পঞ্চম অধ্যায় : প্রোগ্রামিং ভাষা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৫. কোনটি প্রোগ্রামের সব ভুলগুলো একসঙ্গে প্রদর্শন করে?
ক. অ্যাসেম্বলার খ. ইন্টারপ্রেটার
গ. কম্পাইলার ঘ. ডিবাগার
৫৬. প্রোগ্রামের বিভিন্ন ধাপগুলোকে কী বলে?
ক. ইনস্ট্রাকশন খ. অ্যালগরিদম
গ. প্রবাহ চিত্র ঘ. ফ্লোচার্ট
৫৭. চতুর্থ প্রজন্মের ভাষাকে কী বলে?
ক. 1GL খ. 3GL
গ. 4GL ঘ. 5GL
৫৮. ইন্টারপ্রেটারের সুবিধা হলো-
i. প্রোগ্রামের ভুল সংশোধন করা সহজ হয়
ii. প্রোগ্রাম আকারে ছোট হয়
iii. মেমোরিতে বেশি জায়গা নেয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৫৯. উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য-
i. সহজবোধ্য
ii. সময় সাশ্রয়ী
iii. দ্রুত লেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৬০. বর্তমানে কতটি প্রোগ্রামিং ভাষা আছে?
ক. কয়েকটি খ. কয়েক শ
গ. কয়েক হাজার ঘ. কয়েক লাখ
আরো পড়ুন : প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৬১. প্রোগ্রামিং ভাষার নিয়মকানুনকে কী বলে?
ক. ইন্টারপ্রেটার খ. সিনট্যাক্স
গ. অ্যাসেম্বলার ঘ. কম্পাইলার
৬২. নিচের কোনটি পুরো প্রোগ্রামকে একসঙ্গে অনুবাদ করে?
ক. ইন্টারপ্রেটার খ. কম্পাইলার
গ. সফটওয়্যার ঘ. অ্যাসেম্বলার
৬৩. কোন অনুবাদক প্রোগ্রামের ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল?
ক. অ্যাসেম্বলার খ. কম্পাইলার
গ. ইন্টারপ্রেটার ঘ. পিএইচপি
৬৪. প্রোগ্রামের প্রতিটি নির্দেশকে কী বলে?
ক. কোড খ. ইন্টারপ্রেটার
গ. স্টেটমেন্ট ঘ. সিনট্যাক্স
৬৫. ভুলত্রুটি পরীক্ষা করাকে কী বলে?
ক. কোডিং খ. ডিবাগিং
গ. টেস্টিং ঘ. ডিজাইনিং
৬৬. কম্পাইলারের বৈশিষ্ট্য-
i. পুরো প্রোগ্রামকে একবারে কম্পাইল করে
ii. দ্রুতগতিতে কাজ করে
iii. সবগুলো ভুল একসঙ্গে প্রদর্শন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৬৭. প্রোগ্রামের ধাপগুলোকে ছবির মাধ্যমে প্রকাশ করাকে কী বলে?
ক. ফ্লোচার্ট খ. অ্যালগরিদম
গ. সিনট্যাক্স ঘ. আর্ট
উত্তর: ৫৫. গ, ৫৬. খ, ৫৭. ঘ, ৫৮. ক, ৫৯. ঘ, ৬০. গ, ৬১. খ, ৬২. খ, ৬৩. খ, ৬৪. গ, ৬৫. গ, ৬৬. ঘ, ৬৭. ক।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর