সাধারণ জ্ঞান : বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি
এমসিকিউ প্রশ্ন ও উত্তর
১। জেমস ওয়াটের আবিষ্কার নিচের কোনটি?
(ক) টেলিফোন (খ) রেডিও
(গ) বাষ্পীয় ইঞ্জিন (ঘ) কম্পিউটার
২। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল কত?
(ক) ১৯৩৫-১৯৪১ (খ) ১৯৩৯-১৯৪৫
(গ) ১৯৪১-১৯৪৭ (ঘ) ১৯৪৫-১৯৫০
৩। আলিবাবা কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
(ক) স্টিভ জবস (খ) জ্যাক মা
(গ) বিল গেটস (ঘ) ল্যারি পেজ
৪। তাজমহলের স্থপতি কে ছিলেন?
(ক) ওস্তাদ ইশা খান (খ) ওস্তাদ আহমদ লাহৌরি
(গ) ওস্তাদ হামিদুল্লাহ (ঘ) ওস্তাদ আজিজ খান
৫। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
(ক) ফজিলাতুন্নেছা মুজিব (খ) রওশন এরশাদ
(গ) বেগম খালেদা জিয়া (ঘ) শিরীন শারমিন চৌধুরী
৬। আইএমএফ প্রতিষ্ঠিত হয় কত সালে?
(ক) ১৯৪১ সালে (খ) ১৯৪৪ সালে
(গ) ১৯৪৫ সালে (ঘ) ১৯৪৭ সালে
৭। আইএমএফ কার্যক্রম শুরু হয় কত সালে?
(ক) ১৯৪৪ সালে (খ) ১৯৪৫ সালে
(গ) ১৯৪৬ সালে (ঘ) ১৯৪৭ সালে
৮। চট্টগ্রাম জেলা নিচের কোন খনিজ সম্পদের জন্য পরিচিত?
(ক) কয়লা (খ) লৌহ আকরিক
(গ) চুনাপাথর (ঘ) গ্যাস
৯। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) প্যারিস (খ) নিউইয়র্ক
(গ) জেনেভা (ঘ) লন্ডন
আরো পড়ুন : ৪৯ তম বিশেষ বিসিএস পরীক্ষার প্রস্তুতি: বাংলা সাহিত্যের ৮টি মডেল প্রশ্ন, পর্ব-১৫
১০। বাংলাদেশে প্রথম নারী স্পিকার কে?
(ক) সাজেদা চৌধুরী (খ) মতিয়া চৌধুরী
(গ) শিরীন শারমিন চৌধুরী (ঘ) খালেদা জিয়া
১১। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের সময়কাল কত?
(ক) ১৯৯০-২০০০ (খ) ২০০০-২০১৫
(গ) ২০০৫-২০২০ (ঘ) ২০১৫-২০৩০
১২। ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি?
(ক) বগুড়া (খ) যশোর
(গ) কুমিল্লা (ঘ) নওগাঁ
১৩। দিনাজপুরের পুরাতন নাম কী ছিল?
(ক) গৌড়লন্ড (খ) গৌড়েশ্বর
(গ) গৌড়মালা (ঘ) গন্ডোয়ানাল্যান্ড
১৪। বাংলাদেশের প্রধান কয়লাখনি কোন জেলায় অবস্থিত?
(ক) কুষ্টিয়ায় (খ) দিনাজপুরে
(গ) খুলনায় (ঘ) চট্টগ্রামে
১৫। বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কোথায়?
(ক) কুয়াকাটায় (খ) কক্সবাজারে
(গ) সন্দ্বীপে (ঘ) মহেশখালীতে
১৬। বাংলাদেশের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিচের কোনটি?
(ক) কাপ্তাই বিদ্যুৎকেন্দ্র
(খ) পায়রা বিদ্যুৎকেন্দ্র
(গ) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
(ঘ) গাজীপুর বিদ্যুৎকেন্দ্র
১৭। বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোথায় গড়ে উঠছে?
(ক) মিরসরাই (খ) ভোলা
(গ) সিলেট (ঘ) খুলনা
১৮। টাঙ্গাইল কোন মিষ্টির জন্য বিখ্যাত?
(ক) পোড়াবাড়ির চমচম (খ) সন্দেশ
(গ) মিষ্টি দই (ঘ) ছানার পায়েস
১৯। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত?
(ক) ২০২০-২০২৪ (খ) ২০২০-২০২৫
(গ) ২০২২-২০২৬ (ঘ) ২০২৫-২০৩০
উত্তর: ১. গ, ২. খ, ৩. খ, ৪. খ, ৫. গ, ৬. গ, ৭. ঘ, ৮. ঘ, ৯. খ, ১০. গ, ১১. খ, ১২. ঘ, ১৩. ঘ, ১৪. খ, ১৫. খ, ১৬. গ, ১৭. ক, ১৮. ক, ১৯. খ।
লেখক : সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
কবীর