তৃতীয় অধ্যায় : বল
(গত ৩১ ডিসেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭। জ্বালানি শক্তির অপচয় হয় নিচের কোনটির জন্য?
(ক) ঘর্ষণ (খ) বল
(গ) অভিকর্ষজ ত্বরণ (ঘ) ভর
৮। বলের মাত্রা সমীকরণ নিচের কোনটি?
(ক) MLT-1 (খ) MLT
(গ) MLT-2 (ঘ) MLT-3
৯। নিচের কোন বলটি কম শক্তিশালী?
(ক) মহাকর্ষ বল
(খ) তড়িৎ চৌম্বকীয় বল
(গ) দুর্বল নিউক্লীয় বল
(ঘ) সবল নিউক্লীয় বল
১০। 80kg ভরের একটি বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4ms-2 হবে?
(ক) 20N
(খ) 78.4N
(গ) 320N
(ঘ) 784N
১১। কোন মৌলিক বলটি তুলনামূলকভাবে দুর্বলতম বল?
(ক) দুর্বল নিউক্লীয় বল
(খ) সবল নিউক্লীয় বল
(গ) মহাকর্ষ বল
(ঘ) তড়িৎ চৌম্বক বল
১২। কোন ঘর্ষণকে কাজে লাগিয়ে মাছ পানিতে চলাচল করে?
(ক) আবর্ত
(খ) পিছলানো
(গ) স্থিতি
(ঘ) প্রবাহী
১৩। 1kg ভরের একটি বন্দুক থেকে 5gm ভরের একটি গুলি ছোড়া হলে, বন্দুকটি 2ms-1 পশ্চাৎবেগ প্রাপ্ত হলো, গুলির শেষবেগ কত?
(ক) 0.4ms-1
(খ) 4ms-1
(গ) 40ms-1
(ঘ) 400ms-1
১৪। সবল নিউক্লিউ বলের পাল্লা কত?
(ক) 10-15m (খ) 10-6m
(গ) 1014m (ঘ) 10-18m
আরো পড়ুন : বল অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এসএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান
১৫। প্যারাসুটের মাধ্যমে আরোহীকে নিরাপদে অবতরণে সাহায্যে করে কোন বল?
(ক) স্থিতি ঘর্ষণ বল
(খ) বিসর্প ঘর্ষণ বল
(গ) আবর্ত ঘর্ষণ বল
(ঘ) প্রবাহী ঘর্ষণ বল
১৬। ভরবেগের মাত্রা কোনটি?
(ক) MLT-1
(খ) ML2T-1
(গ) MLT-2
(ঘ) MLT-3
১৭। কোন বলের তীব্রতা সবচেয়ে বেশি?
(ক) মহাকর্ষ বলের
(খ) তড়িৎ চৌম্বক বলের
(গ) দুর্বল নিউক্লিউ বলের
(ঘ) সবল নিউক্লিউ বলের
১৮। দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে কোন বলের সৃষ্টি হয়?
(ক) স্পর্শ বল
(খ) অস্পর্শ বল
(গ) মহাকর্ষ বল
(ঘ) সবল নিউক্লিয় বল
১৯। জড়তা ও বলের ধারণা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়?
(ক) প্রথম সূত্র থেকে
(খ) দ্বিতীয় সূত্র থেকে
(গ) তৃতীয় সূত্র থেকে
(ঘ) উপরের সবগুলো
২০। জুতার তলদেশে খাঁজ কাটা থাকে, কারণ-
(ক) ঘর্ষণ হ্রাস করার জন্য
(খ) ঘর্ষণ বৃদ্ধি করার জন্য
(গ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
২১। কোনো বস্তুকে প্রযুক্ত সাম্য বলসমূহের লব্ধি শূন্য হলে-
i. বস্তুর গতির অবস্থা পরিবর্তন হয়
ii. বস্তুতে কোনো ত্বরণ থাকে না
iii. বলগুলো সাম্যবস্থা সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
২২। বন্দুকের গুলির আঘাত মারাত্মক হলেও এর পশ্চাৎ বল বন্দুক ব্যবহারকারীর জন্য সহনশীল হয়, কারণ-
i. বন্দুকটির ভর বেশি হওয়ায় পশ্চাৎ বেগ কম
ii. বন্দুক ব্যবহারকারীকে বেশি ক্ষেত্রফলে বল প্রয়োগে সাহায্য করে
iii. ক্রিয়া ও প্রতিক্রিয়া বল অসমান হওয়ায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii, iii
উত্তর: ৭। ক, ৮। গ, ৯। ক, ১০। গ, ১১। গ, ১২। ঘ, ১৩। ঘ। ১৪। ক, ১৫। ঘ, ১৬। ক, ১৭। ঘ, ১৮। ক, ১৯। ক, ২০। খ, ২১। খ, ২২। ক।
লেখক : প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
কবীর