিয়র শিক্ষক, গণিত
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর