ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
রাষ্ট্রীয় সম্পত্তি পুনরুদ্ধার ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বকশীগঞ্জ সীমান্ত দিয়ে একজনকে পুশইনের চেষ্টা ট্রেলারে তুষির চমক সামাজিক জীবনে শান্তিতে থাকার  ১০ উপায় ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে যেতে পারবেন ইরানের ফুটবলাররা কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা ডেঙ্গু রুখতে প্রয়োজনে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রাথমিকে নতুন বই ও ৬০ হাজার চাকরির ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর ৫৫ বছর পেরিয়ে নূতন মাগুরায় জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা ঈশ্বরদী স্বাস্থ্যে কমপ্লেক্সে মে মাসের বেতন পাননি কর্মচারীরা আসছে শ্রদ্ধার বায়োপিক ‘ইথা’ ইন্টারনেটে ঝড় তুলেছেন ৭৪ বছরের চীনা ‘তরুণী দাদি’ রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ আর্টেমিস-৩ মিশনের চার নভোচারীর নাম ঘোষণা নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ভোলায় স্ত্রী-সন্তানদের ফিরে পেতে ‘জ্বিনের বাদশা’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তাম্মি খালাস চুয়াডাঙ্গা সীমান্তে নেই পুশইনের চেষ্টা, সতর্ক বিজিবি পরীক্ষার আগে স্মৃতিশক্তি বাড়াতে ও উদ্বেগ কমাতে অক্সিজেন থেরাপি নিচ্ছেন শিক্ষার্থীরা বাধ্যতামূলক সেনা নিয়োগে বদলে যাচ্ছে মায়ানমারের গৃহযুদ্ধের চিত্র ভবিষ্যত নিয়ে ভাবছেন না রোনালদো মাধবপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ আমাদের ভবিষ্যৎ মিশনগুলো হবে আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তি নির্ভর: প্রধানমন্ত্রী পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১২ বেলফাস্টে ছুরিকাঘাতের পর বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ ও সহিংসতা ইংল্যান্ড ফেবারিট না হলেও বিশ্বজয়ের স্বপ্ন দেখতেই পারে: টুখেল যুক্তরাষ্ট্রে মজুত কমে যাওয়ায় বাড়ল তেলের দাম লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত! হেলিকপ্টার হারিয়ে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের
Nagad desktop

দাবানলে আক্রান্তদের পাশে দাঁড়ালেন জোলি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:০৫ পিএম
দাবানলে আক্রান্তদের পাশে দাঁড়ালেন জোলি
অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য সব সময় আলোচনায় থাকেন এবার স্বেচ্ছাসেবী হিসেবে ক্যালিফোর্নিয়ায় ভয়ংকর দাবানলে আক্রান্তদের পাশে দাঁড়িয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন এই অভিনেত্রী তবে কাজে জোলি একা নন, তার ছয় সন্তানও তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন

ক্যালিফোর্নিয়ার দাবানলে ক্ষতিগ্রস্ত নিকটাত্মীয়দের সহায়তায় নিজের ২৪. মিলিয়ন ডলারের লস ফেলিজ বাড়িটি খুলে দিয়েছেনমারিয়াখ্যাত এই অভিনেত্রী গত সপ্তাহে ডেইলি মেইলে প্রকাশিত একটি ভিডিওতে জোলি বলেছিলেন, ‘আমি (অনুদান দেব, কিন্তু) এই মুহূর্তে আমার কাছের লোকদের যত্ন নিচ্ছি এবং তাদের আমার বাড়িতে রাখছি

সম্পর্কে জোলির কাছের এক সূত্র জানিয়েছে, জোলি এবং তার বাচ্চারা অগ্নিকাণ্ডের দ্বারা প্রভাবিত মানুষদের সাহায্য করছেন তাদের কী প্রয়োজন তা শুনে সে মোতাবেক ব্যবস্থা নিচ্ছেন

এ ছাড়া জোলিরোজ বোলএবং ওয়ার্ল্ড সেন্টারে গিয়ে অগ্নিনির্বাপকদের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন এর আগে যুদ্ধ চলাকালীন ২০২২ সালেও এই মার্কিন অভিনেত্রী ইউক্রেন সফর করে এসেছিলেন

জোলি ব্যক্তিগতভাবে মনে করেন, মানুষের প্রয়োজনে তাদের পাশে থাকা এবং অনুদান দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ যদিও এবার কাজগুলো তিনি প্রকাশ্যে বা ঘোষণা দিয়ে করছেন না, তবে নিজের প্রতিশ্রুতি রক্ষায় অনড় তিন

বন্ধুদের প্রয়োজনে উন্মুক্ত করে দেওয়া ১১ হাজার বর্গফুটের বাড়িটি জোলি কিনেছিলেন ২০১৭ সালে এর মধ্য দিয়ে এই অভিনেত্রী প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের পথই যেন অনুসরণ করেছেন এই দম্পতিও ক্ষতির মুখে পড়া বন্ধুদের তাদের মন্টেসিটোর বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন

উল্লেখ্য, ৪৯ বছর বয়সী অ্যাঞ্জেলিনা জোলি তার প্রাক্তন ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পরপরই লস ফেলিজের বাড়িটি কিনেছিলেন

 হাসান

ট্রেলারে তুষির চমক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:৫১ পিএম
ট্রেলারে তুষির চমক
ছবি: সংগৃহীত

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে নাজিফা তুষি অন্যতম। একের পর এক নতুন সিনেমা ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দেশের প্রধানতম অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। গত ঈদে মুক্তি পেয়েছে তুষি অভিনীত নতুন সিনেমা ‘রইদ’। এ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের প্রশংসা পাচ্ছে। এবার দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০টি শহরে মুক্তি পেতে যাচ্ছে ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। জুনের শেষ সপ্তাহ থেকে বায়োস্কপ ফিল্মসের পরিবেশনায় সিনেমাটি উত্তর আমেরিকার বিভিন্ন শহরে প্রদর্শিত হবে।
এ সিনেমার আলোচনার মধ্যেই নাজিফা তুষি দেখালেন নতুন চমক। দর্শকদের সামনে নতুনভাবে হাজির হয়ে প্রশংসা ও আলোচনায় ভাসছেন এই লাক্স তারকা অভিনেত্রী। 
এবার তুষি মুগ্ধতা ছড়ালেন আলোচিত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের হাত ধরে। যিনি ‘লাইভ ফ্রম ঢাকা’ ও ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন। এবার তুষিকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য সাদ নির্মাণ করেছেন নতুন প্রজেক্ট। এর নাম ‘অ্যানি’। ৮ জুন প্রকাশ পেয়েছে সিরিজটির প্রথম ট্রেলার, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো সাড়া ফেলেছে।
ট্রেলার থেকে আভাস পাওয়া যায়, এটি ধ্বংসোন্মুখ ও অন্ধকার এক ভবিষ্যতের গল্প, যেখানে ‘রেড ডিজিজ’ নামের একটি রহস্যময় ভাইরাসের থাবায় অবরুদ্ধ পুরো সমাজ। তবে এটি কোনো সাধারণ মহামারি নয়, ট্রেলারের ভাষায় এটি একটি ‘হেট ভাইরাস’ বা ঘৃণার ভাইরাস, যা মানুষের ভেতরে এক ধরনের মারাত্মক আসক্তি তৈরি করে।
এ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে ‘লাকি সিক্স’ নামের এক পরিবার—যাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে অ্যানি, বেনি, জেনি, এপ্রিল, মে এবং তাদের একমাত্র ছোট ভাই জুন। এই অদ্ভুত ও বৈরী পরিস্থিতিতে তাদের টিকে থাকার লড়াই এবং ভেতরের মনস্তাত্ত্বিক রূপান্তরই যেন এর গল্প।
পুরো ট্রেলারজুড়েই নীলচে ও অন্ধকার রঙের আবহ ব্যবহার করা হয়েছে, যা দর্শকদের মনে অন্যরকম এক উন্মাদনা তৈরি করেছে।
সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। পুরো ট্রেলারে তার উপস্থিতি বেশ জোরালো ও ইনটেন্স। তবে ট্রেলারটির সবচেয়ে বড় চমক ছিল ঢালিউডের বাণিজ্যিক ধারার নায়ক সাইমন সাদিক। বাণিজ্যিক ধারার নায়কের খোলস ভেঙে আবদুল্লাহ মোহাম্মদ সাদ তাকে নতুনভাবে আবিষ্কার করেছেন। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন প্রমুখ।
ট্রেলারের শেষ সংলাপ—‘এখন তুমি কী করবে অ্যানি?’ যা দর্শকদের মনে কৌতূহল ও উন্মাদনা বাড়িয়ে দিয়েছে। ওটিটি প্লাটফর্মের জন্য নির্মিত সাদের প্রথম এই সিরিজটি মুক্তির আগেই দেশের বাইরে আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছে। জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প-’এর ‘স্পটলাইট: উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে ‘অ্যানি’।

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০২:৪৪ পিএম
কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা
ছবি: সংগৃহীত

এ সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। কথা বলতে পারছেন না তিনি। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা। শুটিং চলাকালে গলায় সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হলে তার গলায় একটি সিস্ট ধরা পড়ে। বর্তমানে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অমি জানান, কয়েকদিন ধরেই দাঁতের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চললেও পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিংয়ে অংশ নিয়েছিলেন। শুটিং চলাকালে হঠাৎ গলায় তীব্র অস্বস্তি অনুভব করেন। কিছু সময়ের মধ্যেই তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে যায় এবং স্বাভাবিকভাবে কথা বলতে অসুবিধা শুরু হয়। পরে শুটিং বন্ধ করে হাসপাতালে গেলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার গলায় একটি সিস্ট শনাক্ত করেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী সাত দিন তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। এ সময় কোনো ধরনের কথা বলা থেকেও বিরত থাকতে হবে।
জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
এ সম্পর্কে অমি বলেছেন, ‘পরিস্থিতি আমার জন্য বেশ কষ্টদায়ক। নিয়মিত কাজ চালিয়ে যেতে এবং দ্রুত সুস্থ হয়ে দর্শকদের জন্য নতুন পর্ব নিয়ে ফিরতে চাই।’

৫৫ বছর পেরিয়ে নূতন

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:১৬ পিএম
৫৫ বছর পেরিয়ে নূতন
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা নূতন। দেখতে দেখতে চলচ্চিত্রে অভিনয় জীবনের ৫৫ বছর পার করেছেন তিনি। নূতন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের নায়িকা। মাসুদ পারভেজ (সোহেল রানা) প্রযোজিত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’ ছবিতে অভিনয় করাটাকে নূতন তার জীবনের সেরা একটি কাজ বলেই বিবেচিত করেন। ময়মনসিংহের ব্রাম্মপল্লির মেয়ে রত্না চলচ্চিত্রে এসে হয়ে যান নূতন। বড় বোন গীতার সঙ্গে পরিচয় ছিল সেই সময়ের বরেণ্য অভিনত্রেী সুমিতা দেবীর। সেই পরিচয়ের সূত্র ধরেই সিনেমাতে আসা। সুমিতা দেবী অনেক আগ্রহী মেয়েদের ভিড়ে নায়িকা হিসেবে তার সিনেমার জন্য নির্বাচিত করেন রত্নাকে। সিনেমার নাম ‘নতুন প্রভাত’। পরিচালনা করেছিলেন মোস্তফা মেহমুদ। সুমিতা দেবীর প্রচণ্ড ইচ্ছা ছিল ‘নতুন প্রভাত’ সিনেমাতে যারা নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করবেন তাদের নাম থাকবে নূতন ও প্রভাত। যে কারণে রত্না নাম হয়ে যায় নূতন। ‘নতুন প্রভাত’ সিনেমাটি মুক্তি পায় ১৯৭০ সালে। পাল্টে গেল রত্নার জীবন।
নূতন বলেন, ‘আমার শুরুটা এত চমৎকার হবে তা কখনোই আমার ভাবনায় ছিল না। সুমিতা দিদির কাছে আমি কৃতজ্ঞ, তিনি আমাকে আমার স্বপ্নের পথে পা বাড়াতে সহযোগিতা করেছিলেন। সেই সঙ্গে পরিচালক মোস্তফা মেহমুদ ভাইয়ের কাছেও আমি ভীষণ কৃতজ্ঞ। দেখতে দেখতে চলচ্চিত্র জীবনের এতটা বছর পেরিয়ে এসেও এখনো দর্শকের যে ভালোবাসা, সম্মান পেয়েছি তা সত্যিই অবিশ্বাস্য। এখনো কোনো অনুষ্ঠানে গেলে যে সম্মান পাই তা আমাকে সত্যিই আপ্লুত করে। আমি কৃতজ্ঞ আমার ভক্ত দর্শকের প্রতি।’
নতুন প্রভাত, ওরা ১১ জন, সংগ্রামের পর নতুন চলচ্চিত্রে অভিনয় থেকে প্রায় পাঁচ বছরের বিরতি নিয়েছিলেন নিজে থেকেই। কারণটা একেবারেই ব্যক্তিগত। পাঁচ বছর পর তিনি অভিনয়ে আবারও নিয়মিত হন নায়ক রাজ রাজ্জাকের ‘পাগলা রাজা’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে। দর্শক তাকে এই ছবিতে নায়িকা হিসেবে ব্যাপকভাবে গ্রহণ করে নেয়। শুরু হয় নূতনের সাফল্যের ইতিহাস। বি এন প্রোডাকশনের ব্যানারে নূতনের প্রযোজিত সিনেমা ‘চান সুরুজ’, ‘কাবিন’, ‘সাহস’, ‘রূপের রানি গানের রাজা’, ‘নাচে নাগিন’, ‘শত্রু ধ্বংস’সহ আরও বেশ কিছু সিনেমা।
এই অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমা হলো ‘বদনাম’ ‘লাইলী মজনু’, প্রাণ সজনী’, ‘সোনা বউ’, ‘ধর্ম আমার মা’, ‘আদিল’, ‘নীতিবান’, ‘স্ত্রীর পাওনা’, ‘আব্দুল্লাহ’, ‘আঁখি মিলন’ ইত্যাদি।

আসছে শ্রদ্ধার বায়োপিক ‘ইথা’

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:০৯ পিএম
আসছে শ্রদ্ধার বায়োপিক ‘ইথা’
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এই অভিনেত্রীর ক্যারিয়ারে বইছে সফলতার হাওয়া। একের পর এক সফল সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন তিনি। ‘স্ত্রী ২’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের পর এবার নতুন রূপে দর্শকদের সামনে আসছেন শক্তি কাপুরকন্যা। রাখিবন্ধন উৎসব উপলক্ষে আগামী ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারের প্রথম বায়োপিক ‘ইথা’!
বলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ‘ম্যাডক ফিল্মস’-এর কর্ণধার দিনেশ বিজন এবং পরিচালক লক্ষ্মণ উতেকরের হিট জুটি নিয়ে আসছেন মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য ‘তামাশা’র কিংবদন্তি সম্রাজ্ঞী বিঠাবাই নারায়ণগাঁওকরের অবিশ্বাস্য জীবনযুদ্ধ। ১৯৪০ থেকে ১৯৯০— এই দীর্ঘ ৫০ বছর ধরে বিঠাবাইয়ের শিল্পসাধনা, তার আকাশচুম্বী খ্যাতি এবং পরবর্তী সময়ে চরম অর্থকষ্ট ও ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডিকে এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে।
জানা গেছে, গত মে মাসে এই সিনেমার শুটিং শেষ হয়েছে। শেষ দিনে মহারাষ্ট্রের ‘ভোর’ নামক লোকেশনে কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের পরিচালনায় এবং ৮০০ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নিয়ে একটি গানের শুটিংয়ে অংশ নিয়েছিলেন শ্রদ্ধা। যেখানে শ্রদ্ধার চরিত্রের বয়স ২০ থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত রূপান্তরকে নিখুঁত মেকআপ ও অভিনয়ে দেখানো হবে। শ্রদ্ধা ছাড়াও সিনেমায় দুটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রণদীপ হুদা এবং মোহাম্মদ জিশান আইয়ুব।
‘ইথা’ সিনেমার মাধ্যমে শ্রদ্ধার লুক এবং একজন কিংবদন্তি লোকশিল্পীর চরিত্রে অভিনয় করার সাহসী পদক্ষেপ কতটা দর্শকদের হৃদয় কাড়তে পারে, সেটাই দেখার বিষয়।

চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৪৯ পিএম
চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল
একটি ‘লাইট অ্যান্ড শ্যাডো’ ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল।

সিনেমা দেখার প্রচলিত ধারণা বদলে দিচ্ছে চীন। চিয়াংসু প্রদেশের উসি শহরের ন্যাশনাল ডিজিটাল ফিল্ম ইন্ডাস্ট্রিয়াল পার্কে চালু হয়েছে একটি অত্যাধুনিক ‘লাইট অ্যান্ড শ্যাডো’ ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল। এই বিশেষ প্রেক্ষাগৃহে দর্শকরা কেবল পর্দায় সিনেমা দেখছেন না, বরং সিনেমার ভেতরে প্রবেশ করে সেটি সরাসরি অনুভব বা অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এই নতুন থিয়েটারটিকে মূলত দুটি জোনে ভাগ করা হয়েছে—একটি বসে দেখার ব্যবস্থা এবং অন্যটি হেঁটে দেখার ব্যবস্থা। দর্শকরা একটি ইলেকট্রনিক মেনু থেকে তাদের পছন্দের সিনেমা বেছে নিতে পারেন। এখানে প্রদর্শিত ভিআর চলচ্চিত্রগুলোর স্থায়িত্ব সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট হয়ে থাকে। দর্শকরা চাইলে বন্ধুদের সাথে দলগতভাবে যুক্ত হয়ে সিনেমার বিভিন্ন চরিত্রে অংশ নিতে বা ইন্টারঅ্যাক্ট করতে পারেন।
সিনেমা হলে আসা এক দর্শক তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি একটি সিনেমাটি দেখেছি। প্রচলিত স্ক্রিনের চেয়ে এটি সম্পূর্ণ আলাদা। ভিআর প্রযুক্তির কারণে মনে হচ্ছিল আমি নিজেই সেই দৃশ্যের ভেতরে দাঁড়িয়ে আছি এবং চারপাশের সবকিছু একদম জীবন্ত লাগছিল।’
সিনেমা হলের বিজনেস ম্যানেজার ওয়াং চু জানান, দর্শকরা এখন কেবল সিনেমা দেখছেনই না, সিনেমার সাথে খেলছেন। সূত্র: সিএমজি বাংলা