চতুর্থ অধ্যায় : বায়ু
(গত ১৩ অক্টোবর প্রকাশের পর)
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: পরাগায়ন কী?
উত্তর: বীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর স্থানান্তরের প্রক্রিয়াকে পরাগায়ন বলে।
প্রশ্ন: খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খলের মধ্যে পার্থক্য কী?
উত্তর: খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মধ্যকার পার্থক্য নিচে দেওয়া হলো-
খাদ্যশৃঙ্খল: ১. এটি বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া।
২. একটি পরিবেশে একটি খাদ্যশৃঙ্খল থাকে।
৩. খাদ্যশৃঙ্খলে খাদক, উৎপাদক, বিয়োজক একসঙ্গে নাও থাকতে পারে।
৪. খাদ্যশৃঙ্খলে উৎপাদক থেকে শুরু করে খাদকদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক থাকে।
৫. খাদ্যশৃঙ্খলে একটি মাত্র খাদক থাকে।
খাদ্যজাল: ১. দুই বা ততোধিক খাদ্য শৃঙ্খলের সমন্বয়ে খাদ্যজাল তৈরি হয়।
২. একটি খাদ্যজালে একাধিক খাদ্যশৃঙ্খল থাকে।
৩. খাদ্য জালে খাদক, উৎপাদক, বিয়োজক একসঙ্গে থাকে।
৪. খাদ্যজালে একাধিক খাদ্যশৃঙ্খলের সদস্যদের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে।
৫. খাদ্যজালে একাধিক খাদক থাকে।
আরো পড়ুন : বায়ু অধ্যায়ের ৬টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা, ৪র্থ পর্ব, প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান
প্রশ্ন: অগ্নিনির্বাপক যন্ত্রে বিদ্যমান গ্যাসটি কীভাবে আগুন নেভাতে সাহায্য করে?
উত্তর: অগ্নিনির্বাপক যন্ত্রে কার্বন ডাই-অক্সাইড গ্যাস বিদ্যমান থাকে। এ গ্যাস বায়ুর চেয়ে ভারী। তাই কোথাও আগুন লাগলে সঙ্গে সঙ্গে এ যন্ত্র থেকে কার্বন ডাই-অক্সাইড গ্যাস ছড়িয়ে দিলে এটি আগুনের ওপর একটি আবরণ তৈরি করে। ফলে আগুন বায়ুর অক্সিজেনের স্পর্শে আসতে না পেরে নিভে যায়।
প্রশ্ন: বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে অ্যাসিডযুক্ত করে কোন পদার্থ?
উত্তর: বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে অ্যাসিডযুক্ত করে সালফার অক্সাইড।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর